রবিকে জন্মদিনের শুভেচ্ছা !!!

একসময় বন্ধুদের বাবা-মায়ের কাছে আমার রেপুটেশন খুব ঝুঁকিপূর্ণ ছিল।
যেমন – প্রথমে তাদের ইনোসেন্ট কোমল-মতি ছেলেমেয়েদের মাথা চিবিয়ে খাই। এরপর (এটা-সেটা) পান করে, সুখের ঢেকুর তুলি।
আমি নাকি নিজে নষ্ট হই না, কিন্তু সবাইকে নষ্ট করে দেই। নষ্ট করে দিয়ে মজা দেখি।

বেশিরভাগ অভিভাবক জানতো – আমার সাথে মিশলেই ছেলে-মেয়েদের মাথা খারাপ হয়ে যাবে।
হঠাৎ করে আচার-আচারন, পোশাক-আশাক, জিবনাচারে অসঙ্গতি দেখা দেবে।
তারা অযৌক্তিক এবং অসংলগ্ন প্রশ্ন করতে শুরু করবে।
রাতে-জাগা, আর দিনে ঘুমানো শিখবে। অকারণ, অন্যায়, অসামাজিক জীবনযাপন শুরু করবে।
এমনকি এটা-সেটা খাবে, এদিক সেদিক যাবে পর্যন্ত

এই রেপুটেশন কখনো আমাকে বিন্দুমাত্র উদ্বিগ্ন করেনি,
বরং আমার ম্যাচিউরিটি নিয়ে একরকম গর্বই ছিল।

কিন্তু আজ সেই গর্ব আর নেই।
উল্টো একটা ভয় আজ আমাকে পেয়ে বসেছে।
একজনের সাথে মিশে আমার সর্বনাশ হয়ে যাবার ভয়। নষ্ট হয়ে যাবার ভয়।

লোকটার নাম – Ashif Entaz Rabi .
আপনারা হয়তো তাকে চেনেন। টেলিভিশন-রেডিওতে শো-করে, ভাল লেখে, ভাল বলে – এই পরিচয়ে।

কিন্তু তার যেই ক্ষমতাটা অনেকেই জানেন না, সেটা হল – তার নতুন আইডিয়া এবং কনভিন্সিং এ্যবিলিটি সম্পর্কে।
আপনি মনের অজান্তে তার আইডিয়া শুনবেন, নিবেন এবং করতে থাকবেন। কোনভাবেই বেরোতে পারবেন না।
ইতোমধ্যে তার সঙ্গ ত্যাগের অনেকবার চেষ্টা করেছি এবং সবগুলোই ব্যর্থ হয়েছে

আই হেট হিম। লিটরেলি।
কিন্তু তারপরেও তার সাথে মিশছি এবং মিশেই চলেছি।

এই দেখেন-
আজ তার জন্মদিন।
আমি তাকে উইশ করতে চাইনি।
তার পরেও গত রাতে ১২টায় ফিজিক্যালি গিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এখন ফেসবুকে উয়িশ করছি।

আই স্যাড, ভেরি স্যাড 🙁

Leave a Comment