গানের সংগ্রহশালা

প্রিয়ার প্রেমের লিপি লেখনী তরে হে বলাকা । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

প্রথমবার যখন এই গানটি শুনেছিলাম, রেকর্ডের পটপট শব্দের সাথে হেমন্ত মুখোপাধ্যায়ের সেই উদাত্ত, জলদগম্ভীর কণ্ঠস্বর আক্ষরিক অর্থেই আমার গায়ে কাঁটা দিয়েছিল। বুকের ভেতর কেমন এক অদ্ভুত হাহাকার জাগানো সুর! আহা, কী সৃষ্টি! কী অসামান্য তার গায়কী! এই গাটির গীতিকার “হীরেন বসু”, সুরকার “অনুপম ঘটক”, গানটি প্রকাশিত হয়েছিল ১৯৪৮ সালে। অসুরের সুরলোকযাত্রার শ্রোতাদের জন্য গানটি তুলে রাখলাম।

হেমন্ত মুখোপাধ্যায়

প্রিয়ার প্রেমের লিপি লেখনী তরে

প্রিয়ার প্রেমের লিপি লেখনী তরে, হে বলাকা
সুদূর দিগন্ত হ’তে, ফেলে দাও একখানি সাদা ঝরা পাখা।

শত কাঙ্ক্ষিত দিন গেছে যাপিয়া,
শত শতদল দলে, লিপি লিখিয়া (২)
পথের ধূলায় মিছে দেছি ফেলিয়া,
সে শুধু ধুলায় র’লো আঁকা – হে বলাকা ।।
প্রিয়ার প্রেমের লিপি লেখনী তরে, হে বলাকা।

পদ্বপত্রে নখ-রেখা, পত্র লেখার ছলে,
আমারই বেদনা হায় লিখি, লিখি কুতুহলে, পত্র লেখার ছলে।
সে শুধু নখররাঘাত হৃদয় কমলে (২)
বেদনায় ম্লান হয়ে থাকা- হে বলাকা ।
প্রিয়ার প্রেমের লিপি লেখনী তরে, হে বলাকা।

তব অভিসার-পথে মেঘ বাহিয়া,
হয়তো রহিবে প্রিয়া পথ চাহিয়া (২)
বিরহী…. বিরহী… বিরহী বুঝিবে তুমি বিরহিনী হিয়া।
কাজল নয়নে তার সরসী রাখা, হে বলাকা।

 

 

আরও দেখুন:

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

প্রেস ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

সুফি ফারুক ইবনে আবুবকর এর নিজের সকল লেখা, শুভেচ্ছা, স্মরণ ইত্যাদি এই ডেস্ক থেকে প্রকাশিত হয়।

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী বাস স্ট্যান্ড, দুর্গাপুর, কুমারখালী।
+৮৮০ (১৭) ৬৩০৩৮,৬৩০৩৯।contact@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।