আর্টিকেল ওপিনিয়ন

ওদেরকে ফেরেশতা বা শয়তান – বানাবেন না। যা করছে করতে দিন .. [ শাহবাগ মুভমেন্ট ]

ওদেরকে ফেরেশতা বা শয়তান - বানাবেন না। যা করছে করতে দিন .. [ শাহবাগ মুভমেন্ট ]

ওদেরকে ফেরেশতা বা শয়তান – বানাবেন না। যা করছে করতে দিন ..

প্রজন্ম চত্বর (শাহবাগ) মুভমেন্টের যারা নেতৃত্ব দিচ্ছে

তাদের কোন অলৌকিক ক্ষমতা নাই।
তারা জীন বা ফেরেশতা না, বা সেগুলো হাজির করার ক্ষমতা রাখে না।
তারা চাঁদে চেহারা দেখাতে পারবেনা।
কারও স্বপ্নে দেখা দিতে পারবে না।
তারা নিজেকে ৩/৪ ইন্সট্যন্স তৈরি বা নিজেকে ভ্যানিশ করতে পারবে না।
সবাই বিত্তশালী পরিবার থেকে আসেনি।
সবাই দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবার থেকে আসেনি।
তারা মানবিক দোষ-গুনের ঊর্ধ্বে না।
ওরা সেরকম কিছু দাবীও করে না।

আমাদের সবার মত ওরাও দোষে-গুনে খুব সাধারণ মানুষ।
আপনার পাশের বাসার সাধারণ ছেলেটির মত।
হয়ত তার সাথে এতদিন কথা বলারও প্রয়োজন অনুভব করেননি।

কিন্তু একবার ভাবুন:
ওরা কিছু না হয়েও – কি চমৎকার একটা কাজ করলো।
আপনাকে-আমাকে রাস্তায় এনেছে।
জয় বাংলা – শ্লোগান ফেরত দিয়েছে।
সবার মুক্তিযুদ্ধের চেতনার পুনজাগরন করে দিয়েছে।
আরও অনেক কিছু দিয়েছে। ভবিষ্যতে অনেক কিছু দিতে পারবে।

সেজন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে।
যদি সহযোগিতা নাও করতে পারি-
তবে ওদেরকে – ফেরেশতা বা শয়তান – বানানোর অপচেষ্টা করবো না।
পারলে সেই অপচেষ্টা প্রতিহত করবো।

চলুন:
প্রত্যাশা কমাই।
সহযোগিতা বাড়াই।
ওরা যা করছে, করতে দেই।

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

প্রেস ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

সুফি ফারুক ইবনে আবুবকর এর নিজের সকল লেখা, শুভেচ্ছা, স্মরণ ইত্যাদি এই ডেস্ক থেকে প্রকাশিত হয়।

Leave a Reply

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী বাস স্ট্যান্ড, দুর্গাপুর, কুমারখালী।
+৮৮০ (১৭) ৬৩০৩৮,৬৩০৩৯।contact@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।