কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও সম্প্রীতি বিনিময় করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে হিজলাবট কুটিবাড়ী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুফি ফারুক ইবনে আবুবকর।
বাংলাদেশ আওয়ামী লীগ ও মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা নিয়ে তিনি মন্দির প্রাঙ্গণে পৌঁছান। এসময় তিনি পূজা উদযাপন কমিটির হাতে জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নগদ অর্থের শুভেচ্ছা টোকেন হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজলাবট কুটিবাড়ী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি অশিত কুমার বিশ্বাস (মোবাইল: ০১৭১৭৪৮৯২২০) এবং সাধারণ সম্পাদক অশিম কুমার বিশ্বাস (মোবাইল: ০১৭৪৪২৬২৯৬৭)।
শুভেচ্ছা বিনিময়কালে সুফি ফারুক ইবনে আবুবকর বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী। বাংলাদেশের মাটিতে প্রতিটি ধর্মের মানুষ যেন শান্তির সাথে এবং নির্ভয়ে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সেই স্বাধীনতা ও স্বস্তি নিশ্চিত করতে জননেত্রী শেখ হাসিনার সরকার অঙ্গীকারবদ্ধ।”
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আওয়ামী লীগের এই শুভেচ্ছা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ছবি গ্যালারী:











