রাজবাড়ী জেলায় কারিগরি চিকিৎসা শিক্ষার প্রসারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গুরুকুল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) ও গুরুকুল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)। এ উপলক্ষে গত ৩ জুলাই শুক্রবার রাজবাড়ী জেলা শহরে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পেসে এক সুধী সমাবেশ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান স্পেশালাইজড এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর। তিনি তার বক্তব্যে বলেন, “সাউথ এশিয়ান স্পেশালাইজড এডুকেশন গ্রুপ আজ দেশের অন্যতম প্রধান শিক্ষা গ্রুপে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজবাড়ীর কারিগরি চিকিৎসা শিক্ষার উন্নয়নে এই নতুন প্রতিষ্ঠান দুটির যাত্রা শুরু হলো। সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো জেলার শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সম্মানিত অতিথিবৃন্দ ও আলোচনা
রাজবাড়ী জেলা বিএমএ-এর সভাপতি ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জয়নাল আবেদীন, অধ্যক্ষ, রাজবাড়ী সরকারি কলেজ।
সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার।
খান মোহাম্মদ জহুরুল হক, সভাপতি, রাজবাড়ী প্রেসক্লাব।
ফকির আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা ও প্রতিষ্ঠাতা, কেকেএস।
গোলাম মোস্তফা, অধ্যক্ষ, বালিয়াকান্দি কলেজ।
ওয়াহেদুল হক, অধ্যক্ষ, বহরপুর কলেজ।
সভাপতির বক্তব্যে ডা. গোলাম মোস্তফা আশা প্রকাশ করেন যে, চিকিৎসা ক্ষেত্রে এই প্রতিষ্ঠান দুটি অগ্রণী ভূমিকা পালন করবে এবং বিএমএ-এর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অন্যান্য বক্তা ও উপস্থিতি
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও প্রবীণ শিক্ষাবিদ এ.টি.এম রফিক উদ্দিন। এছাড়া সাউথ এশিয়ান স্পেশালাইজড এডুকেশন গ্রুপের পরিচালক মনির হাসান রিন্টু, সাইদুল হাসান কল্লোল, এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক আক্তারুজ্জামান টিটু।
সমাবেশে রাজবাড়ী জেলার শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।