২০০২ সালের ফেব্রুয়ারি মাসটি ছিল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এক বিভীষিকাময় অধ্যায়, যেখানে রাষ্ট্রীয় উদাসীনতা ও দলীয় সন্ত্রাসবাদের চরম বহিঃপ্রকাশ ঘটে। এ মাসে নির্যাতনের ধরণ হিসেবে জমি দখল, উপাসনালয়ে হামলা এবং বীভৎস নারী নির্যাতনের ঘটনাগুলো প্রাধান্য পায়। বিশেষ করে ফেনীর দাগনভূঞায় সংখ্যালঘু গৃহবধূদের ধর্ষণ এবং রাজশাহীতে কলেজছাত্রী কৃষ্ণা রানীর মুখ আগুনে ঝলসে দেওয়ার মতো ঘটনাগুলো শিউরে ওঠার মতো। একদিকে যখন ইউরোপীয় পার্লামেন্ট এই পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিচ্ছিল, অন্যদিকে তখন সরকারের ভেতরে নির্যাতনের ঘটনা অস্বীকার করার প্রবণতা লক্ষ্য করা যায়। এই খতিয়ানটি মূলত সেই সময়ের অবরুদ্ধ জনপদগুলোর আর্তনাদের একটি প্রামাণ্য দলিল।
২০০২ সালের ফেব্রুয়ারি মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল
১. সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে ॥ সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় সমাবেশ, জনকণ্ঠ, ১ ফেব্রুয়ারি ২০০২
২. ভৈরবে মন্দিরের সেবায়েত প্রহৃত, যুগান্তর, ১ ফেব্রুয়ারি ২০০২
৩. নবাবগঞ্জে প্রতিমা ভাঙচুর, যুগান্তর, ১ ফেব্রুয়ারি ২০০২
৪. সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশে বক্তারা ॥ মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এক মঞ্চে আনুন, সংবাদ, ১ ফেব্রুয়ারি ২০০২
৫. হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ ॥ বর্তমান সরকার ক্ষমতায় থাকলে সংখ্যালঘু নির্যাতন বন্ধ হবে না, ভোরের কাগজ, ১ ফেব্রুয়ারি ২০০২
৬. নাটোরের এক মুক্তিযোদ্ধার পরিবার আছে চরম নিরাপত্তাহীনতায়, যুগান্তর, ২ ফেব্রুয়ারি ২০০২
৭. মিঠাপুকুরে চাঁদাবাজির শিকার হিন্দু ব্যবসায়ীরা, ‘হিন্দুস্তান’ পাঠানোর হুমকি, ভোরের কাগজ, ২ ফেব্রুয়ারি ২০০২
৮. সন্ত্রাসীদের অত্যাচারে ব্রাহ্মণবাড়িয়ার ৩টি সংখ্যালঘু পরিবার ঘরছাড়া, ভোরের কাগজ, ২ ফেব্রুয়ারি ২০০২
৯. আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষিত ঃ ধামইরহাটের রিফুজিপাড়া থেকে সরকারদলীয় সন্ত্রাসীরা কেটে নিয়ে গেছে মন্দিরের বিশাল সব গাছ ॥ এলাকা ছাড়া বহু সংখ্যালঘু, সংবাদ, ২ ফেব্রুয়ারি ২০০২
১০. জোট সরকারের ১শ’ দিন ॥ রাউজান ছিল আতঙ্কের নগরী ঃ ২ খুন, ১৫টি বাড়িতে অগ্নিসংযোগ ও ৮০টি বাড়িঘর ভাঙচুর, আজকের কাগজ, ৩ ফেব্রুয়ারি ২০০২
১১. জমি নিয়ে বিরোধ ঃ সাতক্ষীরায় দুই সংখ্যালঘু বাড়িতে হামলা ভাংচুর, যুগান্তর, ৩ ফেব্রুয়ারি ২০০২
১২. খুলনায় সংখ্যালঘুর বাড়িতে ভাংচুর লুটপাট, যুগান্তর, ৩ ফেব্রুয়ারি ২০০২
১৩. সংখ্যালঘু পরিস্থিতি ঃ খোঁজখবর নিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট, যুগান্তর, ৩ ফেব্রুয়ারি ২০০২
১৪. পটুয়াখালীর কালিশুরী গ্রাম ঃ সংখ্যালঘু পরিবারের ওপর বিএনপি সন্ত্রাসীদের হামলা ঃ আহত ৮ জন, সংবাদ, ৩ ফেব্রুয়ারি ২০০২
১৫. বসন্তপুর গ্রামের ৭০টি ধর্মীয় সংখ্যালঘু পরিবার এখন অবরুদ্ধ, সংবাদ, ৩ ফেব্রুয়ারি ২০০২
১৬. সংখ্যালঘু নির্যাতনের খবর প্রকাশে বাউফলের ওসি নাখোশ সাংবাদিকদের গালাগালি, হুমকি, জনকণ্ঠ, ৩ ফেব্রুয়ারি ২০০২
১৭. পুঠিয়ায় সংখ্যালঘু ব্যবসায়ীর ওপর হামলার উদ্দেশ্য সম্পত্তি দখল, যুগান্তর, ৪ ফেব্রুয়ারি ২০০২
১৮. সংখ্যালঘু নির্যাতন ঃ রংপুরে লুটপাট, মানিকগঞ্জে মূর্তি ভাঙচুর, বাগেরহাটে স্কুলছাত্রী ধর্ষিত, সংবাদ, ৪ ফেব্রুয়ারি ২০০২
১৯. দৃষ্টিপাত-এর সাংস্কৃতিক অনুষ্ঠান: বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘুদের সাহায্যে নিউইয়র্কে অর্থ সংগ্রহ, জনকণ্ঠ, ৪ ফেব্রুয়ারি ২০০২
২০. ভোলায় হিন্দু বাড়িতে হামলা, লুটপাট, শ্লীলতাহানি, প্রথম আলো, ৪ ফেব্রুয়ারি ২০০২
২১. সিরাজদিখানে মন্দিরের জমি দখলের চেষ্টা, মূর্তি ভাংচুর, হামলা, জনকণ্ঠ, ৫ ফেব্রুয়ারি ২০০২
২২. ডাকাত কর্তৃক মূল্যবান সামগ্রী লুট, বাংলাদেশ অবজারভার, ৫ ফেব্রুয়ারি ২০০২
২৩. হোসেনপুরে সংখ্যালঘুর বাড়ি ভাংচুর; শিক্ষকসহ গ্রেফতার ২, ইত্তেফাক, ৬ ফেব্রুয়ারি ২০০২
২৪. সাতক্ষীরার গ্রামে মন্দির এলাকায় মসজিদ নির্মাণের চেষ্টা; সংখ্যালঘু পরিবারকে হুমকি, জনকণ্ঠ, ৬ ফেব্রুয়ারি ২০০২
২৫. পিরোজপুর ও পটুয়াখালীতে হিন্দু পরিবারে সন্ত্রাসীদের হামলা, প্রথম আলো, ৬ ফেব্রুয়ারি ২০০২
২৬. বাগেরহাটে হিন্দু পরিবারের জমি দখল করে জাতীয়তাবাদী মহিলা দলের সাইনবোর্ড, প্রথম আলো, ৬ ফেব্রুয়ারি ২০০২
২৭. মোড়েলগঞ্জে তিন দিনে দশ বাড়িতে ডাকাতি; শ্লীলতাহানির অভিযোগ, সংবাদ, ৭ ফেব্রুয়ারি ২০০২
২৮. সন্ত্রাসের জনপদ পদ্মপুকুর: সংখ্যালঘুদের দিন কাটে চরম আতঙ্কে, জনকণ্ঠ, ৭ ফেব্রুয়ারি ২০০২
২৯. সাম্প্রদায়িক হামলা রুখতেই হবে – শাহরিয়ার কবির, জনকণ্ঠ, ৭ ফেব্রুয়ারি ২০০২
৩০. হিন্দু পরিবারের বাড়ি দখলকে কেন্দ্র করে শরণখোলার গ্রামে উত্তেজনা, ভোরের কাগজ, ৮ ফেব্রুয়ারি ২০০২
৩১. সুনামগঞ্জের দিরাইয়ে এক হিন্দু বাড়িতে সশস্ত্র হামলা; আহত ১০, আজকের কাগজ, ৯ ফেব্রুয়ারি ২০০২
৩২. কেরানীগঞ্জে যুবদল ক্যাডারদের সংখ্যালঘুর বাড়ি দখল, সংবাদ, ৯ ফেব্রুয়ারি ২০০২
৩৩. সংখ্যালঘু এক বাড়িতে দ্বিতীয়বার ডাকাতি, সংবাদ, ৯ ফেব্রুয়ারি ২০০২
৩৪. চুমুর নামে চাঁদা আদায় করছে ছাত্রদলের ক্যাডাররা; সীতাকুণ্ডের পরেশবাবু পালিয়ে বেড়াচ্ছেন, আজকের কাগজ, ১০ ফেব্রুয়ারি ২০০২
৩৫. সিলেটে শ্রীকৃষ্ণের সোনার বাঁশি, মুকুট, ছাতা চুরি, যুগান্তর, ১০ ফেব্রুয়ারি ২০০২
৩৬. বিচারপতি বিবি রায় চৌধুরীর হাজীগঞ্জের বাড়িতে মূর্তি ভাঙচুর, যুগান্তর, ১০ ফেব্রুয়ারি ২০০২
৩৭. হামলাকারীরা প্রকাশ্যে ঘুরছে, পুলিশ ধরছে না: খুলনায় আহত ব্যবসায়ী নেতা হাসপাতালেও নিরাপত্তাহীন, সংবাদ, ১১ ফেব্রুয়ারি ২০০২
৩৮. চৌগাছার মালিগাতিতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন: সন্ত্রাসীরা বহাল তবিয়তে, পুলিশ উল্টো নির্যাতিতদের বিরুদ্ধেই মামলা করেছে, ভোরের কাগজ, ১১ ফেব্রুয়ারি ২০০২
৩৯. ভোলার গ্রামে গৃহবধূ ধর্ষণ; মালামাল লুট, ইত্তেফাক, ১১ ফেব্রুয়ারি ২০০২
৪০. রামগতিতে সংখ্যালঘু পরিবারের এক সদস্য অপহৃত; পরে উদ্ধার, জনকণ্ঠ, ১১ ফেব্রুয়ারি ২০০২
৪১. সিমি ইন্দ্রানীর পর এবার কাঞ্চন, জনকণ্ঠ, ১২ ফেব্রুয়ারি ২০০২
৪২. কুড়িগ্রামে কালীমূর্তি ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা, সংবাদ, ১৩ ফেব্রুয়ারি ২০০২
৪৩. নওগাঁয় ধর্ষিত ববিতা রানী নরপশুদের বিচার দাবি করেছে, জনকণ্ঠ, ১৩ ফেব্রুয়ারি ২০০২
৪৪. ‘পূজার জন্য অর্থ দেয়া হবে না’ – ইবি ভিসির ঘোষণা, ডেইলি স্টার, ১৩ ফেব্রুয়ারি ২০০২
৪৫. হাতিয়ায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন; অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন, আজকের কাগজ, ১৩ ফেব্রুয়ারি ২০০২
৪৬. সাতক্ষীরার একটি গ্রামে ডাকাতি, বাংলাদেশ অবজারভার, ১৪ ফেব্রুয়ারি ২০০২
৪৭. দেওয়ানগঞ্জে সরস্বতী প্রতিমা ভাংচুর, যুগান্তর, ১৪ ফেব্রুয়ারি ২০০২
৪৮. সরজমিন চান্দিনা: লুটপাট, ভাঙচুর, দাঁদাবাজি চলছে, সংবাদ, ১৪ ফেব্রুয়ারি ২০০২
৪৯. নেত্রকোণায় সংখ্যালঘুর জমি দখলের পর বাড়ি থেকে উচ্ছেদের হুমকি, ইত্তেফাক, ১৪ ফেব্রুয়ারি ২০০২
৫০. বাউফলের একটি সংখ্যালঘু পরিবার ৪ মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে, ইত্তেফাক, ১৫ ফেব্রুয়ারি ২০০২
৫১. দেওয়ানগঞ্জে সরস্বতী প্রতিমা ভাংচুরের পর পূজা অনিশ্চিত, ইত্তেফাক, ১৫ ফেব্রুয়ারি ২০০২
৫২. কলাপাড়ায় দিবালোকে সংখ্যালঘু চিকিৎসককে মারধর ও ছিনতাই, সংবাদ, ১৫ ফেব্রুয়ারি ২০০২
৫৩. জাতীয় কনভেনশনে আলোচনা: সংখ্যালঘুর ওপর হামলা সম্মিলিতভাবে প্রতিরোধ করুন – রেহমান সোবহান, জনকণ্ঠ, ১৫ ফেব্রুয়ারি ২০০২
৫৪. মহাকালের কালো কুঠুরি থেকে একাত্তরের দুঃখিনী বাংলা কি উঠে এলো দু’হাজার দুই সালে?, জনকণ্ঠ, ১৫ ফেব্রুয়ারি ২০০২
৫৫. সর্বস্ব হারানো মানুষের আহাজারিতে ভারি হয়ে উঠেছিল কনভেনশন মঞ্চ, জনকণ্ঠ, ১৫ ফেব্রুয়ারি ২০০২
৫৬. ডাকাতি সংঘটিত, ইন্ডিপেনডেন্ট, ১৫ ফেব্রুয়ারি ২০০২
৫৭. রাউজানে গিকার সশস্ত্র বাহিনীর ত্রাসের রাজত্ব: সংখ্যালঘুরা এখনো আতঙ্কে, ভোরের কাগজ, ১৬ ফেব্রুয়ারি ২০০২
৫৮. প্রতিরাতে বিষ প্রয়োগে মাছ লুট; প্রশাসন নির্বিকার: বাগেরহাটের চিংড়ি চাষীরা সর্বস্বান্ত হতে চলেছে, জনকণ্ঠ, ১৬ ফেব্রুয়ারি ২০০২
৫৯. রাজশাহীতে কলেজছাত্রী কৃষ্ণারানীর মুখ আগুনে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা; দেওয়ানগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক, জনকণ্ঠ, ১৬ ফেব্রুয়ারি ২০০২
৬০. কনভেনশনে উইলিয়াম স্লোন: শাহরিয়ার কবির যে কাজটি করতে চেয়েছিলেন, আমি সেই কাজটিই করবো, ভোরের কাগজ, ১৬ ফেব্রুয়ারি ২০০২
৬১. মুক্তাগাছায় আদিবাসী যুবককে অপহরণের পর হত্যা, বাংলাদেশ অবজারভার, ১৭ ফেব্রুয়ারি ২০০২
৬২. রাজশাহীতে সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতন বেড়েই চলেছে; সন্ত্রাসীদের কেউই ধরা পড়ছে না, সংবাদ, ১৭ ফেব্রুয়ারি ২০০২
৬৩. মুক্তাগাছায় ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু, বাংলাদেশ অবজারভার, ১৮ ফেব্রুয়ারি ২০০২
৬৪. ফতুল্লায় মন্দিরের সেবায়েতকে মারধর, ইত্তেফাক, ১৮ ফেব্রুয়ারি ২০০২
৬৫. সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধের দাবি, সংবাদ, ১৮ ফেব্রুয়ারি ২০০২
৬৬. সংখ্যালঘু নির্যাতনের ঘটনা মিথ্যা প্রমাণে মাঠে নেমেছে সরকার, জনকণ্ঠ, ১৮ ফেব্রুয়ারি ২০০২
