এই সিরিজি মীর্জা গালিবের শায়েরি/গজলের একটি বড় অংশ আপলোড করার শখ আমার অনেক দিনের। আমার এই ধরনের “গরিবের ঘোড়া রোগ” যে কত বিচিত্রগামী, তা আমার “অসুরের সুরলোকযাত্রা ” সিরিজের পাঠকেরা হয়তো ইতোমধ্যেই বুঝে গেছেন। এত বেশি বিষয় আমাকে নানাদিক থেকে টানে, এক জায়গায় একটি জিনিস শেষ করা খুব মুশকিল। ওই রোগের কারণে এ ধরনের উদ্যোগগুলো বেশিরভাগ সময় অসম্পূর্ণই থেকে যায়। তবুও মনের ব্যাকুলতায় আবার শুরু করি।

উর্দু শায়েরি ওয়েবে তোলার একটি বড় যন্ত্রণা হচ্ছে নাস্তালিক টাইপ করা বা করানো। যাহোক, সেসব বাধা পার হয়ে কতদূর যাওয়া যায় দেখি। প্রথমে নাস্তালিক ও রোমান—এই দুই রূপে একটি তালিকা বানাবো। তারপর একটি সাদামাঠা বাংলা অনুবাদ যুক্ত করার চেষ্টা করবো। পরে সম্ভব হলে একটি ইংরেজি অনুবাদও যুক্ত করবো।
দুনিয়া যাঁকে ‘চাচা গালিব’ বলে ডাকে—মির্জা আসাদুল্লাহ খান গালিব (১৭৯৭–১৮৬৯)—তিনি রেখতা বা উর্দু ভাষার তাঁর সময়ের অন্যতম শ্রেষ্ঠ কবি। আমার নিজের জীবনে একটি ব্যক্তিগত বিষয়ও আছে—আমার স্ত্রীর সঙ্গে আমার প্রেমের শুরুর অন্যতম কারণ ছিল তাঁর গালিব-প্রীতি।
পুরোনো দিল্লি ও লখনউয়ের সংস্কৃতিতে বয়োজ্যেষ্ঠ, জ্ঞানী ও স্নেহভাজন ব্যক্তিদের সম্মান করে ‘চাচা’ বলে সম্বোধন করার রেওয়াজ ছিল। দিল্লির তরুণ কবি ও সাহিত্যিকরা গালিবকে পরম শ্রদ্ধায় ‘চাচা গালিব’ বলে ডাকতেন।

গালিবের প্রিয় ছাত্র এবং বিখ্যাত উর্দু কবি আলতাফ হোসেন হালি তাঁর জীবনী ও কাজের ওপর একটি কালজয়ী গ্রন্থ রচনা করেন—যাদগার-ই-গালিব। এই বইয়ে তিনি গালিবের দৈনন্দিন জীবন, রসবোধ এবং আড্ডাপ্রিয় স্বভাবের এমন জীবন্ত বর্ণনা দিয়েছেন যে, পাঠকদের কাছে গালিব দূর আকাশের কোনো গম্ভীর কবি না হয়ে ঘরের এক চেনা, রসিক ‘চাচা’ হয়ে ওঠেন।
গালিবের স্বভাব ছিল ভীষণ রসিক ও দিলখোলা। আমের প্রতি ভালোবাসা, ধারদেনা করে মদ খাওয়া নিয়ে মজার আক্ষেপ, আবার চরম দারিদ্র্যের মধ্যেও আভিজাত্য বজায় রাখা—এই মানবিক দোষ-গুণগুলো তাঁকে সাধারণ মানুষের খুব কাছের করে তুলেছিল। তিনি গম্ভীর পণ্ডিতের চেয়ে বরং আড্ডার মধ্যমণি, প্রাণখোলা এক মানুষ—যেন পরিবারের সেই পরিচিত রসিক চাচা।
তাঁর রসবোধের একটি বিখ্যাত উদাহরণ—রমজান মাসে দিল্লির বাদশা বাহাদুর শাহ জাফর একবার তাঁকে জিজ্ঞেস করলেন, “মির্জা, আপনি কি রোজা রাখছেন?”
গালিব মৃদু হেসে উত্তর দিয়েছিলেন, “জাহাঁপনাহ, একটাও ছাড়িনি!”
(উর্দুতে এর দ্ব্যর্থবোধক অর্থ—‘সব রোজা রেখেছি’ অথবা ‘একটাও রাখিনি, সব ছেড়ে দিয়েছি’)।
আরেকটি গল্পও অনেকের জানা। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর একদিন দিল্লির কোতোয়াল রায় বাহাদুর মণিক চাঁদ গালিবকে গ্রেফতার করে কর্নেল ব্রাউনের সামনে হাজির করেন। কর্নেল জিজ্ঞেস করেন, “তুমি কি মুসলমান?”
গালিব উত্তর দেন, “জি হুজুর, আধা মুসলমান!”
কর্নেল অবাক হয়ে বলেন, “তার মানে কী?”
গালিব জবাব দেন, “আমি মদ খাই, কিন্তু শুয়োরের মাংস খাই না।”

গালিবের রচনার পরিমাণও বিস্ময়কর। তাঁর গজলের সংখ্যা দুই শতাধিক এবং শের (শায়েরি) কয়েক হাজারের বেশি। তাঁর সময় লেখার সম্পাদনার কোনো সুসংগঠিত সংস্কৃতি ছিল না, কিন্তু গালিব নিজেই সে কাজ করেছিলেন।
১৮১৫–১৮১৬ সালের দিকে তরুণ বয়সে যখন তিনি কবিতা লেখা শুরু করেন, তখন তাঁর ভাষা ছিল অত্যন্ত জটিল, ফারসি-প্রধান এবং অনেকের কাছেই দুর্বোধ্য। তখন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও প্রখ্যাত পণ্ডিত আল্লামা ফজল-ই-হক খায়রাবাদী তাঁর পাণ্ডুলিপি হাতে নিয়ে পরামর্শ দেন—জটিল ফারসি শব্দ পরিহার করে সহজ রেখতা বা উর্দু ব্যবহার করতে।
গালিব সেই পরামর্শ গ্রহণ করেন। ফজল-ই-হক খায়রাবাদী তাঁর প্রায় দুই-তৃতীয়াংশ কবিতা বাদ দিয়ে শুধু সহজ ও খাঁটি শেরগুলো রেখে প্রথম দিওয়ান-ই-গালিব সংকলন ও সম্পাদনা করেন। আজ আমরা গালিবের যে সাবলীল রূপ দেখি, তার পেছনে এই সম্পাদনার বড় ভূমিকা রয়েছে।
সাধারণভাবে গালিবের মোট শায়েরিকে দুই ভাগে দেখা হয়—
১. প্রচলিত দিওয়ান-ই-গালিব (প্রকাশিত) :
গালিব জীবদ্দশায় যে সংকলনটি নিজে অনুমোদন ও প্রকাশ করেছিলেন (যাকে ‘মুতাওয়াল দিওয়ান’ বলা হয়), তাতে প্রায় ১,৮০০ থেকে ২,০০০টি শের রয়েছে। এগুলোই সবচেয়ে প্রামাণ্য হিসেবে বিবেচিত।
২. সম্পূর্ণ নুশখা-ই-হামিদিয়া (অপ্রকাশিতসহ) :
মৃত্যুর পর তাঁর অপ্রকাশিত পাণ্ডুলিপি (যেমন ভোপাল থেকে পাওয়া ‘নুশখা-ই-হামিদিয়া’) উদ্ধার করা হলে মোট শেরের সংখ্যা দাঁড়ায় প্রায় ৪,২০০ থেকে ৪,৫০০।
তো, চলুন—শুরু করা যাক।

মীর্জা গালিব এর শায়েরি/গজল
১.
