আর্টিকেল ওপিনিয়ন

ওখানে কারও ক্ষমা নেই … । একাত্তরের ঘাতক দালাল যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে

ওখানে কারও ক্ষমা নেই ...

মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ ।
তাদের হতে বিচারের দায়িত্ব দিয়েও, নিশ্চিত হতে পারেনি তারুণ্য।
সঠিক বিচার নিশ্চিত করতে, তাদের রাস্তায় নামতে হয়।
প্রাণ দিতে হচ্ছে একের পর এক 🙁

আমি জানি – শেখ হাসিনার একার সদিচ্ছায়, বিচার নিশ্চিত হয় না।

কোথায় রাজনীতিতে থাকা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো ?
কোথায় আপনাদের আগুন?
কোথায় আপনাদের একাত্তরের হাতিয়ার?
সেই প্রতিজ্ঞা কি ভুলে গেছেন? – আমি মানুষ, আমি বাঙ্গালী, আমি মুসলমান। একবার মরে, বারবার মরে না।

৩০ লক্ষ শহিদের মদত নিয়ে – তরুণরা আজ রাস্তায় সোচ্চার।
আপনারা কার মদতে চুপচাপ? কি কারণে গর্জে ওঠেন না?

আর কত চাই আপনাদের?
কত টাকা, কত ক্ষমতা লাগবে?
আর কত ভোগ, কত বিলাস এখনও বাঁকি?

ভুলে যাবেন না –
আর বেশি দিন নেই হাতে।
সব ছেড়ে চলে যেতে হবে শীঘ্রই।
সেখানে ছোড়া-ছাতা, রাজ-ছত্র, সব মিলেমিশে একাকার।
তারপর?

আজ সন্ধ্যায়, বা কোন এক ক্ষণে – একটু অবসর এলে –
একবার চোখ বন্ধ করে ভাববেন।
পড়তে চেষ্টা করবেন – আরও ৩০ বছর পরে, আমার হাতে লেখা আপনাদের ইতিহাস।
আমার সন্তানের হাতে লেখা, আপনাদের ইতিহাস।

জেনে রাখবেন – ওখানে কারও ক্ষমা নেই।

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

প্রেস ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

সুফি ফারুক ইবনে আবুবকর এর নিজের সকল লেখা, শুভেচ্ছা, স্মরণ ইত্যাদি এই ডেস্ক থেকে প্রকাশিত হয়।

Leave a Reply

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী বাস স্ট্যান্ড, দুর্গাপুর, কুমারখালী।
+৮৮০ (১৭) ৬৩০৩৮,৬৩০৩৯।contact@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।