গানের সংগ্রহশালা

বেশ তো তাই হোক [ গানের বানী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ

Besh to tai hok [ বেশ তো তাই হোক ] – পুলক বন্দ্যোপাধ্যায় [ Pulak Bandyopadhyay & Manna Dey ]

বেশ তো তাই হোক গানটি লিখেলিছেন পুলক বন্দ্যোপাধ্যায়। মান্না দে নিজে সুর করেছিলেন, কণ্ঠও দিয়েছিলেন। মান্না দে ও পুলক বন্দ্যোপাধ্যায় জুটির খুবই জনপ্রিয় একটি গান। সেই সময়ের আধুনিক বাংলা গান হিসেবে কথার আন্দাজও আধুনিক। সে সময় সাধারণত বিরহের গানে একরকম কান্নাকাটি বা অনুনয়-বিনয় থাকে। কিন্তু এই গানে ছিল একটা অদ্ভুত জেদ আর আত্মসম্মান।

 

গান তৈরিতে ব্যস্ত মান্না দে, পুলক বন্দোপাধ্যায় ও তাদের দল
গান তৈরিতে ব্যস্ত মান্না দে, পুলক বন্দোপাধ্যায় ও তাদের দল

 

বেশ তো তাই হোক lyrics [ besh to tai hok lyrics ]

বেশ তো, তাই হোক,
দেখা নয়, নাই হোক,
অমনি ফুরাবে সব মানি না তা মানি না।

যে মন, দিয়েছে
আর যে মন, দিয়েছে
কি করে ফেরাবে তাকে, জানি তা জানি না
বেশ তো, তাই হোক।

প্রেম চিরদিনই কাঁদিয়ে গেছে,
কেঁদেছে মানুষ তবু ভালতো বেসেছে (২)
চোখের আড়ালে, কাউকে হারালে
সেও যাবে চলে
তা মানি না, তা মানি না।
বেশ তো, তাই হোক।

নিয়তি সবার বড়, মানবনা তাই কিছুতেই,
প্রেমের চেয়েও বড়, এ জগতে আর কিছু নেই (২)

বহু সাধনাতে, পেয়েছি তাকে,
সে যে অনেক আঘাত সয়ে, বুক ভরে থাকে (২)
নিঠুর বিধাতা, দিক যত ব্যথা
এই শেষ কথা
তা মানি না, তা মানি না।

বেশ তো, তাই হোক,
দেখা নয়, নাই হোক।
অমনি ফুরাবে সব, মানি না তা, মানি না।
বেশ তো, তাই হোক।

 

পদ্মভূষণ কণ্ঠশিল্পী মান্না দে । Pavmabhushan
পদ্মভূষণ কণ্ঠশিল্পী মান্না দে । Padma Bhushan Manna Dey

 

বেশ তো তাই হোক-

 

 

 

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

প্রেস ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

সুফি ফারুক ইবনে আবুবকর এর নিজের সকল লেখা, শুভেচ্ছা, স্মরণ ইত্যাদি এই ডেস্ক থেকে প্রকাশিত হয়।

Leave a Reply

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী বাস স্ট্যান্ড, দুর্গাপুর, কুমারখালী।
+৮৮০ (১৭) ৬৩০৩৮,৬৩০৩৯।contact@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।