اردو: دلِ ناداں تجھے ہوا کیا ہے آخر اس درد کی دوا کیا ہے
Roman: Dil-e-nadaan tujhe hua kya hai / Aakhir is दर्द की दवा क्या है
বাংলা: ওরে অবুঝ মন! তোর কী হয়েছে? / শেষপর্যন্ত এই ব্যথার ওষুধটাই বা কী?
২.
اردو: ہزاروں خواہشیں ایسی کہ ہر خواہش پہ دم نکلے بہت نکلے مرے ارمان لیکن پھر بھی کم نکلے
Roman: Hazaron khwahishein aisi ke har khwahish pe dam nikle / Bohot nikle mere armaan lekin phir bhi kam nikle
বাংলা: হাজারো ইচ্ছে এমন যে, প্রতিটি ইচ্ছের পেছনে দম বেরিয়ে যায়! / আমার বহু সাধ মিটেছে সত্যি, তবু যেন বড্ড কম মিটেছে।
৩.
اردو: آہ کو چاہیے اک عمر اثر ہونے تک کون جیتا ہے تری زلف کے سر ہونے تک
Roman: Aah ko chahiye ek umr asar hone tak / Kaun jeeta hai teri zulf ke sar hone tak
বাংলা: একটি দীর্ঘশ্বাসের ফল পেতে একটা গোটা জীবন লেগে যায় / কে বেঁচে থাকে ততদিন—যতদিনে তোর চুলের জট খোলে (তোর মন গলে)?
৪.
اردو: رگوں میں دوڑتے پھرنے کے ہم نہیں قائل جب آنکھ ہی سے نہ ٹپکا تو پھر لہو کیا ہے
Roman: Ragon mein daudte phirne ke hum nahin qaail / Jab aankh hi se na tapka to phir lahoo kya hai
বাংলা: শুধু শিরা-উপশিরায় ছুটে বেড়ানো রক্তে আমি বিশ্বাসী নই / যা চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরল না, তা আবার কেমন রক্ত!
৫.
اردو: قیدِ حیات و بندِ غم ، اصل میں دونوں ایک ہیں موت سے پہلے آدمی غم سے نجات پائے کیوں
Roman: Qaid-e-hayat o band-e-gham, asal mein dono ek hain / Maut se pehle aadmi gham se najaat paaye kyun
বাংলা: জীবনের কারাগার আর দুঃখের বন্ধন—আসলে দুটোই এক / মৃত্যুর আগে মানুষ দুঃখ থেকে মুক্তি পাবেই বা কেন?
৬.
اردو: موت کا ایک دن معین ہے نیند کیوں رات بھر نہیں آتی
Roman: Maut ka ek din muayyan hai / Neend kyun raat bhar nahin aati
বাংলা: মৃত্যুর একটি দিন তো নির্ধারিতই আছে / তবু কেন সারারাত ঘুম আসে না?
৭.
اردو: آگے آتی تھی حالِ دل پہ ہنسی اب کسی بات پر نہیں آتی
Roman: Aage aati thi haal-e-dil pe hansi / Ab kisi baat par nahin aati
বাংলা: আগে নিজের মনের করুণ অবস্থা দেখে হাসি পেত / এখন আর কোনো কিছুতেই হাসি পায় না।
৮.
اردو: ہم کو معلوم ہے جنت کی حقیقت لیکن دل کے خوش رکھنے کو غالبؔ یہ خیال اچھا ہے
Roman: Hum ko maloom hai jannat ki haqeeqat lekin / Dil ke khush rakhne ko Ghalib yeh khayaal achha hai
বাংলা: আমরা জানি জান্নাতের আসল সত্যিটা কী, গালিব! / তবে মন ভালো রাখার জন্য এই কল্পনাটা মন্দ নয়।
৯.
اردو: پُوچھتے ہیں وہ کہ غالِبؔ کَون ہے کوئی بتلاؤ کہ ہم بتلائیں کیا
Roman: Poochhte hain woh ke Ghalib kaun hai / Koi batlaao ke hum batlaayein kya
বাংলা: তিনি জানতে চাইছেন গালিব কে? / কেউ বুঝিয়ে দাও তো, আমি তাকে কী বোঝাব!
১০.
اردو: نقش فریادی ہے کس کی شوخیِ تحریر کا کاغذی ہے پیرہن ہر پیکرِ تصویر کا
Roman: Naqsh faryaadi hai kis ki shokhi-e-tehreer ka / Kaghazi hai pairahan har paikar-e-tasweer ka
বাংলা: সৃষ্টির চিত্রগুলো কার লেখার চপলতার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে? / কাগজের পোশাক পরে তো এই জগতের প্রতিটি রূপ অস্তিত্বের সামনে দাঁড়িয়ে আছে। (এটি দীউয়ান-ই-গালিবের সর্বপ্রথম শের)
১১.
اردو: رنج سے خوگر ہوا انساں تو مٹ جاتا ہے رنج مشکلیں مجھ پر پڑیں اتنی کہ آساں ہو گئیں
Roman: Ranj se khogar hua insaan to mit jata hai ranj / Mushkilein mujh par parein itni ke aasaan ho gayein
বাংলা: মানুষ একবার দুঃখের অভ্যস্ত হয়ে গেলে দুঃখও মুছে যায় / আমার ওপর এত এত কঠিন পরিস্থিতি নেমে এসেছে যে, এখন তা সহজ হয়ে গেছে।
১২.
اردو: بازیچہ اطفال ہے دنیا مرے آگے ہوتا ہے شب و روز تماشا مرے آگے
Roman: Baazeecha-e-atfaal hai duniya mere aage / Hota hai shab o roz tamasha mere aage
বাংলা: এই পৃথিবীটা আমার চোখে যেন বাচ্চাদের খেলার মাঠ / দিন-রাত এখানে কত তামাশা আর নাটক চলতে দেখি!
১৩.
اردو: مہر بان ہو کے بلایا ہو گا شکوہ بے جا ہے ڈرایا ہو گا
Roman: Mehrbaan ho ke bulaya hoga / Shikwa be-ja hai daraya hoga
বাংলা: তিনি নিশ্চয়ই দয়া করে ভালোবেসে ডেকেছিলেন / মিছেই আমরা অভিযোগ করছি যে তিনি ভয় দেখিয়ে ডেকেছেন।
১৪.
