শুধু তোমার জন্যে, ওই অরণ্যে, পলাশ হয়েছে লাল । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম প্রধান স্তম্ভ সতীনাথ মুখোপাধ্যায়। তাঁর মখমলি কণ্ঠ এবং অনন্য সুরারোপিত এই গানটি কয়েক দশক ধরে বাঙালিদের হৃদয়ে রোমান্টিকতার ছোঁয়া দিয়ে আসছে। বিখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের কলমে এই গানে প্রকৃতি আর প্রেম মিলেমিশে একাকার হয়ে গেছে।

শুধু তোমার জন্যে, ওই অরণ্যে, পলাশ হয়েছে লাল

শুধু তোমার জন্যে, ওই অরণ্যে, পলাশ হয়েছে লাল

শুধু তোমার জন্যে, ওই অরণ্যে, পলাশ হয়েছে লাল।

সবুজ স্বপ্নে, ভরে গেছে আজ, বন মহুয়ার ডাল।

শুধু তোমার জন্যে, ওই অরণ্যে, পলাশ হয়েছে লাল।

সাগর হয়েছে অসীম অপার,

আকাশে সূর্য ভেঙ্গেছে আঁধার।

তোমার আমার, এই প্রেম, ওগো রয় যেন চিরকাল।

শুধু তোমার জন্যে, ওই অরণ্যে, পলাশ হয়েছে লাল।

যেদিকে তাকাই, শুধু দেখি তাই, আমাদের যত আশা।

পাখির কন্ঠে, কান পেতে শুনি, দুটি হৃদয়ের ভাষা,

আমাদের যত আশা।

এক হয়ে গেলে, এই দুটি মন।

একাকার হলো, এ দুটি জীবন।

সুরের হাওয়ার, হাজার গানের, তরি মেলে দিলো পাল।

শুধু তোমার জন্যে, ওই অরণ্যে, পলাশ হয়েছে লাল।

Leave a Comment