পেশা পরামর্শ সভা

কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নে গ্রাফিক্স মাল্টিমিডিয়া বিষয়ে “পেশা পরার্মশ সভা” অনুষ্ঠিত

কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নে গ্রাফিক্স মাল্টিমিডিয়া বিষয়ে “পেশা পরার্মশ” সভা অনুষ্ঠিত

কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নে গ্রাফিক্স মাল্টিমিডিয়া বিষয়ে “পেশা পরার্মশ সভা” অনুষ্ঠিত। কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুফি ফারুক ইবনে আবুবকরের উদ্যোগে কুমারখালী উপজেলার নন্দনাল ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেল  “পেশা পরামর্শ সভা”। বিভিন্ন খাতের সফল পেশাজীবী ও মানবসম্পদ ব্যবস্থাপনা প্রশিক্ষকদের দিয়ে পরিচালিত হবে এসব কর্মশালা। সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই মূলত এই আয়োজন হচ্ছে। এছাড়া যারা বর্তমানে লেখাপড়া শেষ করে কর্মহীন রয়েছেন তারাও অংশগ্রহণ করতে পারবেন।

আজ সোমবার বিকেল ৪টা ঘটিকায় কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর বাজারে  দিনব্যাপী “পেশা পরার্মশ” সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুফি ফারুক ইবনে আবুবকর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য ফটোগ্রাফি প্রতিষ্ঠান নিজল ক্রিয়েটিভ এর প্রধান নির্বাহী পরিচালক আবু সুফিয়ান নিলাভ। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া গুরুকুলের লিগ্যাল এন্ড এডমিন শামীম রানা, তানভির আহমেদ,খাইরুল ইসলামসহ আরও অনেকে।

 

পেশা পরামর্শ সভা, নন্দলালপুর, কুমারখালী

 

কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নে গ্রাফিক্স মাল্টিমিডিয়া বিষয়ে “পেশা পরার্মশ সভা” অনুষ্ঠিত

 

প্রধান অতিথির বক্তব্যে নিজল ক্রিয়েটিভ এর প্রধান নির্বাহী পরিচালক আবু সুফিয়ান নিলাভ উপস্থিত তরুণ সমাজের উদ্দেশ্যে গ্রাফিক্স মাল্টিমিডিয়া ক্যারিয়ার সম্পর্কিত দারুন এক বক্তব্য রাখেন।তিনি বলেন,’বর্তমান সময় অত্যন্ত প্রতিযোগিতার সময়। পেছনে ফিরে তাকানোর সময় আসলে কারোর নেই। লক্ষ্য একটাই সামনের দিকে যাওয়া। নিজে উন্নত হওয়া, দেশকে উন্নয়ন করা। উন্নত পেশার মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা।গ্রাফিক্স মাল্টিমিডিয়া এখন স্মার্ট ক্যারিয়ার।সবাই যে যার যার স্থান থেকে চেষ্টা কর কিভাবে নিজেকে নিজের লক্ষ্যে পৌছাতে পার।’তাছাড়া তিনি তরুণ সমাজর উদ্দেশ্যে ক্যারিয়ার সচেতনামূলক অনেক বক্তব্য রাখেন।

 

SufiFaruq.com Logo 252x68 3 কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নে গ্রাফিক্স মাল্টিমিডিয়া বিষয়ে “পেশা পরার্মশ সভা" অনুষ্ঠিত

 

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুফি ফারুক ইবনে আবুবকর বলেন ‘দেশকে পরিবর্তন করতে হলে তরুণ প্রজন্মের অগ্রণী ভূমিকা পালন ছাড়া কোন বিকল্প নেই। পেশা পরামর্শ সভা কর্মসূচির উদ্দেশ্য হল, তরুণদের বিভিন্ন সমস্যাসমুহ নিয়ে সমাধান সহ এই অসম্ভব প্রতিযোগিতামুলক সময়ে জীবনযুদ্ধে তারা কিভাবে নিজেদেরকে উপযুক্ত করে তুলবে ও দেশকে সামনের দিকে নিয়ে যেতে তারা কিভাবে ভূমিকা রাখতে পারে সে সমস্ত বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা।’

 

SufiFaruq.com Logo 252x68 2 কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নে গ্রাফিক্স মাল্টিমিডিয়া বিষয়ে “পেশা পরার্মশ সভা" অনুষ্ঠিত

 

এ ‘পেশা পরামর্শ সভা’ অনুষ্ঠানের উদ্দেশ তরুণ ও যুবকদেরকে সময়পোযোগী করে গড়ে তোলা।এছাড়া কুমারখালী খোকসার তরুণ-যুবকদের ভবিষ্যৎ পেশা বাছাই, নিজেকে পেশাজীবী হিসেবে গড়ে তোলা, সিভি বানানো, ইন্টার্ভিউ দেয়া সহ সফল হবার জন্য দরকারি বিভিন্ন বিষয়ে হাতে কলমে পেশাদারি প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবেন এবং সাথে থাকবেন “স্কিল এসেসমেন্ট”।

আয়োজনটি করা হচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগের কুষ্টিয়া জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর থেকে। কুষ্টিয়া জেলার সকল সহযোগী-ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকার শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে সহায়তা করার জন্য বিনীত অনুরোধ করছি।

 

 

 

 

আরও দেখুন:

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

প্রেস ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

সুফি ফারুক ইবনে আবুবকর এর নিজের সকল লেখা, শুভেচ্ছা, স্মরণ ইত্যাদি এই ডেস্ক থেকে প্রকাশিত হয়।

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী বাস স্ট্যান্ড, দুর্গাপুর, কুমারখালী।
+৮৮০ (১৭) ৬৩০৩৮,৬৩০৩৯।contact@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।