اردو: ہے کہاں تمنا کا دوسرا قدم یارب ہم نے دشتِ امکاں کو ایک نقشِ پا پایا
Roman: Hai kahan tamanna ka doosra qadam ya rab / Hum ne dasht-e-imkaan ko ek naqsh-e-pa paaya
বাংলা: হে প্রভু! ইচ্ছের দ্বিতীয় কদম ফেলার জায়গা আর কোথায়? / আমরা তো পুরো মহাবিশ্ব বা সম্ভাবনার মরুভূমিকে কেবল একটি পায়ের ছাপের মতো পেয়েছি। (ইচ্ছা এত বড় যে মহাবিশ্বও তার কাছে ছোট)
১৫.
اردو: نکلنا خلد سے آدم کا سنتے آئے ہیں لیکن بہت بے آبرو ہو کر ترے کوچے سے ہم نکلے
Roman: Nikalna khuld se aadam ka sunte aaye hain lekin / Bohot be-aabroo ho kar tere kooche se hum nikle
বাংলা: আদমকে যে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল—তা আমরা শুনেই এসেছি / কিন্তু তোর গলি থেকে অনেক বেশি অপমানিত ও অপদস্থ হয়ে আমি বের হলাম।
১৬.
اردو: عشق مجھ کو نہیں وحشت ہی سہی میری وحشت تری شہرت ہی سہی
Roman: Ishq mujh ko nahin wehshat hi sahi / Meri wehshat teri shohrat hi sahi
বাংলা: প্রেম নাইবা হলো, আমার না হয় উন্মাদনাই সই / আর আমার এই উন্মাদনা তোমার প্রশংসারই কারণ হোক না!
১৭.
اردو: نہ تھا کچھ تو خدا تھا، کچھ نہ ہوتا تو خدا ہوتا ڈبویا مجھ کو ہونے نے، نہ ہوتا میں تو کیا ہوتا
Roman: Na tha kuch to khuda tha, kuch na hota to khuda hota / Duboya mujh ko hone ne, na hota main to kya hota
বাংলা: যখন কিছু ছিল না তখন ঈশ্বর ছিলেন, যদি কিছু না হতো তবেও ঈশ্বরই থাকতেন / আমার এই ‘থাকা’ বা অস্তিত্বই আমাকে ডুবিয়েছে; আমি যদি না-ই থাকতাম, তবে কীইবা হতো!
১৮.
اردو: کہتے ہیں جیتے ہیں امید پہ لوگ ہم کو جینے کی بھی امید نہیں
Roman: Kehte hain jeete hain umeed pe log / Hum ko jeene ki bhi umeed nahin
বাংলা: লোকে বলে মানুষ নাকি আশার ওপর বেঁচে থাকে / অথচ আমার তো বেঁচে থাকারও কোনো আশা নেই!
১৯.
اردو: وفاداری بشرطِ استواری اصلِ ایماں ہے مرے بت خانے میں تو کعبے میں گاڑو برہمن کو
Roman: Wafa-daari ba-shart-e-ustuwaari asl-e-imaan hai / Mare but-khaane mein to kaabe mein gaaro brahman ko
বাংলা: একনিষ্ঠতার সাথে বিশ্বস্ত থাকাই হলো আসল ঈমান বা বিশ্বাস / কোনো ব্রাহ্মণ যদি নিজের মূর্তিপূজার মন্দিরে একনিষ্ঠ হয়ে মারা যায়, তবে তাকে কাবাঘরেই সমাহিত করা উচিত!
২০.
اردو: زندگی اپنی جب اس شکل سے گزری غالبؔ ہم بھی کیا یاد کریں گے کہ خدا رکھتے تھے
Roman: Zindagi apni jab is shakl se guzri Ghalib / Hum bhi kya yaad karenge ke khuda rakhte thhe
বাংলা: জীবন যখন এমন দুরবস্থার মধ্য দিয়েই কেটে গেল গালিব / তবে আমরাই বা কী মনে রাখব যে আমাদের একজন ঈশ্বরও ছিলেন!
২১.
اردو: ہر ایک بات پہ کہتے ہو تم کہ تو کیا ہے تمہیں کہو کہ یہ اندازِ گفتگو کیا ہے
Roman: Har ek baat pe kehte ho tum ke tu kya hai / Tumhein kaho ke yeh andaaz-e-guftagoo kya hai
বাংলা: প্রতিটি কথাতেই তুমি বলো, ‘তুই আবার কে রে?’ / তুমিই বলো, কথা বলার এই ধরনটা কেমন?
২২.
اردو: نکتہ چیں ہے غمِ دل، اس کو سنائے نہ بنے کیا بنے بات جہاں بات بنائے نہ بنے
Roman: Nukta-cheen hai gham-e-dil, is ko sunaaye na bane / Kya bane baat jahan baat banaaye na bane
বাংলা: মনের দুঃখ বড় খুঁতখুঁতে, একে কাউকে শোনানো যায় না / আর যেখানে কথা সাজিয়েও কথা জমতে চায় না, সেখানে আর কী-ই বা বলা চলে!
২৩.
اردو: درد منت کشِ دوا نہ ہوا میں نہ اچھا ہوا، برا نہ ہوا
Roman: Dard minnat-kash-e-dawa na hua / Main na achha hua, bura na hua
বাংলা: আমার ব্যথা তো ওষুধের কাছে হাত পাতেনি / আমি যে ভালো হতে পারিনি, তা এক অর্থে খারাপও হয়নি!
২৪.
اردو: رگِ سنگ سے ٹپکتا وہ لہو کہ پھر نہ تھمتا جسے غم سمجھ رہے ہو یہ اگر شرار ہوتا
Roman: Rag-e-sang se tapakta woh lahoo ke phir na thamta / Jise gham samajh rahe ho yeh agar sharaar hota
বাংলা: পাথরের শিরা থেকেও এমন রক্ত ঝরত যা আর থামত না / যাকে তোমরা দুঃখ ভাবছ, তা যদি দুঃখ না হয়ে স্ফুলিঙ্গ বা আগুনের ফুলকি হতো!
২৫.
اردو: کی مرے قتل کے بعد اس نے جفا سے توبہ ہائے اس زود پشیماں کا پشیماں ہونا
Roman: Ki mere qatl ke baad us ne jafa se tauba / Haaye is zood-pashemaan ka pashemaan hona
বাংলা: আমাকে খুন করার পর সে নিষ্ঠুরতা থেকে তওবা করল / হায়! এত তাড়াতাড়ি অনুতপ্ত হওয়া মানুষের এই অনুশোচনা!
২৬.
اردو: تم سلامت رہو ہزار برس ہر برس کے ہوں دن پچاس ہزار
Roman: Tum salaamat raho hazaar baras / Har baras ke hon din pachaas hazaar
বাংলা: তুমি হাজার বছর সুস্থ ও সুন্দর থেকো / আর প্রতিটি বছরের দিন যেন হয় পঞ্চাশ হাজার!
২৭.
