বাংলাদেশ আওয়ামী লীগ

নরসিংদী ৫ আসনে উন্নয়ন প্রচারনায় তারকারা । ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম

নরসিংদী ৫ আসনে শেখ হাসিনার উন্নয়ন প্রচারনায় তারকারা

নরসিংদী ৫ আসনে শেখ হাসিনার উন্নয়ন প্রচারনায় তারকারা: নরসিংদী-৫ (রায়পুরা) আসনে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন শীর্ষক প্রচারণা করলেন দেশের সুনামধন্য তারকারা। গত বৃহস্পতিবার (২৯ মার্চ) ইয়্যুথ বাংলা কালচারাল ফোরামের কেন্দ্রীয় সভাপতি সুফি ফারুক ইবনে আবুবকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন অভিনয় শিল্পী তানভীন সুইটি, তারিন জাহান, নওশীন নাহারীন মৌ, আদনান ফারুক হিল্লোল, মাজনুন মিজান, আমান রেজা, প্রণীল জাহিদ, সুমা, প্রমা, নমিরা, প্রত্যয় খান, কমল চৌধুরী, আরহাম চৌধুরী ও মুনা চৌধুরী।

নরসিংদী ৫ আসনে শেখ হাসিনার উন্নয়ন প্রচারনায় তারকারা

তারকারা তাদের বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচন প্রধানমন্ত্রীত্বের নির্বাচন, এই নির্বাচনে ভোট নৌকায় ভোট দিয়ে আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করব। স্থানীয় নৌকার প্রার্থী যে নেতাই হোক, আপনারা যখন ভোট দিবেন তখন তাকাবেন জননেত্রী শেখ হাসিনার প্রতিক, নৌকা প্রতিকের দিকে, ভোট দিবেন নৌকায়। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করুন। বর্তমানে দেশের ৭০ ভাগ মানুষ জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন করেন তার উপর আস্থা রাখেন। সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী কে হচ্ছেন সেটা বড় কথা নয়, আপনারা দয়া করে কোন নেতার প্রতি ক্ষুদ্ধ হয়ে নৌকার বাহিরে ভোট দিবেন না।

আপনাদের রাগ ক্ষোভ থাকতেই পারে, দেশের উন্নয়ন পরিকল্পনা করেন জননেত্রী শেখ হাসিনা আপনারা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচন করুন। আসুন আমাদের নিজেদের জন্য কাজ ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতিকে শেখ হাসিনাকে ভোট দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচন করি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও আপনাদের কথা চিন্তা করে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন। আসুন আমরা নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখি।

নরসিংদী ৫ আসনে শেখ হাসিনার উন্নয়ন প্রচারনায় তারকারা

[ নরসিংদী ৫ আসনে শেখ হাসিনার উন্নয়ন প্রচারনায় তারকারা ]

বক্তারা আরো বলেন, আপনারা আগামী নির্বাচনে শেখ হাসিনাকে যে ২০টি কারনে নৌকা মার্কায় ভোট দেবেন:

১. শেখ হাসিনার সরকার কৃষকদের কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ৩০ শতাংশ ভর্তুকি দিচ্ছে। কৃষকদের উৎপাদন বাড়াতে আওয়ামী লীগ সরকার এ পর্যন্ত ৪০ হাজার ৩০০ কোটি টাকা নগদ সহায়তা প্রদান করেছে। শেখ হাসিনার উদ্যোগে ২ কোটি ৬ লাখ কৃষকের মাঝে কৃষি উপকরণ কার্ড বিতরণ করা হয়েছে।

২. শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে মধ্যম আয়ের দেশের পথে।

৩. শেখ হাসিনার উদ্যোগে গ্রামের মানুষের স্বাস্থ্য সেবার জন্য প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক হয়েছে।

৪. শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির সংখ্যা বাড়িয়েছেন শেখ হাসিনা।

৫. শেখ হাসিনার উদ্যোগে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৫০ লক্ষ পরিবারের জন্য ১০ টাকা কেজি দরে চাল প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

৬. বাংলাদেশে দারিদ্র্যের হার শতকরা প্রায় ৫০ ভাগ থেকে মাত্র ২২ ভাগে কমিয়ে আনতে সফল হয়েছেন শেখ হাসিনা।

৭. শেখ হাসিনার প্রচেষ্টায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে ৪ কোটিরও বেশি বই বিনামূল্যে পৌঁছে যাচ্ছে।

৮. শেখ হাসিনা সাহস দেখিয়ে নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন।

৯. আমাদের কুষ্টিয়াসহ সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে যেখানে ১ কোটি লোকের কর্মসংস্থান হবে।

১০. শেখ হাসিনার প্রচেষ্টায় মুক্তিযোদ্ধারা প্রতিমাসে নূন্যতম ১০ হাজার টাকা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন।

১১. শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ৩২ লাখ বয়স্ক মানুষকে ভাতা দিচ্ছেন।

১২. ডিজিটাল বাংলাদেশ ধারণাকে বাস্তবে করে দেখিয়েছেন শেখ হাসিনা।

১৩. শেখ হাসিনার প্রচেষ্টায় ৭২৭টি কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে।

১৪. শেখ হাসিনা স্ব-নির্ভর বাংলাদেশ গড়তে একটি বাড়ি একটি খামার প্রতিষ্ঠা করেছেন।

১৫. শেখ হাসিনার উদ্যোগে সারা দেশে প্রতিটি উপজেলাসহ ৫০০টি আধুনিক মসজিদ নির্মাণ হচ্ছে।

১৬. শেখ হাসিনার সরকারই প্রথমবারের মতো মসজিদের ইমামদের জন্য জাতীয় পে-স্কেলে বেতন-ভাতা চালু করছে।

১৭. একটি মানুষও গৃহহীন থাকবে না এটা শেখ হাসিনার অঙ্গীকার। তাই গরীব ও দুস্থদের জন্য সরকার ঘর বানিয়ে দিচ্ছে।

১৮. নির্যাতিত মুসলিম রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে শেখ হাসিনা বিশ্বে উদার মানবিকতার মডেল হিসেবে আমাদের মুখ উজ্জ্বল করেছেন।

১৯. শেখ হাসিনার উদ্যোগে আজ ঘরে ঘরে বিদ্যুৎ। প্রতিটি গ্রামে তিনি বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন।

২০. চাকরিরত মায়েদের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি ৬ মাস নিশ্চিত করেছেন শেখ হাসিনা।

 

ফটো গ্যালারী :

 

YBCF Trip to Norshingdi Raipura 29.03 471 নরসিংদী ৫ আসনে উন্নয়ন প্রচারনায় তারকারা । ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম
নরসিংদী ৫ (রায়পুরা) আসনে “শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন” শীর্ষক প্রচারণা
YBCF Trip to Norshingdi Raipura 29.03 481 নরসিংদী ৫ আসনে উন্নয়ন প্রচারনায় তারকারা । ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম
নরসিংদী ৫ (রায়পুরা) আসনে “শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন” শীর্ষক প্রচারণা
YBCF Trip to Norshingdi Raipura 29.03 486 নরসিংদী ৫ আসনে উন্নয়ন প্রচারনায় তারকারা । ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম
নরসিংদী ৫ (রায়পুরা) আসনে “শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন” শীর্ষক প্রচারণা
YBCF Trip to Norshingdi Raipura 29.03 487 নরসিংদী ৫ আসনে উন্নয়ন প্রচারনায় তারকারা । ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম
নরসিংদী ৫ (রায়পুরা) আসনে “শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন” শীর্ষক প্রচারণা

 

YBCF Trip to Norshingdi Raipura 29.03 191 নরসিংদী ৫ আসনে উন্নয়ন প্রচারনায় তারকারা । ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম
নরসিংদী ৫ (রায়পুরা) আসনে “শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন” শীর্ষক প্রচারণা

 

 

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

প্রেস ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

সুফি ফারুক ইবনে আবুবকর এর নিজের সকল লেখা, শুভেচ্ছা, স্মরণ ইত্যাদি এই ডেস্ক থেকে প্রকাশিত হয়।

Leave a Reply

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী বাস স্ট্যান্ড, দুর্গাপুর, কুমারখালী।
+৮৮০ (১৭) ৬৩০৩৮,৬৩০৩৯।contact@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।