আর্টিকেল ওপিনিয়ন

সাঈদীর চন্দ্রাভিযান – ধর্ম রক্ষায় প্রাণপাত করা লোকগুলো এখন কই?

সাঈদীর চন্দ্রাভিযান - ধর্ম রক্ষায় প্রাণপাত করা লোকগুলো এখন কই?

কোথায় সব ধর্মের স্বঘোষিত (Self-proclaimed) রক্ষক? ধর্ম-অনুভূতিতে আঘাতের বিরুদ্ধে—মামলা কই, মিছিল কই? নাকি ভাবতে হবে জামায়াত ধর্ম নিয়ে যা খুশি করার লাইসেন্স পেয়েছে! তাই ওরা ধর্মকে প্রয়োজনে ধর্ষণ করলেও পাপ নাই। অথচ অসংখ্য মুসলিমের সাথে—দু-একজন—হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নাস্তিকের রাজাকারের বিচার চাওয়া অপরাধ।

সাঈদীর চন্দ্রাভিযান, ফেব্রুয়ারি ২৮, ২০১৩ [ Sayedee’s lunar expedition, February 26, 2013 ]

 

 

সাঈদীর চন্দ্রাভিযান, ফেব্রুয়ারি ২৮, ২০১৩ [ Sayedee's lunar expedition, February 26, 2013 ]
সাঈদীর চন্দ্রাভিযান, ফেব্রুয়ারি ২৮, ২০১৩ [ Sayedee’s lunar expedition, February 26, 2013 ]

আমাদের কি ভেবে নিতে হবে যে—নিচের কাজগুলোর একটাতেও ধর্ম-অনুভূতিতে আঘাত হয় নাই?

 

১. চাঁদে কারও চেহারা দেখা যাচ্ছে বলে মসজিদের মাইক থেকে চাঁদ দেখতে আহ্বান।

২. ধর্ম-অনুভূতির সুড়সুড়ি দিয়ে সাধারণ মানুষকে ঘর থেকে বের করা, সেই সমাবেশের পিছন থেকে পুলিশের দিকে গুলি চালানো। ধর্মীয় ধোঁকা দিয়ে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া।

৩. হয় রাসুলুল্লাহ (সা:)-এর পক্ষে, অথবা বঙ্গবন্ধুর দলের নাস্তিকদের পক্ষে—বলার মাধ্যমে জন-বিভক্তি করা। পরোক্ষভাবে রাসুলের সাথে বঙ্গবন্ধুর তুলনা (নাউজুবিল্লাহ)।

৪. সাঈদীকে বাঁচানো ইসলামিক দায়িত্ব বলে জাহির করা।

৫. শাহবাগের সমস্ত মানুষকে নাস্তিক বলে ফতোয়া দেওয়া।

৬. মসজিদের মধ্যে সন্ত্রাসের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে প্রবেশ।

৭. মসজিদের মধ্যে দাঁড়িয়ে, মসজিদকে ঢাল হিসেবে ব্যবহার করে, মানুষের ওপরে হামলা (সেই হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় সবাই মুসলমান)।

৮. মসজিদের মধ্যে আগুন দেওয়া, কার্পেট পোড়ানো।

৯. মুসলিম নারীদেরকে হিন্দু সাজায়ে মিছিল।

১০. জামায়াতের জঙ্গি যুদ্ধ—বদর, উহুদের যুদ্ধের সাথে তুলনা (নাউজুবিল্লাহ)।

১১. জামায়াতের প্রতিটি নেতাকে সুযোগমতো মহানবী ও সাহাবীদের সাথে তুলনা (নাউজুবিল্লাহ)।

 

কেউ এসব বিষয়ে—বাইরে কথা বলা তো দূর, একটা ইনবক্সও করলেন না। অথচ শাহবাগের বিপক্ষের প্রতিটি ধর্ম বিষয়ক গুজব রটার সাথে সাথে ইনবক্স ভরে ফেলেন।

 

আমি জানি, এসবের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আপনার নেই। আপনি এখনো ভাবেন:

  • অন্যদের নিয়ে কথা বললে অন্তত পরকালের কোনো ঝুঁকি নাই। জামায়াতীদের নিয়ে কথা বললে যদি পরকাল রিস্ক হয়ে যায়?
  • শাহবাগীদের নিয়ে বাজে কথা বললে, ওরা বড়জোর ঝগড়া করে। জামায়াতীদের নিয়ে কথা বললে জানের রিস্ক হয়ে যায়।

 

কী আর বলব?

আল্লাহ আপনাদের—সত্য বোঝা, সত্য ভাবা, সত্য বলা এবং সত্যের পাশে দাঁড়াবার হিম্মত দিন। মিথ্যা লোভে এবং মিথ্যা ভয়ে—শয়তানের পেছনে দৌড়ানোর ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন।

 

আরও পড়ুন:

বাংলাদেশের ভাড়াটে ধর্মজীবীদের আসল টার্গেট কি? [ ইসলাম ও মুসলিম ]

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

প্রেস ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

কুমারখালী, কুষ্টিয়ার মানুষের পাশে থেকে ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

মন্তব্য করুন

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ
+৮৮০ ১XXX-XXXXXX
info@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।