اردو: ہے پرے سرحدِ ادراک سے اپنا مسجود قبلے کو اہلِ نظر قبلہ نما کہتے ہیں
Roman: Hai pare sarhad-e-idraak se apna masjood / Qible ko ahl-e-nazar qibla-numa kehte hain
বাংলা: যাকে আমরা সেজদা করি, তিনি আমাদের বোধ ও বুদ্ধির সীমানার বাইরে / জ্ঞানীরা তো কাবাঘরকে কেবল দিক-নির্দেশক (কম্পাস) বলেন, স্বয়ং ঈশ্বর নয়!
২৮.
اردو: ہم نے مانا کہ تغافل نہ کرو گے لیکن خاک ہو جائیں گے ہم تم کو خبر ہونے تک
Roman: Hum ne maana ke taghaful na karo ge lekin / Khaak ho jaayenge hum tum ko khabar hone tak
বাংলা: আমি মেনে নিলাম যে তুমি আমাকে উপেক্ষা করবে না, কিন্তু / তোমার কাছে খবর পৌঁছাতে পৌঁছাতে আমি তো ছাই হয়ে যাব!
২৯.
اردو: بندگی میں بھی وہ آزاد و خود بین ہیں کہ ہم الٹے پھر آئے درِ کعبہ اگر وا نہ ہوا
Roman: Bandagi mein bhi woh aazaad o khud-been hain ke hum / Ulte phir aaye dar-e-kaaba agar wa na hua
বাংলা: দাসত্ব বা আরাধনার মধ্যেও আমি এতটাই স্বাধীনচেতা ও আত্মসম্মানী যে / কাবাঘরের দরজা বন্ধ দেখলে আমি সেখান থেকেও মুখ ফিরিয়ে চলে আসি!
৩০.
اردو: عشق نے غالبؔ نکما کر دیا ورنہ ہم بھی آدمی تھے کام کے
Roman: Ishq ne Ghalib nikamma kar diya / Warna hum bhi aadmi thhe kaam ke
বাংলা: এই প্রেমই গালিবকে অপদার্থ ও অকর্মা বানিয়ে দিল / নয়তো আমিও একসময় বেশ কাজের মানুষই ছিলাম!
৩১.
اردو: بس کہ دشوار ہے ہر کام کا آساں ہونا آدمی کو بھی میسر نہیں انساں ہونا
Roman: Bas ke dushwar hai har kaam ka aasaan hona / Aadmi ko bhi mayassar nahin insaan hona
বাংলা: প্রতিটি কাজ সহজ হওয়া যেমন কঠিন, ঠিক তেমনি / প্রতিটি মানুষের পক্ষেও সত্যিকারের ‘মানুষ’ হয়ে ওঠা সহজ নয়।
৩২.
اردو: غمِ ہستی کا اسدؔ کس سے ہو جز مرگ علاج شمع ہر رنگ میں جلتی ہے سحر ہونے تک
Roman: Gham-e-hasti ka Asad kis se ho juz marg ilaaj / Shama har rang mein jalti hai sahar hone tak
বাংলা: হে আসাদ (গালিবের আদি ছদ্মনাম)! জীবন-দুঃখের উপশম তো মৃত্যু ছাড়া আর কিছুতেই নেই / সকাল না হওয়া পর্যন্ত প্রদীপ তো জ্বলবেই, তা যে রঙের আলোতেই হোক!
৩৩.
اردو: ہو چکیں غالبؔ بلائیں سب تمام ایک جانِ ناتواں ہے اور ہم
Roman: Ho chukein Ghalib balaayein sab tamaam / Ek jaan-e-naatawaan hai aur hum
বাংলা: হে গালিব! জীবনের সব বিপদ-আপদ তো এবার শেষ হলো / এখন শুধু আমি রয়েছি, আর আমার এই অতি দুর্বল প্রাণটুকু!
৩৪.
اردو: آبلہ پا کوئی اس دشت میں آیا ہوگا ورنہ آندھی میں بھلا کس نے جلایا ہوگا
Roman: Aabla pa koi is dasht mein aaya hoga / Warna aandhi mein bhala کس نے جلایا ہوگا
বাংলা: পায়ে ফোস্কা পড়া কোনো ক্লান্ত পথিকই হয়তো এই মরুভূমিতে এসেছে / নয়তো ঝড়ের রাতে প্রদীপ জ্বেলে রাখার সাধ্য কার!
৩৫.
اردو: جان دی، دی ہوئی اسی کی تھی حق تو یہ ہے کہ حق ادا نہ ہوا
Roman: Jaan di, di hui usi ki thhe / Haq to yeh hai ke haq ada na hua
বাংলা: প্রাণ দিয়েছি, তাও তো তাঁরই দেওয়া ছিল / সত্যি কথা তো এই যে, তাঁর পাওনা ঋণ শোধ করা গেল না!
৩৬.
اردو: کعبہ کس منھ سے جاؤ گے غالبؔ شرم تم کو مگر نہیں آتی
Roman: Kaaba kis munh se jaao ge Ghalib / Sharm tum ko magar nahin aati
বাংলা: কোন মুখ নিয়ে কাবাঘরে যাবে গালিব? / তোমার কি একটুও লজ্জা হচ্ছে না!
৩৭.
اردو: رنج اٹھانے سے بھی خوشی ہوتی ہے قطرہ دریا میں فنا ہو جائے تو دریا ہو جائے
Roman: Ranj uthaane se bhi khushi hoti hai / Qatra darya mein fana ho jaaye to darya ho jaaye
বাংলা: কষ্ট সহ্য করলেও একসময় আনন্দ মেলে / একটি জলবিন্দু যদি নদীর বুকে নিজেকে বিলীন করে দেয়, তবে সে নিজেই তো আস্ত নদী হয়ে ওঠে!
৩৮.
اردو: نیند اس کی ہے، دماغ اس کا ہے، راتیں اس کی ہیں جس کے شانے پر تری زلفیں پریشاں ہو گئیں
Roman: Neend us ki hai, dimaagh us ka hai, raatein us ki hain / Jis ke shaane bur tiri zulfein pareshaan ho gayein
বাংলা: প্রশান্তির ঘুম তার, চিন্তাহীন মস্তিষ্ক তার, সুন্দর রাতগুলোও কেবল তারই— / যার কাঁধের ওপর তোর অবাধ্য চুলের মেঘ এসে লুটোপুটি খেল!
৩৯.
اردو: عشق سے طبعیت نے زیست کا مزا پایا درد کی دوا پائی، دردِ لا دوا پایا
Roman: Ishq se tabiyat ne zeest ka maza paaya / Dard ki dawa paayi, dard-e-la-dawa paayi
বাংলা: প্রেমের ছোঁয়ায় এই মন জীবনের আসল স্বাদ পেয়েছে— / যেখানে ব্যথার যেমন ওষুধ মিলেছে, তেমনি মিলেছে এক নিরাময়হীন দীর্ঘস্থায়ী ব্যথাও!
৪০.
اردو: ہوئیں مر کے ہم جو رسوا، ہوئے کیوں نہ غرقِ دریا نہ کبھی جنازہ اٹھتا، نہ کہیں مزار ہوتا
Roman: Huein mar ke hum jo ruswa, huey kyun na gharq-e-darya / Na kabhi janaza uthta, na kahein mazaar hota
বাংলা: মরে গিয়েও যখন আমায় নিয়ে এত অপবাদ আর কলঙ্ক রটল, তবে আমি কেন মাঝদরিয়ায় ডুবে মরলাম না! / না কেউ আমার লাশ তুলতে আসত, আর না কোথাও আমার কোনো সমাধি বা কবর হতো!
