২০০২ সালের জানুয়ারি মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০২ সালের জানুয়ারি মাসটি ছিল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এক বিভীষিকাময় নতুন বছরের সূচনা। নির্বাচনের পরবর্তী তিন মাস পেরিয়ে গেলেও সহিংসতার দাবানল প্রশমিত হওয়ার পরিবর্তে নতুন কৌশলে বিস্তৃত হয়। এই মাসে নির্যাতনের ধরনে যুক্ত হয় এসিড সন্ত্রাস, ভিটেমাটি থেকে উচ্ছেদ এবং বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য পাল্টা মামলার হুমকি। বিশেষ করে ঝিনাইগাতীর খ্রিস্টান পল্লী এবং নাটোরের আদিবাসী এলাকায় সশস্ত্র জিম্মিদশা ও ভূমি দখলের ঘটনাগুলো চরম অরাজকতার সাক্ষ্য দেয়। আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে জাতিসংঘের সামনে গণঅনশন এবং মার্কিন কংগ্রেসম্যানদের উদ্বেগ প্রকাশ তৎকালীন পরিস্থিতির ভয়াবহতাকে বিশ্বদরবারে উন্মোচিত করেছিল। শাহরিয়ার কবিরের মুক্তি এই মাসের একটি উল্লেখযোগ্য দিক হলেও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা ছিল চরম।

২০০২ সালের জানুয়ারি মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

১. সেনবাগে কালী মন্দির ও বঙ্গবন্ধুর ছবিতে অগ্নিসংযোগ ॥ শিবির ক্যাডার গ্রেফতার, আজকের কাগজ, ১ জানুয়ারি ২০০২

২. দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ঃ অপ্রতিরোধ্যভাবে সংঘর্ষ, লুটপাট ও ছিনতাই চলছে, বাংলাদেশ অবজারভার, ১ জানুয়ারি ২০০২

৩. হিজলায় সন্ত্রাস চলছেই ॥ পুলিশ নিস্ক্রিয়, শূন্য ভিটায় ফিরে এসেছে মালতী রাণী, জনকণ্ঠ, ১ জানুয়ারি ২০০২

৪. নগদ অর্থ ও সোনা লুট, ইনডিপেনডেন্ট, ১ জানুয়ারি ২০০২

৫. সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় তোলপাড়, রূপালী, ১ জানুয়ারি ২০০২

৬. সাতক্ষীরায় সংখ্যালঘু পরিবারের দোকান ও বাড়িতে হামলা, জনকন্ঠ, ৩ জানুয়ারি ২০০২

৭. বাগেরহাটে সন্ত্রাসীদের হাতে ৫ সংখ্যালঘু নারী লাঞ্ছিত উচ্ছেদের পাঁয়তারা, জনকন্ঠ, ৩ জানুয়ারি ২০০২

৮. প্রথম আলোকে সাক্ষাৎকারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আইরিন খান ॥ সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ঃ নির্বাচনে জনগণ ভোট দিয়েছে পরিবর্তনের জন্য, প্রথম আলো, ৩ জানুয়ারি ২০০২

৯. আড়াইহাজার ও ফতুল্লায় ডাকাতি, আহত ১০, খবর, ৪ জানুয়ারি ২০০২

১০. শেরপুরে ছাত্রদল ক্যাডারদের চাঁদাদাবি ॥ বাড়িঘরে হামলা ঃ ২ ছাত্রদল কর্মী গ্রেফতার, খবর, ৪ জানুয়ারি ২০০২

১১. শেরপুরের ঝিনাইগাতীর খ্রিস্টান পল্লীবাসী সশস্ত্র সন্ত্রাসীদের হাতে জিম্মি, আজকের কাগজ, ৪ জানুয়ারি ২০০২

১২. কলমাকান্দায় সন্ত্রাসীরা এক সংখ্যালঘুর বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মূর্তি ভাংচুর, যুগান্তর, ৫ জানুয়ারি ২০০২

১৩. ক্ষিদিরপুর গ্রামে এখনো সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে, সংবাদ, ৫ জানুয়ারি ২০০২

১৪. কেমন আছেন সংখ্যালঘুরা ঃ নির্যাতিত সংখ্যালঘুরা বাড়িঘরে ফিরে নতুন সমস্যার মুখে পড়ছেন চালচুলোর কিছুই নেই!, জনকন্ঠ, ৬ জানুয়ারি ২০০২

১৫. একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী-পুত্রের আর্তি, মাতৃভূমি, ৬ জানুয়ারি ২০০২

১৬. কক্সবাজারে ছাত্রলীগ কর্মী খুন, বরিশালে আরেক ক্যাডার জখম, প্রথম আলো, ৭ জানুয়ারি ২০০২

১৭. কক্সবাজারে ছাত্রলীগ কর্মীকে অপহরণের পর নির্যাতন করে হত্যা, জনকন্ঠ, ৮ জানুয়ারি ২০০২

১৮. রূপসায় এসিডে ঝলসে গেছে স্বামী-স্ত্রীর মুখমণ্ডল, ভোরের কাগজ, ৮ জানুয়ারি ২০০২

১৯. প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় ঃ শাঁখারি বাজারে মন্দিরে ঢুকে মূর্তি ভেঙেছে এক দুর্বৃত্ত, সংবাদ, ৯ জানুয়ারি ২০০২

২০. বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ঃ ১৪ জানুয়ারি জাতিসংঘের সামনে গণঅনশন, সংবাদ, ৯ জানুয়ারি ২০০২

২১. লক্ষীপুরে বাড়ীতে সন্ত্রাসীদের হামলা, ইত্তেফাক, ১০ জানুয়ারি ২০০২

২২. গোয়ালন্দে মূর্তি ভাঙচুর করেছে দুষ্কৃতকারীরা, প্রথম আলো, ১০ জানুয়ারি ২০০২

২৩. নবীগঞ্জে স্টুডিওতে ডাকাতি, ইত্তেফাক, ১০ জানুয়ারি ২০০২

২৪. প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নরসিংদীতে কিশোরী এসিডদগ্ধ, যুগান্তর, ১১ জানুয়ারি ২০০২

২৫. নাটোরে আদিবাসী পরিবারের জমি ও মহাশ্মশান দখল, যুগান্তর, ১১ জানুয়ারি ২০০২

২৬. নেত্রকোনার পূর্বধলায় সন্ত্রাসীদের তাণ্ডব, লুটপাট ॥ আহত ৬, আজকের কাগজ, ১১ জানুয়ারি ২০০২

২৭. চৌমুহনীতে লোকনাথ ব্রহ্মচারীর পুজামণ্ডপের ঘাট দখল ঃ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ, নিন্দা ও উত্তেজনা, আজকের কাগজ, ১১ জানুয়ারি ২০০২

২৮. শনিদেবের মন্দিরে ভাংচুর ঃ কামাল আবার রিমান্ডে ॥ ২ সহযোগীকে খুঁজছে পুলিশ, আজকের কাগজ, ১১ জানুয়ারি ২০০২

২৯. যশোরে চরমপন্থী দলের পরিচয়ে সংখ্যালঘু বাড়িতে ব্যাপক ডাকাতি ॥ পুলিশ বলছে দস্যুতা, জনকন্ঠ, ১২ জানুয়ারি ২০০২

৩০. অ্যাসিড নিক্ষেপ ॥ দাউদকান্দিতে এক সংখ্যালঘু পরিবারের ৪ জন আহত, সংবাদ, ১২ জানুয়ারি ২০০২

৩১. তাড়াশের মানুষ সন্ত্রাসীদের হাতে জিম্মি, জনকন্ঠ, ১২ জানুয়ারি ২০০২

৩২. কাশিয়ানির সংখ্যালঘু নেতা মনোরঞ্জনের লাশ প্রায় দু’মাস পর উদ্ধার, ভোরের কাগজ, ১৩ জানুয়ারি ২০০২

৩৩. নির্যাতনের ১২ মামলারই ভবিষ্যত অনিশ্চিত ॥ চাপা দেয়া হচ্ছে প্রত্যাহারের জন্য, দরখাস্তও পড়েছে, জনকণ্ঠ, ১৩ জানুয়ারি ২০০২

৩৪. বগুড়ার শেরপুরে যুবক খুন, সংবাদ, ১৪ জানুয়ারি ২০০২

৩৫. মধুখালীতে সংখ্যালঘুদের ১০টি দোকান ভাঙচুর, সংবাদ, ১৪ জানুয়ারি ২০০২

৩৬. নরসিংদীতে বিএনপি সন্ত্রাসীদের তাণ্ডব মামলা করে সংখ্যালঘুরা বেকায়দায়, ভোরের কাগজ, ১৪ জানুয়ারি ২০০২

৩৭. পাইকগাছায় অপহৃত কৃষ্ণপদকে ৩ দিনেও উদ্ধার করা যায়নি, ভোরের কাগজ, ১৪ জানুয়ারি ২০০২

৩৮. চিঠিতে গভীর উদ্বেগ ঃ প্রধানমন্ত্রীর কাছে হিন্দু নির্যাতনের বিষয়ে জানতে চেয়েছেন মার্কিন কংগ্রেসম্যান, ভোরের কাগজ, ১৪ জানুয়ারি ২০০২

৩৯. সংখ্যালঘুদের মধ্যে এখনও নীরব আতঙ্ক, দেখার কেউ নেই, গোপনে দেশ ছাড়ছেন অনেকেই, জনকণ্ঠ, ১৪ জানুয়ারি ২০০২

৪০. নির্যাতনের নতুন কৌশল পাল্টা মামলা দায়ের ॥ রেহাই পেতে বিএনপি নেতাদের চাঁদা প্রদান, জনকণ্ঠ, ১৫ জানুয়ারি ২০০২

৪১. ঝিনাইগাতীতে সংখ্যালঘু আদিবাসীরা সন্ত্রাসীদের হাতে জিস্মি ভূয়া কাগজপত্রের মাধ্যমে জমিজিরেত হাতিয়ে নিচ্ছে, সংবাদ, ১৫ জানুয়ারি ২০০২

৪২. ঝিনাইদহে হোটেল ব্যবসায়ী অধ্যাপকের কাছ থেকে টাকা আদায় ঃ ২ দারোগার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ভোরের কাগজ, ১৫ জানুয়ারি ২০০২

৪৩. পাংশায় প্রভাবশালীদের দখলে এক সংখ্যালঘুর বসতবাড়ি, প্রথম আলো, ১৬ জানুয়ারি ২০০২

৪৪. বাগেরহাটে নতুন আতঙ্ক ঃ ডাকাতির পর নারী নির্যাতন ঃ মোড়েলগঞ্জ ও কচুয়ায় ৯ বাড়িতে ডাকাতি ॥ মা মেয়েসহ ৪ মহিলার শ্লীলতাহানি, জনকণ্ঠ, ১৬ জানুয়ারি ২০০২

৪৫. লর্ড হার্ডিঞ্জে হিন্দু বাড়ি দখল করেছে নব্য প্রভাবশালীরা ॥ সাংবাদিকদের হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি, জনকণ্ঠ, ১৬ জানুয়ারি ২০০২

৪৬. সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে জাতিসঙ্ঘের সামনে সমাবেশ, ইত্তেফাক, ১৬ জানুয়ারি ২০০২

৪৭. চরফ্যাশনে নির্বাচনের পর ১৭ মহিলার শ্লীলতাহানি, ইত্তেফাক, ১৬ জানুয়ারি ২০০২

৪৮. ধনবাড়ীতে চাঁদাবাজদের দৌরাত্ম বৃদ্ধি, ইত্তেফাক, ১৬ জানুয়ারি ২০০২

৪৯. সফররত দুই কংগ্রেস সদস্যের কাছে স্মারকলিপি ॥ সংখ্যালঘু নির্যাতন বন্ধ, মৌলবাদী তৎপরতা নিষিদ্ধ ও শাহরিয়ার কবিরের মুক্তি দাবিতে জাতিসংঘের সামনে বিক্ষোভ অনশন, জনকণ্ঠ, ১৬ জানুয়ারি ২০০২

৫০. ভোটকেন্দ্রে যেতে মানা! ॥ বরগুনার সংখ্যালঘু গ্রামে সন্ত্রাসীদের হানা, প্রথম আলো, ১৭ জানুয়ারি ২০০২

৫১. রাজশাহীর দুর্গাপুরে বিএনপি সমর্থকদের নির্যাতন চলছেই, সংবাদ, ১৭ জানুয়ারি ২০০২

৫২. অনেক ঘটনাই রয়েছে অন্তরালে ॥ উজালার মৃত্যু অনেক প্রশ্ন রেখে গেছে ॥ দুই উপজেলায় নির্যাতনের কোন উত্তর নেই, জনকণ্ঠ, ১৭ জানুয়ারি ২০০২

৫৩. সংখ্যালঘু নির্যাতন দমনে সরকার ব্যর্থ ॥ আলোচনাসভা, জনকণ্ঠ, ১৮ জানুয়ারি ২০০২

৫৪. সংখ্যালঘু নির্যাতনের ঘটনার পর বিচার না পাওয়া মানুষ এখন দিশাহারা ফায়দা লুটেছে বিভিন্ন মহল, জনকণ্ঠ, ১৮ জানুয়ারি ২০০২

৫৫. ধামরাইয়ে গৃহকর্তাসহ সকলকে বেঁধে ডাকাতি, ভোরের কাগজ, ১৮ জানুয়ারি ২০০২

৫৬. সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে বক্তব্য চেয়ে আদালতের নির্দেশ মানলো না সরকার, ভোরের কাগজ, ১৮ জানুয়ারি ২০০২

৫৭. বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জাতিসংঘের সামনে প্রতীক গণঅনশন, ভোরের কাগজ, ১৮ জানুয়ারি ২০০২

৫৮. ফরিদপুর রামকৃষ্ণ মিশনের মহারাজকে হত্যার হুমকি, খবর, ১৮ জানুয়ারি ২০০২

৫৯. ঠাকুরগাঁয়ে ন্যাপ নেতার বাড়িতে হামলা ঃ স্ত্রী ও পুত্র গুরুতর আহত, যুগান্তর, ১৮ জানুয়ারি ২০০২

৬০. কেরানীগঞ্জে সংখ্যালঘুদের বাড়ি দখল ঃ সাতটি পরিবার ঘরছাড়া, যুগান্তর, ১৯ জানুয়ারি ২০০২

৬১. সন্দ্বীপের এক সহায়হীন সংখ্যালঘু পরিবার পালিয়ে বেড়াচ্ছে ঃ যুবদল ক্যাডারের চাঁদাবাজির দৌরাত্ম্য, সংবাদ, ১৯ জানুয়ারি ২০০২

৬২. কেরানীগঞ্জে চাঁদার দাবীতে সংখ্যালঘুর বাড়িতে হামলা, ইত্তেফাক, ১৯ জানুয়ারি ২০০২

৬৩. পুলিশ পাহারায় নাটোরের আড়াই শ’ পরিবার, জনকণ্ঠ, ২০ জানুয়ারি ২০০২

৬৪. খোদ কেরানীগঞ্জেই সংখ্যালঘু পরিবার আক্রান্ত অবরুদ্ধ!, জনকণ্ঠ, ২১ জানুয়ারি ২০০২

৬৫. পাইকগাছায় সংখ্যালঘুদের তিনটি চিংড়ি ঘের দখল, জনকণ্ঠ, ২১ জানুয়ারি ২০০২

৬৬. সংখ্যালঘু নির্যাতন ঃ চাঁদা দিতে অস্বীকার করায় গাইবান্ধায় ১ দম্পতিকে দেশ ছাড়ার হুমকি, সংবাদ, ২১ জানুয়ারি ২০০২

৬৭. দাউদকান্দিতে দেবোত্তর সম্পত্তি দখলের পাঁয়তারা ৫ জনের বিরুদ্ধে মামলা, সংবাদ, ২১ জানুয়ারি ২০০২

৬৮. লক্ষ্মীপুরে চাঁদার দাবিতে সংখ্যালঘুদের বাড়িতে হামলা লুটপাট, যুগান্তর, ২১ জানুয়ারি ২০০২

৬৯. শাঁখারীবাজারে মূর্তি ভাঙচুরের প্রতিবাদ মিছিলে হামলা, আহত ২০, আজকের কাগজ, ২১ জানুয়ারি ২০০২

৭০. নাটোরের উদীশা গ্রামে চাঁদাবাজি অব্যাহতঃ সংখ্যালঘুদের রক্ষা করতে পুলিশি পাহারা ॥ সর্বহারাদের হুমকিমুলক চিঠি ‘তোর মৃত্যু অনিবার্য’, সংবাদ, ২১ জানুয়ারি ২০০২

৭১. মুক্তি পাওয়ার পর সাক্ষাৎকারে শাহরিয়ার কবির ঃ ছবিটি শেষ করবোই, ভোরের কাগজ, ২১ জানুয়ারি ২০০২

৭২. সাবেক ও বর্তমান আমলের সংখ্যালঘু নির্যাতনের দুইরিটে আজ আদেশ, প্রথম আলো, ২২ জানুয়ারি ২০০২

৭৩. রাঙামাটিতে পকেট মারের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, তিন মহিলা সহ আহত-৭, প্রথম আলো, ২২ জানুয়ারি ২০০২

৭৪. কুষ্টিয়া, চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবক খুন, খুলনায় আওয়ামী লীগ কর্মী ঘের মালিককে গুলি করে হত্যা, প্রথম আলো, ২৩ জানুয়ারি ২০০২

৭৫. ঝালকাঠিতে সংখ্যালঘুদের ওপর বিএনপির হামলা, আহত ১০, সংবাদ, ২৪ জানুয়ারি ২০০২

৭৬. মূল্যবান জিনিসপত্র লুট করেছে ডাকাতদল, দি নিউ নেশন, ২৫ জানুয়ারি ২০০২

৭৭. ঝালকাঠিতে হিন্দুপাড়ায় হামলা ঃ ছাত্রদল নেতা গ্রেফতার, যুগান্তর, ২৫ জানুয়ারি ২০০২

৭৮. বেড়ায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ঃ মাতা পুত্র আহত, যুগান্তর, ২৫ জানুয়ারি ২০০২

৭৯. বগুড়ায় কালী মূর্তি ভাংচুর ঃ উত্তেজনা, যুগান্তর, ২৬ জানুয়ারি ২০০২

৮০. ইরি ব্লক থেকে শ্যালো মেশিন ও পার্টস চুরি — ৫০ বিঘা জমি সেচবঞ্চিত ঃ মোল্লাহাটে সংখ্যালঘুদের এক কোটি টাকার মাছ চুরি, জনকণ্ঠ, ২৬ জানুয়ারি ২০০২

৮১. খুলনায় সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, গ্রামবাসীর প্রতিরোধ ঃ নিজামীর গাড়ি আটকে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি, ভোরের কাগজ, ২৬ জানুয়ারি ২০০২

৮২. ঘরবাড়ি থেকে উচ্ছেদ ঃ ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘুদের ওপর হামলা ৪ মহিলার শ্লীলতাহানি, আহত ১০, সংবাদ, ২৭ জানুয়ারি ২০০২

৮৩. বগুড়ার হরিপুর মন্দিরের দরজা-জানালা ও মূর্তি ভাঙচুর, প্রথম আলো, ২৭ জানুয়ারি ২০০২

৮৪. শ্রীপুরের পল্লীতে ডাকাতি, ভোরের কাগজ, ২৭ জানুয়ারি ২০০২

৮৫. চৌগাছার হিন্দু অধ্যুষিত গ্রামে বিএনপি সন্ত্রাসীদের তাণ্ডব, পুলিশের গুলিবর্ষণ ঃ গুলিবিদ্ধ ৬ সহ আহত ৪০ জন, ভোরের কাগজ, ২৭ জানুয়ারি ২০০২

৮৬. বাউফলে চাঁদা না পেয়ে হিন্দু পরিবারের ওপর সন্ত্রাসীদের হামলা, আহত ৮, প্রথম আলো, ২৮ জানুয়ারি ২০০২

৮৭. আমতলীতে সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন, প্রথম আলো, ২৮ জানুয়ারি ২০০২

৮৮. বেড়ায় সংখ্যালঘু পরিবারের সদস্যদের মারধর লুট, যুগান্তর, ২৮ জানুয়ারি ২০০২

৮৯. যশোরে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার, সংবাদ, ২৮ জানুয়ারি ২০০২

৯০. মৃত্যু ভয়ে ভীত নই ॥ শাহরিয়ার কবির, ইত্তেফাক, ২৮ জানুয়ারি ২০০২

৯১. বাউফলে বিএনপি চাঁদাবাজদের হিন্দু বাড়িতে হামলা॥ মা ও দুই মেয়ের শ্লীলতাহানি, জনকণ্ঠ, ২৯ জানুয়ারি ২০০২

৯২. নওগাঁয় সংখ্যালঘু পরিবারকে হুমকি ঃ ৫০ হাজার টাকা দিবি, না হয় দেশ ছেড়ে চলে যাবি, ভোরের কাগজ, ২৯ জানুয়ারি ২০০২

৯৩. মহেশখালীতে সংখ্যালঘু নির্যাতন চলছে, সংবাদ, ২৯ জানুয়ারি ২০০২

৯৪. ঠাকুরগাঁয়ে ৪০টি পরিবার ঘর-বাড়ী ছেড়ে পালিয়েছে, বাংলাদেশ অবজারভার, ২৯ জানুয়ারি ২০০২

৯৫. সাতকানিয়ায় সংখ্যালঘু নেতার বাড়িতে হামলা-লুটপাট, ভোরের কাগজ, ৩০ জানুয়ারি ২০০২

৯৬. লক্ষ্মীপুরে কালীমন্দির ভাংচুর, ইত্তেফাক, ৩১ জানুয়ারি ২০০২

৯৭. ঝালকাঠিতে সন্ত্রাসীদের লুটপাট, খবর, ৩১ জানুয়ারি ২০০২

৯৮. নবাবগঞ্জে মন্দিরে হামলা ৬টি প্রতিমা ভাঙচুর, প্রথম আলো, ৩১ জানুয়ারি ২০০২

৯৯. হাসপাতালে আহত প্রাণতোষকে বোমা মেরে হত্যার হুমকি, সংবাদ, ৩১ জানুয়ারি ২০০২

 

আরও দেখুন: