ক্যারিয়ার গাইড সূচি: “তৈরি হও, জয় করো”। পেশা পরামর্শ সভা কর্মসূচি

আজকের চাকরির বাজারে একটি অদ্ভুত ও বৈপরীত্যপূর্ণ চিত্র দেখা যায়। একদিকে উদ্যোক্তা বা চাকরিদাতারা হন্যে হয়ে যোগ্য লোক খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। অন্যদিকে, হাজার হাজার তরুণ ডিগ্রি অর্জন করে ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ দিয়েও চাকরি পাচ্ছেন না।

সবচেয়ে অবাক করা বিষয় হলো—এই দুই পক্ষের দাবিই শতভাগ সত্য। চাকরিদাতার টেবিলে যোগ্য প্রার্থীর অভাব, আর প্রার্থীর পকেটে ডিগ্রির সনদ থাকা সত্ত্বেও বেকারত্বের অভিশাপ। তাহলে গণ্ডগোলটা কোথায়? এই বিরাট গণ্ডগোলটি মূলত ‘প্রস্তুতি’ এবং ‘বাজারের চাহিদার’ মধ্যকারস্তর বা গ্যাপে। আমাদের দেখা দরকার, সেই গণ্ডগোলটা ঠিক কোথায় এবং কীভাবে তা মেরামত করা যায়।

 

তৈরি হও, জয় করো - পেশা পরামর্শ সভা | ক্যারিয়ার গাইড- ‌সুচি

একজন চাকরি প্রাথীর গল্প দিয়ে শুরু করা যাক “চাকুরীটি তার গতকাল থেকে দরকার

আমার দীর্ঘ চাকরি ও ব্যবসায়িক জীবনে আমি এমন অসংখ্য কেস দেখেছি। অনেক তরুণকে সাধ্যমতো পরামর্শ দিয়েছি, এবং আনন্দের বিষয় হলো—অনেকেই সেই পরামর্শ কাজে লাগিয়ে সফল হয়েছেন। সম্প্রতি সামাজিকভাবে আরও নিবিড়ভাবে যুক্ত হওয়ার পর এই ধরনের অনুরোধের পাহাড় জমেছে। সবাইকে আলাদাভাবে বলা প্রায় অসম্ভব, তাই ভাবলাম অভিজ্ঞতার নির্যাসটুকু কয়েকটি আর্টিকেলের মাধ্যমে লিখে ফেলি। এভাবেই জন্ম নিল “তৈরি হও, জয় করো” ক্যারিয়ার গাইড সিরিজ।

নতুন যারা পেশাজীবনে পা রাখছেন, তাদের প্রতি আমার সবিনয় অনুরোধ—চাকরি খুঁজতে বেরোনোর আগে দয়া করে এই সিরিজের লেখাগুলোর সাথে নিজের প্রস্তুতিটুকু মিলিয়ে নিন। যদি কোথাও কোনো খামতি থাকে, তবে তা পূরণ করে নিন।

আমার অভিজ্ঞতা বলে: এই প্রস্তুতিগুলোতে সামান্য সময় বিনিয়োগ করলে আপনি কয়েক হাজার গুণ বেশি মুনাফা পাবেন। এটি কেবল আপনার কাঙ্ক্ষিত চাকরি নিশ্চিত করবে না, বরং আপনার আগামীর পথকে প্রশস্ত করবে।

আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছি—এই প্রস্তুতিগুলো শেষ করলে আপনি নিশ্চিত কাজ পাবেন। যদি এই গাইডলাইন অনুসরণের পরেও আপনি কাজ না পান, তবে আমি ব্যক্তিগতভাবে আপনার কাজ খুঁজে দেওয়ার দায়িত্ব নেব।

আমাদের দেশে পড়াশোনা শেষ করেই সবাই পরিচিতদের ধরাধরি শুরু করে। এরপর এদিক-সেদিক থেকে কপি-পেস্ট করে একটি দায়সারা সিভি বানায় এবং বিভিন্ন জব সাইটে আবেদন করতে থাকে। কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা প্রস্তুতি ছাড়া এই অসম যুদ্ধে নেমে তারা দ্রুতই হতাশ হয়ে পড়ে এবং শেষমেশ বিশাল ‘বেকার পুলে’ নাম লেখায়। এই চক্র থেকে আপনাদের বের করে আনাই আমার লক্ষ্য।

“তৈরি হও, জয় করো” সিরিজের গাইডলাইন সূচি:

আপনার ক্যারিয়ারের ভিত মজবুত করতে আমরা নিচের বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করব:

১/ চাকরির জন্য মানসিক প্রস্ততি: ছাত্রজীবনের অনিয়ম থেকে পেশাজীবনের শৃঙ্খলায় পদার্পণ।

২/ নিজের ডিগ্রি বিষয়ে ধারনা: আপনার অর্জিত জ্ঞানকে কীভাবে বাজারে পণ্য হিসেবে উপস্থাপন করবেন।

৩/ চাকরির টার্গেট  (Target) নির্ধারণ: ডজনখানেক কাজের ভিড়ে নিজের জন্য সঠিক ক্ষেত্রটি চেনা।

৪/ যোগাযোগের অক্ষমতাকে জয় করা: লেখনী ও বাচনভঙ্গির জড়তা কাটিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠা।

৫/ কার্যকর সিভি (CV) ও কভার লেটার লিখন: কপি-পেস্ট বর্জন করে নিজের ব্যক্তিত্বকে কাগজের পাতায় ফুটিয়ে তোলা।

৬/ নেটওয়ার্কিং ও ইন্টারভিউ কৌশল: ইন্টারভিউ বোর্ডকে ভয় না পেয়ে কীভাবে নিজের দক্ষতা প্রমাণ করবেন।

৬/ ইমপ্লয়েবল স্কিল ও সফট স্কিল অর্জন: যা আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে চিনিয়ে দেবে।

যেকোনো চাকরি দাতা এই নুন্যতম যোগ্যতাটুকু প্রত্যাশা করেন। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে চাকরি প্রার্থীরা বেশিরভাগ ক্ষেত্রে এটা জানেন না। বা কারও কাছ থেকে শুনলেও খুব একটা পাত্তা দেন না।

একেবারে ছাত্রত্ব শেষ করার পরে বেকার হিসেবে ক্যারিয়ার নিয়ে কাজ শুরু করার বদলে ছাত্র অবস্থায় যদি কাজ শুরু করেন, আপনার ভালো কাজ পাবার সম্ভাবনা অনেক বাড়বে। দেখুন জব প্রিপারেশন, চাকরির প্রস্তুতি নেবেন কখন থেকে? 

 

আমার পেশা পরামর্শ সভায় দেয়া “ক্যারিয়ার গাইড” এ বিভিন্ন ধরণের পেশা পরিচিত:

আমার পেশা পরামর্শ সভায় দেয়া “ক্যারিয়ার গাইড” এ বিভিন্ন স্বাধীন উদ্যোগ:

  • কবুতর পালন উদ্যোগ
  • উন্নত চুলা তৈরির উদ্যোগ
  • ইলেকট্রিক বাল্ব তৈরির উদ্যোগ
  • পশুপালন উদ্যোগ
  • ছোট পেশা স্বল্প পুঁজিতে লাভজনক ব্যবসা ফার্মেসি

ক্যারিয়ার গাইড ছাড়াও পেশা পরামর্শ সভা সম্পর্কে জানতে:

 

ক্যারিয়ার গড়া কোনো জাদুমন্ত্র নয়, এটি একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। আপনি যদি সঠিক নির্দেশনায় নিজেকে তৈরি করতে পারেন, তবে জয় আপনার সুনিশ্চিত। আসুন, গণ্ডগোলগুলো চিহ্নিত করি এবং নিজেদের ‘বিজয়ী’ হিসেবে গড়ে তুলি।

 

Leave a Comment