৪১.
اردو: ہم موحد ہیں ہمارا کیش ہے ترکِ رسوم ملتیں جب مٹ گئیں اجزائے ایماں ہو گئیں
Roman: Hum muwahhid hain hamara kesh hai tark-e-rasoom / Millatein jab mit gayein ajza-e-imaan ho gayein
বাংলা: আমি একেশ্বরবাদী, সব বাহ্যিক আচার-অনুষ্ঠান ও কুসংস্কার ত্যাগ করাই আমার ধর্ম / যখন সব ধর্মের ভেদাভেদ মুছে যায়, তখনই তা এক পরম বিশ্বাসের অংশ হয়ে ওঠে!
৪২.
اردو: تجھ سے قسمت میں مری صورتِ قفلِ ابجد تھا لکھا بات کے بنتے ہی جدا ہو جانا
Roman: Tujh se qismat mein meri soorat-e-qufl-e-abjad / Tha likha baat ke bante hi juda ho jaana
বাংলা: তোর সাথে আমার ভাগ্যটা যেন সেই প্রাচীন সাংকেতিক তালার (Abjad combination lock) মতো— / যেখানে সব সংকেত মিলে কথা তৈরি হওয়ার সাথে সাথেই বন্ধ তালাটি দুই ভাগ হয়ে আলাদা হয়ে যায়! (মিলনের মুহূর্তেই বিচ্ছেদ ঘনিয়ে আসা)।
৪৩.
اردو: دیوانگی سے ہے مری ہر بات میں اثر کُچھ بات ہو تو کُچھ ہو زباں کی طلاقی میں
Roman: Deewangi se hai meri har baat mein asar / Kuch baat ho to kuch ho zubaan ki talaaqi mein
বাংলা: আমার পাগলামির কারণেই আমার প্রতিটি কথায় এই গভীর প্রভাব / নয়তো কেবল মুখের কথার কারুকার্যে আর কী-ই বা জাদু থাকে!
৪৪.
اردو: وہ آئے گھر میں ہمارے، خدا کی قدرت ہے کبھی ہم اُن کو، کبھی اپنے گھر کو دیکھتے ہیں
Roman: Woh aaye ghar mein hamare, khuda ki qudrat hai / Kabhi hum un ko, kabhi apne ghar ko dekhte hain
বাংলা: তিনি আমার ঘরে এসেছেন, এ তো ঈশ্বরের অপার লীলা! / আমি একবার তাঁর দিকে তাকাই, আর একবার অবাক হয়ে নিজের ঘরের দিকে তাকাই!
৪৫.
اردو: عشق پر زور نہیں ہے یہ وہ آتش غالبؔ کہ لگائے نہ لگے اور بجھائے نہ بنے
Roman: Ishq par zor nahin hai yeh woh aatish Ghalib / Ke lagaaye na lage aur bujhaaye na bane
বাংলা: প্রেমের ওপর তো কোনো জোর চলে না গালিব, এটি এমন এক আগুন / যা নিজে থেকে জ্বালাতেও পারা যায় না, আবার একবার জ্বলে উঠলে নেভানোও যায় না!
৪৬.
اردو: وہ اپنی خو نہ چھوڑیں گے، ہم اپنی وضع کیوں بدلیں سبک سر بن کے کیا پوچھیں کہ ہم سے سر گراں کیوں ہو
Roman: Woh apni khoo na chhodenge, hum apni waz’a kyun badlein / Subuk-sar ban ke kya poochhein ke hum se sar-giraan kyun ho
বাংলা: সে যদি নিজের স্বভাব না ছাড়ে, তবে আমি কেন আমার ধরন বদলাব? / নিজেকে ছোট করে কেনই বা তাকে জিজ্ঞেস করতে যাব যে সে কেন আমার ওপর এত বিরক্ত!
৪৭.
اردو: لطافت بے کثافت جلوہ پیدا کر نہیں سکتی چمن زنگار ہے آئینہِ بادِ بہاری کا
Roman: Lataafat be-kasaafat jalwa paida kar nahin sakti / Chaman zangaar hai aaina-e-baad-e-bahaari ka
বাংলা: স্থূলতা বা মলিনতা ছাড়া কেবল সূক্ষ্মতা কোনো রূপ প্রকাশ করতে পারে না / বসন্তের বাতাসের আয়নার ওপর সবুজ বাগান যেন মরচে ধরার মতো!
৪৮.
اردو: نہ لائی شوخیِ اندیشہ تابِ رنجِ نومیدی کفِ افسوس ملنا عہدِ تجدیدِ تمنا تھا
Roman: Na layi shokhi-e-andesha taab-e-ranj-e-naumeedi / Kaf-e-afsoos malna ahd-e-tajdeed-e-tamanna تھا
বাংলা: ভাবনার চপলতা হতাশার এই তীব্র যন্ত্রণা সইতে পারেনি / আক্ষেপে হাত কচলে নেওয়ার অর্থই হলো নতুন করে ইচ্ছেকে আবার বাঁচিয়ে তোলা!
৪৯.
اردو: قمری کفِ خاکسٹر و بلبل قفسِ رنگ اے نالہ نشانِ جگرِ سوختہ کیا ہے
Roman: Qumri kaf-e-khaakastar o bulbul qafas-e-rang / Ae naala nishaan-e-jigar-e-sokhta kya hai
বাংলা: ঘুঘু পাখিটি এক মুঠো ছাই আর বুলবুলি রঙের খাঁচায় বন্দি / হে কান্নার রোল! পোড়া কলিজার আসল চিহ্নটা তবে কী?
৫০.
اردو: محرم نہیں ہے تو ہی نوا ہائے راز کا یاں ورنہ جو حجاب ہے، پردہ ہے ساز کا
Roman: Mahram nahin hai tu hi nawa-haye-raaz ka / Yaan warna jo hijaab hai, parda hai saaz ka
বাংলা: তুমি নিজেই তো এই গোপন সুরের রহস্য জানো না! / নয়তো এখানে যা কিছু পর্দা বা আড়াল দেখছ, তা তো আসলে বাদ্যযন্ত্রেরই পর্দা!
৫১.
اردو: جب کہ تجھ بن نہیں کوئی موجود پھر یہ ہنگامہ اے خدا کیا ہے
Roman: Jab ke tujh bin nahin koi maujood / Phir yeh hangama ae khuda kya hai
বাংলা: যখন তুমি ছাড়া আর কারোরই অস্তিত্ব নেই / তবে হে ঈশ্বর! চারপাশের এই শোরগোল আর কোলাহল কিসের জন্য?
৫২.
اردو: ہستی کے مت فریب میں آ جائیو اسدؔ عالم تمام حلقہِ دامِ خیال ہے
Roman: Hasti ke mat fareb mein aa jaiyo Asad / Aalam tamaam halqa-e-daam-e-khayaal hai
বাংলা: হে আসাদ! জীবনের এই অস্তিত্বের ফাঁদে পা দিও না / এই গোটা মহাবিশ্ব তো আসলে ভাবনার জালে বন্দি এক বৃত্ত মাত্র!
৫৩.
اردو: قطرہ اپنا بھی حقیقت میں ہے دریا لیکن ہم کو تقلیدِ تنک ظرفیِ منصور نہیں
Roman: Qatra apna bhi haqeeqat mein hai darya lekin / Hum ko taqleed-e-tanak-zarfi-e-Mansoor nahin
বাংলা: আমার এই এক ফোঁটা জলবিন্দুও আসলে এক আস্ত নদী / কিন্তু সুফি মনসুরের মতো আত্মহারা হয়ে চিৎকার করে বেড়ানো আমার স্বভাব নয়।
৫৪.
اردو: پھر کچھ اک دل کو بے قراری ہے سینہ جویاے زخمِ کاری ہے
Roman: Phir kuch ek dil ko be-qarari hai / Seina joyaa-e-zakhm-e-kaari hai
বাংলা: মনটা যেন আবারও কেমন অস্থির হয়ে উঠেছে / বুকটা যেন আবার কোনো গভীর ক্ষত বা আঘাত খুঁজছে!
৫৫.
اردو: جز قیس اور کوئی نہ آیا بروے کار صحرا مگر بہ تنگیِ چشمِ حسود تھا
Roman: Juz Qais aur koi na aaya bar-e-we-kaar / Sehra magar ba tangi-e-chashm-e-hasood tha
বাংলা: মজনু (কায়েস) ছাড়া আর কেউ মরুভূমির প্রেমে সার্থক হলো না / মরুভূমি কি তবে হিংসুকের চোখের মতো ছোট ছিল!
৫৬.
اردو: آگہی دامِ شنیدن جس قدر چاہے بچھائے مدعا عنقا ہے اپنے عالمِ تقریر کا
Roman: Aagahi daam-e-shaneedan jis qadar chaahe bichhaaye / Mudda’aa anqa hai apne aalam-e-taqreer ka
বাংলা: জ্ঞান বা বুদ্ধি শোনার জন্য যত খুশি ফাঁদ পাতুক না কেন / আমার এই কথার জগতের মূল অর্থ কোনো ধরাছোঁয়ার মধ্যে নেই!
৫৭.
اردو: گھر ہمارا جو نہ روتے بھی تو ویراں ہوتا بحر گر بحر نہ ہوتا تو بیاباں ہوتا
Roman: Ghar hamara jo na rote bhi to weeran hota / Bahr gar bahr na hota تو بیاباں ہوتا
বাংলা: আমি যদি কেঁদে কেঁদে চোখের জলে ঘর ভাসিয়েও না দিতাম, তবুও তো ঘর শূন্যই থাকত! / সমুদ্র যদি সমুদ্র না হতো, তবে সে মরুভূমি ছাড়া আর কী হতো!
৫৮.
اردو: کثرتِ آرائشِ لیلیٰ سے ہے محمل نشیں چشمِ مجنوں میں تو ہر ذرّہ غبارِ راہ تھا
Roman: Kasrat-e-aaraish-e-laila se hai mehmil-nasheen / Chashm-e-majnoon mein to har zarra ghubaar-e-raah tha
বাংলা: লায়লা তো নিজের রূপের অনেক সাজসজ্জার পর পালকিতে বসেছে / অথচ মজনুর চোখের সামনে প্রতিটি ধূলিকণা ছিল পথিকের পথ ধুলোর মতো ধোঁয়াশা!
৫৯.
اردو: پھر ہوا ہے دل مرا جویاے درد پھر مری آنکھیں ترسنے لگی ہیں
Roman: Phir hua hai dil mera joyaa-e-dard / Phir meri aankhein tarasne lagi hain
বাংলা: মনটা আবার ব্যথার খোঁজে ব্যাকুল হয়ে উঠেছে / আর চোখ দুটো আবার কারোর দেখার আশায় ছটফট করতে লেগেছে!
৬০.
اردو: غم رہا جب تک کہ دم رہا دم کے جانے ہی سے غم جاتا رہا
Roman: Gham raha jab tak ke dam raha / Dam ke jaane hi se gham jaata raha
বাংলা: যতক্ষণ শ্বাস ছিল, ততক্ষণ দুঃখও ছিল / শ্বাস চলে যাওয়ার পরেই কেবল দুঃখ বিদায় নিল।
৬১.
اردو: جانتا ہوں ثوابِ زہد و ورع پر طبیعت ادھر نہیں آتی
Roman: Jaanta hoon sawaab-e-zuhd-o-wara’a / Par tabiyat idhar nahin aati
বাংলা: সংযম ও ধার্মিকতার পুণ্য বা সওয়াব সম্পর্কে আমি খুব ভালো করেই জানি / কিন্তু আমার মন তো ওদিকে টানে না!
৬২.
اردو: ہم وہاں ہیں جہاں سے ہم کو بھی کچھ ہماری خبر نہیں آتی
Roman: Hum wahan hain jahan se hum ko bhi / Kuch hamari khabar nahin aati
বাংলা: আমি আজ অস্তিত্বের এমন এক পর্যায়ে পৌঁছে গেছি / যেখান থেকে আমি নিজেও নিজের কোনো খবর পাই না!
৬৩.
اردو: دل ہی تو ہے نہ سنگ و خشت درد سے بھر نہ آئے کیوں روئیں گے ہم ہزار بار کوئی ہمیں ستائے کیوں
Roman: Dil hi to hai na sang-o-khisht gham se bhar na aaye kyun / Royenge hum haazaar baar koi humein sataaye kyun
বাংলা: এ তো মন, পাথর কিংবা ইট তো নয় যে ব্যথায় ভরে উঠবে না! / কেউ আমাদের কষ্ট দিলে আমরা হাজার বার কাঁদব না-ই বা কেন!
৬৪.
اردو: دیر نہیں حرم نہیں در نہیں آستاں نہیں بیٹھے ہیں رہ گزر پہ ہم کوئی ہمیں اٹھائے کیوں
Roman: Dair nahin haram nahin dar nahin aastaan nahin / Baithe hain rehguzar pe hum koi humein uthaaye kyun
বাংলা: মন্দির নয়, মসজিদ নয়, কারো দরজাও নয় / আমরা তো পথের ধারে বসে আছি, কেউ আমাদের ওঠাবে কেন!
৬৫.
اردو: غالبؔ ہمیں نہ چھیڑ کہ پھر جوشِ اشک سے بیٹھے ہیں ہم تہیہِ طوفاں کیے ہوئے
Roman: Ghalib humein na chhed ke phir josh-e-ashk se / Baithe hain hum tahiya-e-toofaan kiye hue
বাংলা: হে গালিব! আমাদের আর খোঁচিও না, চোখের জলের এই তীব্র স্রোতে / আমরা যেন এক আস্ত ঝড় তোলার প্রস্তুতি নিয়ে বসে আছি!
৬৬.
اردو: ہر بوالہوس نے حسن پرستی شعار کیا اب آبروئے شیوهٔ اہلِ نظر گئی
Roman: Har bul-hawas ne husn-parasti shiaar kiya / Ab aabroo-e-shewa-e-ahl-e-nazar gayi
বাংলা: কামুক-লালসায় অন্ধ প্রতিটি মানুষই আজ রূপের পূজারী সেজেছে / আর এই কারণে আসল সমঝদারদের মর্যাদা আজ ক্ষুণ্ণ হয়েছে!
৬৭.
اردو: مژدہِ صبحِ بہار و مژدہِ شامِ وصال ہر نفس ہے تارِ بربط، نالہِ بلبل کہاں
Roman: Muzhda-e-subh-e-bahaar o muzhda-e-shaam-e-wisaal / Har nafas hai taar-e-barbat, naala-e-bulbul kahan
বাংলা: বসন্তের সকালের সুসংবাদ আর মিলনের সন্ধ্যার আনন্দ! / এখন প্রতিটি নিঃশ্বাস যেন বাদ্যযন্ত্রের তার, এখানে বুলবুলির কান্নার আর জায়গা কোথায়!
৬৮.
اردو: وفا کیسی کہاں کا عشق جب سر پھوڑنا ٹھہرا تو پھر اے سنگ دل تیرا ہی سنگ آستاں کیوں ہو
Roman: Wafa kaisi kahan ka ishq jab sar phorna thehra / To phir ae sang-dil tera hi sang-e-aastaan kyun ho
বাংলা: কিসের বিশ্বস্ততা আর কিসের প্রেম, যখন কপাল ঠুকে মাথা ফাটানোই নিয়তি! / তবে হে পাষাণ, আঘাত পাওয়ার জন্য কেবল তোমার দরজার পাথরটাই কেন হতে হবে!
৬৯.
اردو: تھا خواب میں خیال کو تجھ سے معاملہ جب آنکھ کھل گئی نہ زیاں تھا نہ سود تھا
Roman: Tha khwaab mein khayaal ko tujh se muaamla / Jab aankh khul gayi na ziyaan tha na sood tha
বাংলা: স্বপ্নে আমার ভাবনার সাথে তোমার লেনদেন বা দেখা হয়েছিল / যখন চোখ খুলল, তখন না রইল কোনো লোকসান, আর না কোনো লাভ!
৭০.
اردو: ہے کہاں تمنا کا دوسرا قدم یارب ہم نے دشتِ امکاں کو ایک نقشِ پا پایا
Roman: Hai kahan tamanna ka doosra qadam ya rab / Hum ne dasht-e-imkaan ko ek naqsh-e-pa paaya
বাংলা: হে প্রভু! ইচ্ছের দ্বিতীয় কদম ফেলার জায়গা আর কোথায়? / আমরা তো পুরো মহাবিশ্ব বা সম্ভাবনার মরুভূমিকে কেবল একটি পায়ের ছাপের মতো পেয়েছি। (মানুষের আকাঙ্ক্ষা এতই অসীম!)
৭১.
اردو: بس کہ دشوار ہے ہر کام کا آساں ہونا آدمی کو بھی میسر نہیں انساں ہونا
Roman: Bas ke dushwaar hai har kaam ka aasaan hona / Aadmi ko bhi mayassar nahin insaan hona
বাংলা: প্রতিটি কাজ সহজ হওয়া যেমন কঠিন / ঠিক তেমনি মানুষের পক্ষেও সত্যিকারের ‘মানুষ’ (মানবতা গুণসম্পন্ন) হয়ে ওঠা সহজ নয়!
৭২.
اردو: عشق مجھ کو نہیں وحشت ہی سہی میری وحشت تری شہرت ہی سہی
Roman: Ishq mujhko nahin wehshat hi sahi / Meri wehshat tiri shohrat hi sahi
বাংলা: এ যদি প্রেম না হয়ে আমার পাগলামিই হয়, তবে তাই হোক! / আমার এই পাগলামি অন্তত তোমার খ্যাতির কারণ তো বটে!
৭৩.
اردو: قطع کیجیے نہ تعلق ہم سے کچھ نہیں ہے تو عداوت ہی سہی
Roman: Qat’a kijiye na ta’alluq hum se / Kuch nahin hai to adawat hi sahi
বাংলা: আমার সাথে তোমার সব সম্পর্ক একেবারে ছিন্ন কোরো না / প্রেম বা ভালোবাসা যদি না-ই থাকে, তবে শত্রুতার সম্পর্কই বজায় থাক!
৭৪.
اردو: ہم تو سمجھے تھے کہ غالبؔ کوئی ہوگا دانا یہ تو ناداں کوئی دیوانہ نکلا
Roman: Hum to samjhe thhe ke Ghalib koi hoga daana /固定 Yeh to naadaan koi deewaana nikla
বাংলা: মানুষ তো ভেবেছিল গালিব বুঝি খুব বুদ্ধিমান ও জ্ঞানী কেউ হবে! / এ তো দেখছি এক অবুঝ আর আস্ত পাগল ছাড়া আর কিছুই নয়!
৭৫.
اردو: آہ کو چاہیے اک عمر اثر ہونے تک کون جیتا ہے تری زلف کے سر ہونے تک
Roman: Aah ko chahiye ek umr asar hone tak / Kaun jeeta hai tiri zulf ke sar hone tak
বাংলা: একটি দীর্ঘশ্বাসের ফল পেতে বা তা হৃদয়ে দাগ কাটতে তো আস্ত একটা জীবন কেটে যায় / তোমার চুলের জট খোলার (বা মন পাওয়ার) জন্য কে আর অতদিন বেঁচে থাকে!
৭৬.
اردو: ہم نے مانا کہ تغافل نہ کرو گے لیکن خاک ہو جائیں گے ہم تم کو خبر ہونے تک
Roman: Hum ne maana ke taghaful na karoge lekin / Khaak ہو جائیں گے ہم تم کو خبر ہونے تک
বাংলা: আমি মেনে নিলাম যে তুমি আমায় অবহেলা করবে না / কিন্তু তোমার কাছে আমার এই অবস্থার খবর পৌঁছাতে পৌঁছাতে তো আমি ধুলোয় মিশে যাব!
৭৭.
اردو: پرتوِ خور سے ہے شبنم کو فنا کی تعلیم میں بھی ہوں এক عنایت کی نظر ہونے تک
Roman: Partav-e-khor se hai shabnam ko fana ki taleem / Main bhi hoon ek inaayat ki nazar hone tak
বাংলা: সূর্যের আলো শিশিরকে বিলীন হয়ে যাওয়ার শিক্ষা দেয় / আমিও ঠিক তেমনি, তোমার একটি কৃপাদৃষ্টির অপেক্ষায় টিকে আছি (দৃষ্টি পেলেই বিলীন হব)!
৭৮.
اردو: یک نظر بیش نہیں فرصتِ ہستی غافل گرمیِ بزم ہے اک رقصِ شرر ہونے تک
Roman: Yak nazar besh nahin fursat-e-hasti ghaafil /固定 Garmi-e-bazm hai ek raqs-e-sharar hone tak
বাংলা: হে উদাসীন! জীবনের এই সুযোগ তো চোখের এক পলকের চেয়ে বেশি কিছু নয় / এই আড্ডার সমস্ত জাঁকজমক তো কেবল আগুনের একটি ফুলকির নাচের স্থায়িত্বটুকুই!
৭৯.
اردو: غمِ ہستی کا اسدؔ کس سے ہو جز مرگ علاج شمع ہر رنگ میں جلتی ہے سحر ہونے تک
Roman: Gham-e-hasti ka Asad kis se ہو جز مرگ علاج / Shama har rang mein jalti hai sahar hone tak
বাংলা: হে আসাদ! মৃত্যু ছাড়া জীবনের এই দুঃখের আর কী চিকিৎসা হতে পারে? / প্রদীপ তো সকাল হওয়া পর্যন্ত যেকোনো রঙেই (পুড়ে পুড়ে) জ্বলতে বাধ্য!
৮০.
اردو: رگِ سنگ سے ٹپکتا وہ لہو کہ پھر نہ تھمتا جسے غم سمجھ رہے ہو یہ اگر شرار ہوتا
Roman: Rag-e-sang se tapakta woh lahoo ke phir na thamta / Jise gham samajh rahe ho yeh agar sharar hota
বাংলা: পাথরের শিরা থেকেও এমন রক্ত ঝরত যা আর থামত না / তোমরা যাকে সামান্য দুঃখ ভাবছ, তা যদি আসলে এক ভেতরের আগুনের ফুলকি হতো!
৮১.
اردو: مژگاں تو کھولو دیکھو تو آئینے کا حال حیران ہوں میں کہ مجھ سے زیادہ اداس ہے
Roman: Mizhgaan to kholo dekho to aaine ka haal / Hairaan hoon main ke mujh se zyaada udaas hai
বাংলা: চোখের পাতা একটু খোলো, দেখো তো আয়নাটার কী হাল! / আমি তো অবাক, এ তো দেখছি আমার চেয়েও বেশি বিষণ্ণ হয়ে আছে!
৮২.
اردو: نیند اس کی ہے، دماغ اس کا ہے، راتیں اس کی ہیں جس کے شانے پر تری زلفیں پریشاں ہو گئیں
Roman: Jane-e-neend us ki hai, dimaagh us ka hai, raatein us ki hain /固定 Jis ke shaane par tiri zulfein pareshaan ho gayein
বাংলা: ঘুম তো তারই, শান্ত মস্তিস্কও তারই, আর রাতের সব সৌন্দর্যও তারই / যার কাঁধের ওপর এসে তোমার চুলের অবাধ্য জট আছড়ে পড়ল!
৮৩.
اردو: مے سے غرض نشاط ہے کس روسیاہ کو اک گونہ بے خودی مجھے دن رات چاہیے
Roman: May se gharaz nishaat hai kis roo-siyah ko / Ek goona be-khudi mujhe din raat chahiye
বাংলা: মদের কাছে মনের আনন্দ বা বিলাসিতা কোন পাপী চায় রে ভাই? / আমার তো দিন-রাত কেবল এক চিলতে আত্মহারা ঘোর বা অবশ ভাব চাই!
৮৪.
اردو: عشق نے غالبؔ نکما کر دیا ورنہ ہم بھی آدمی تھے کام کے
Roman: Ishq ne Ghalib nikamma kar diya / Warna hum bhi aadmi thhe kaam ke
বাংলা: প্রেম তো এই গালিবকে অপদার্থ আর নিষ্কর্মা বানিয়ে দিল! / নইলে আমরাও কিন্তু বেশ কাজের মানুষই ছিলাম।
৮৫.
اردو: ہے پرے سرحدِ ادراک سے اپنا مسجود قبلے کو اہلِ نظر قبلہ نما کہتے ہیں
Roman: Hai pare sarhad-e-idraak se apna masjood / Qible ko ahl-e-nazar qibla-numa kehte hain
বাংলা: আমাদের সেই পরম পূজনীয় (ঈশ্বর) তো মানুষের বোধশক্তির সীমানারও বাইরে! / দূরদর্শীরা তাই কাবাকে কেবল কাবার দিক নির্দেশকারী কম্পাস মনে করে (আসল ঈশ্বর কাবার ঘরে বন্দি নন)।
৮৬.
اردو: کہتے ہو نہ دیں گے ہم دل اگر پڑا پایا دل کہاں کہ پائیں گے ہم نے تو لیا کھویا
Roman: Kehte ho na denge hum dil agar pada paaya / Dil kahan ke paayenge hum ne to liya khoya
বাংলা: তুমি বলছ কুড়িয়ে পেলেও নাকি আমার মন ফিরিয়ে দেবে না! / মন আর কোথায় পাবে? আমরা তো তা আগেই হারিয়ে বসে আছি।
৮৭.
اردو: ہر چند سبک دست ہوئے بت شکنی میں ہم ہیں تو ابھی راہ میں ہے سنگِ گراں اور
Roman: Har chand subuk-dast hue but-shikani mein / Hum hain to abhi raah mein hai sang-e-giraan aur
বাংলা: মূর্তি ভাঙার কাজে আমরা যতই পটু হয়ে উঠি না কেন / অহংকারের সবচেয়ে বড় মূর্তি হিসেবে আমি নিজেই তো পথের মাঝে পাহাড়ের মতো বড় পাথর হয়ে দাঁড়িয়ে আছি!
৮৮.
اردو: نذرِ اسدؔ کرمِ ساقی ہے مےِ جاں شاداں ہیں ہم کہ گردشِ ساغر سے کم نہیں
Roman: Nazr-e-Asad karam-e-saaqi hai may-e-jaan / Shadaan hain hum ke gardish-e-saaghar se kam nahin
বাংলা: হে আসাদ! সাকির কৃপাদৃষ্টিই তো জীবনের আসল সুধা / আমরা আনন্দিত যে এই জীবন পাত্রের ঘূর্ণন কোনো অংশেই কম নয়!
৮৯.
اردو: جلتے ہیں دردِ دل سے مگر کیا کریں اسدؔ وہ آئیں تو کہیں گے کہ ہم کو گلا نہیں
Roman: Jalte hain دردِ دل سے مگر کیا کریں اسدؔ /固定固定 Woh aayenge to kahenge ke hum ko gila nahin
বাংলা: মনের ব্যথায় পুড়ে মরছি ঠিকই, কিন্তু হে আসাদ! কী আর করা যায়? / তিনি সামনে এলে তো আমরা বলে বসি—আমাদের কোনো অভিযোগই নেই!
৯০.
اردو: موت کی راہ نہ دیکھوں کہ کہے کوئی مجھے اب بھی اس درد کی امید پہ جیتے ہیں لوگ
Roman: Maut ki raah na dekhoon ke kahe koi mujhe / Ab bhi is dard ki umeed pe jeete hain لوگ
বাংলা: আমি যেন মৃত্যুর পথ চেয়ে না থাকি, পাছে কেউ আমায় বলে ওঠে— / মানুষ নাকি আজও এই বিরহের ব্যথার আশা নিয়েই বেঁচে থাকে!
আরও দেখুন:
