বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের এক অনন্য সৃষ্টি ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ (১৯৬৭)। এই সিনেমার গানগুলো আজও সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে দোলা দিয়ে যায়। বিশেষ করে গৌরীপ্রসন্ন মজুমদারের কাব্যিক কথা, অনিল বাগচীর ধ্রুপদী সুর এবং মান্না দের কণ্ঠের জাদুতে “আমি যামিনী, তুমি শশী হে” গানটি চিরন্তন এক প্রেমের আখ্যান হয়ে আছে।
- কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
- সুর: অনিল বাগচী
- কণ্ঠ: মান্না দে (প্রবোধ চন্দ্র দে)
- চলচ্চিত্র: অ্যান্টনি ফিরিঙ্গি (১৯৬৭)
আমি জামিনী, তুমি শশী হে
আমি জামিনী, তুমি শশী হে
ভাতিছ গগণ মাঝে
মম শরশিশিতে তব উজল প্রভা
বিম্বিত যেন লাজে (।।)
তোমায় হেরি গো স্বপনে শয়ানে
তাম্বুর রাঙ্গা বয়ানে,
তব তাম্বুর রাঙ্গা বয়ানে
মরি অপরূপ রূপ মাধুরী (।।)
বসন্ত সম বিরাজে।
আমি জামিনী, তুমি শশী হে
ভাতিছ গগণ মাঝে
মম শরশিশিতে তব উজল প্রভা
বিম্বিত যেন লাজে।
তুমি যে শিশির বিন্দু
মম কুমুদীর বক্ষে
না হেরিলে ওগো তোমারে
তমসা ঘনায় চক্ষে।
তুমি অগণিত তারা গগণে
প্রাণ বায়ু মম জীবনে,
তুমি প্রাণ বায়ু মম জীবনে
তব নামে মম প্রেম মুরলী (।।)
পরানের কোঠে বাজে।
আমি জামিনী, তুমি শশী হে
ভাতিছ গগণ মাঝে।
মম শরশিশিতে তব উজল প্রভা
বিম্বিত যেন লাজে।