৬৭. দাগনভুঁঞায় নারকীয় তাণ্ডব: সংখ্যালঘু দুই গৃহবধূকে ধর্ষণ; সর্বস্ব হারিয়ে ৫০টি পরিবার গ্রাম ছাড়া, জনকণ্ঠ, ১৮ ফেব্রুয়ারি ২০০২
৬৮. পুকুরের মাছ, ধান-চাল, গরু ও হাঁস-মুরগি লুট; মিরসরাইয়ে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে একটি সংখ্যালঘু পরিবার, প্রথম আলো, ১৮ ফেব্রুয়ারি ২০০২
৬৯. নীলফামারীতে জামায়াত কর্মীরা এক সংখ্যালঘুর বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, প্রথম আলো, ১৮ ফেব্রুয়ারি ২০০২
৭০. সন্ত্রাসী হামলায় যুবক আহত, ইনডিপেনডেন্ট, ১৮ ফেব্রুয়ারি ২০০২
৭১. আখাউড়ায় সরস্বতী প্রতিমা ভাঙচুর; বরগুনায় প্রতিমা ভাঙচুর, প্রথম আলো, ১৯ ফেব্রুয়ারি ২০০২
৭২. হাতিয়ায় সংখ্যালঘু জেলেদের ওপর সন্ত্রাসীদের নির্যাতন, প্রথম আলো, ২০ ফেব্রুয়ারি ২০০২
৭৩. পঞ্চগড়ে দুই সন্তানসহ মা এসিডদগ্ধ, বাংলাদেশ অবজারভার, ২০ ফেব্রুয়ারি ২০০২
৭৪. বেপারীকে গুলি করে গরু ও টাকা লুট, ইত্তেফাক, ২০ ফেব্রুয়ারি ২০০২
৭৫. দাগনভুঁইয়ায় সংখ্যালঘুদের ওপর হামলা; ধর্ষণ মামলা দায়ের; সন্ত্রাসী আটক, ইত্তেফাক, ২০ ফেব্রুয়ারি ২০০২
৭৬. ফেনীর দাগনভুঁইয়া, ছাগলনাইয়া ও সোনাগাজী: সংখ্যালঘুদের ওপর নানা নির্যাতন অব্যাহত; জানমাল ও ইজ্জত রক্ষার দাবিতে কর্তৃপক্ষ বরাবর ২৫টি পরিবারের স্মারকলিপি, সংবাদ, ২১ ফেব্রুয়ারি ২০০২
৭৭. চাঁদা না দেয়ায় বগুড়ায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, ভাংচুর, লুট, যুগান্তর, ২৬ ফেব্রুয়ারি ২০০২
৭৮. পাইকগাছায় দুই সংখ্যালঘু বাড়িতে সশস্ত্র ডাকাতি, জনকণ্ঠ, ২৬ ফেব্রুয়ারি ২০০২
৭৯. চাটমোহরে খ্রিস্টান পল্লীতে বিএনপির সন্ত্রাসীদের হামলা; ১০টি বাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ২৫, প্রথম আলো, ২৭ ফেব্রুয়ারি ২০০২
৮০. চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানদারকে মারধর; ভাঙচুর, ইত্তেফাক, ২৭ ফেব্রুয়ারি ২০০২
৮১. রংপুরে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, লুট, জনকণ্ঠ, ২৭ ফেব্রুয়ারি ২০০২
৮২. পঞ্চগড়ের ব্রাহ্মণপাড়ায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা; সন্ত্রাসীরা সারা শরীর ঝলসে দিয়েছে ১ গৃহবধূর; মামলা তুলে নেওয়ার প্রকাশ্য হুমকি, সংবাদ, ২৮ ফেব্রুয়ারি ২০০২
৮৩. জানুয়ারি মাসে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ৬৩টি, ভোরের কাগজ, ২৮ ফেব্রুয়ারি ২০০২
আরও দেখুন: