গানের সংগ্রহশালা

যদি কিছু আমারে শুধাও – সলিল চৌধুরী [ গানের বাণী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ

যদি কিছু আমারে শুধাও, সলিল চৌধুরীর গান । গান সংগ্রহ

যদি কিছু আমারে শুধাও গানটি সেই সময়ের জন্য একদম অন্যরকম একটি গান। তাল ছাড়া সেসময় এমন গান খুব একটা হয়েছে বলে শোনা যায়নি। সলিল চৌধুরীর কথায় ও সুরে গানটি তৈরি হয়েছিল। গানটি সম্ভবত প্রথম গেয়েছিলেন দেবব্রত বিশ্বাস। তবে শ্যামল মিত্রর গলায় গানটি সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছিল। এসময়ের শিল্পী শ্রীকান্ত আচার্য্যও গানটি গেয়েছেন।

 

যদি কিছু আমারে শুধাও - সলিল চৌধুরী [ গানের বাণী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ
সলিল চৌধুরী | Salil Chowdhury

যদি কিছু আমারে শুধাও – সলিল চৌধুরী

 

যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কবো
নীরবে চাহিয়া রবো
না বলা কথা বুঝিয়া নাও (২)

ঐ আকাশ নত
যুগে যুগে সংযত
নীরবতা অবিরত
কথা বলে গেছে কত (২)

তেমনই আমার বাণী
সৌরভে কানাকানি (২)
হয় যদি ভ্রমরা গো
সে ব্যাথা বুঝিয়া নাও।
যদি কিছু আমারে শুধাও …

অন্তরে অন্তরে
যদি কোন মন্তরে
বোবা এ প্রানের ব্যাথা
বোঝানো যেতো গো তারে (২)

কবির কবিতা সবই
তুলি দিয়ে আঁকা ছবি (২)
কিছু নয় তার কাছে
এ টুকু বিঝিয়া নাও।

যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কবো
নীরবে চাহিয়া রবো
না বলা কথা বুঝিয়া নাও।
যদি কিছু আমারে শুধাও …

 

সলিল চৌধুরী | Salil Chowdhury
সলিল চৌধুরী | Salil Chowdhury

Jodi kichhu amare shudhao

Jodi kichhu amare shudhao
Ki je tomare kabo
Nirobe chhiya rabo
Na bola kotha buhjiya nao
Jodi kichhu amare sudhao ||

[Oi akaash noto
Juge juge songjato
Nirobotai obiroto
Kotha bole gechhe koto]2
[Temoni amar bani
Sourobhe kankani]2
Hoy jodi bhromora go se byatha bujhiya nao ||

Jodi kichhu amare shudhao
Ki je tomare kabo
Nirobe chhiya rabo
Na bola kotha buhjiya nao
Jodi kichhu amare sudhao ||

[Antore ontore jodi kono montore
boba e praner byatha bojhano jetogo tare]2
[Kobi’r o kobita sobi tuli diye a[n]ka chhobi]2
Kichhu noy taar kachhe Etuku bujhiya nao ||

Jodi kichhu amare shudhao
Ki je tomare kabo
Nirobe chhiya rabo
Na bola kotha buhjiya nao

Jodi kichhu amare sudhao ||

 

যদি কিছু আমারে শুধাও – দেবব্রত বিশ্বাস :

 

যদি কিছু আমারে শুধাও – শ্যামল মিত্র :

 

যদি কিছু আমারে শুধাও – শ্রীকান্ত আচার্য্য:

 

যদি কিছু আমারে শুধাও – অর্ক মুখোপাধ্যায়:

 

সলিল চৌধুরী | Salil Chowdhury
সলিল চৌধুরী | Salil Chowdhury
শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

প্রেস ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

সুফি ফারুক ইবনে আবুবকর এর নিজের সকল লেখা, শুভেচ্ছা, স্মরণ ইত্যাদি এই ডেস্ক থেকে প্রকাশিত হয়।

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী বাস স্ট্যান্ড, দুর্গাপুর, কুমারখালী।
+৮৮০ (১৭) ৬৩০৩৮,৬৩০৩৯।contact@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।