নোট

ভবিষ্যৎ সিকিউরিটি স্পেশালিষ্ট/এথিক্যাল হ্যাকারের কাছে প্রত্যাশা

ভবিষ্যৎ সিকিউরিটি স্পেশালিষ্ট/এথিক্যাল হ্যাকারের কাছে প্রত্যাশা

Mohan Saiff – তোমার প্রশ্নের উত্তরটা পাবলিকলি দিলাম। আরও কারও যদি কাজে লাগে, এই আশায়।

একজন সিকিউরিটি স্পেশালিষ্ট/এথিক্যাল হ্যাকার হতে চাওয়া প্রার্থীর কাছ থেকে আমার প্রত্যাশা। মানে এটাই পূর্ব প্রস্তুতি।

প্রথমে আসি অপারেটিং সিস্টেমের কথায়। যেকোনো একটি ওএস এর উপরে খুব ভাল দখল দরকার। সেটা পজিক্স (লিনাক্স/ইউনিক্স/বিএসডি) সিস্টেম হলে ভাল হয়। আর্কিটেকচারের দিক থেকে আমার পছন্দ বিএসডি টাইপ। এর অংশ হিসেবে থাকে শেল ও শেল স্ক্রিপ্ট। যেকোনো একটি শেলের প্রতি ভাল লাগা দরকার। সেই শেলর স্ক্রিপ্ট ব্যাবহারের দক্ষতা খুবই জরুরী। ইন্টারনাল-এক্সটারনাল কমান্ড-প্রোগ্রাম, বুলেটিন, ফিল্টার গুলো খেলার ভঙ্গিতে ব্যবহার করতে পারতে হবে। আমি স্ক্রিপটিং ক্র্যাফটম্যানশিপ খুবই গুরুত্ব দেই। শেল স্ক্রিপটিং এর পাশাপাশি পার্ল এবং পাইথন সম্পর্কে ধারনা থাকলে সুবিধা। লিনাক্সের এখনও অনেকগুলো ইউটিলিটি পার্লে লেখা।

এছাড়া যেকোনো একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজে জ্ঞান থাকতে হবে। ভাল লেখতে না পারলেও কোড বোঝার ক্ষমতা থাকতে হবে। জিসিসি কম্পাইলারের জন্য লেখা কোডে দুলাইনের ইরোর পেলে সেটা ধরতে পারার ক্ষমতা না থাকতে হবে। এছাড়া পিএইচপি বেসিক জানা থাকা দরকার। ডেটাবেইস বিশেষজ্ঞ হবার দরকার নাই। বেসিক ডেটাবেইস অপারেশনের পাশাপাশি তবে সাধারণ কুয়েরিগুলো জানতে হবে।

তাছাড়া কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচার সম্পর্কে ধারনা থাকেতে হবে। এখন নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইসগুলোর প্র্যাক্টিক্যাল সম্ভব না হলেও থিওরিটিক্যাল জ্ঞান থাকা দরকার।

সবচেয়ে দরকারি জিনিসের এটা হল প্রটোকল স্যুট সম্পর্কে জানা। টিসিপি আইপি প্রটোকল স্যুট সম্পর্কে ভালভাবে জানতে হবে। লেয়ার ও সার্ভিস ম্যাপিং জানা দরকার। আইপি ভার্শন ৪ এবং ৬ এর নাম্বারিং বুঝতে হবে। স্যুটের প্রচলিত প্রতিটি প্রটোকলের গঠন, ক্যারেকটার ও বিহেভিয়ার জনা দরকার।

এগুলো শেষে করার পরে এথিক্যাল হ্যাকিং এর সার্টিফিকেশন রিকোয়ারমেন্ট শেষ করে পরীক্ষাতে বসা যায়।

Mohammad Shahadat Hossain , Motashim Al Razi – — আর কি কি দরকার মনে করেন ?

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

প্রেস ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

কুমারখালী, কুষ্টিয়ার মানুষের পাশে থেকে ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

Leave a Reply

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ
+৮৮০ ১XXX-XXXXXX
info@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।