২০০২ সালের মার্চ মাসের সংখ্যালঘু ও ভিন্ন মতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০২ সালের মার্চ মাস ছিল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এক বিভীষিকাময় অধ্যায়। নির্বাচনের কয়েকমাস অতিক্রান্ত হলেও রাজনৈতিক প্রতিহিংসা ও সাম্প্রদায়িক উসকানি কমেনি, বরং তা নতুন মাত্রায় পৌঁছেছিল। এই মাসে হত্যা, গণধর্ষণ এবং অপহরণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসীদের ভূমি দখল এবং উপাসনালয়ে হামলার ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক। বিশেষ করে মীরসরাই ও নওগাঁয় পৈশাশিক হত্যাকাণ্ড এবং বরিশাল ও ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু অপহরণের ঘটনাগুলো জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। ডেনমার্ক ও জার্মান রাষ্ট্রদূতের পঙ্গু হাসপাতাল পরিদর্শন এই সংকটের গভীরতাকে বিশ্বমঞ্চে ফুটিয়ে তোলে। এই খতিয়ানটি মূলত এক বিচারহীনতার সংস্কৃতির প্রামাণ্য দলিল।

২০০২ সালের মার্চ মাসের সংখ্যালঘু ও ভিন্ন মতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

১. নান্দাইলে সংখ্যালঘু পরিবারকে দেশ ছাড়ার হুমকি, বাংলাবাজার পত্রিকা, ১ মার্চ ২০০২
২. পুঠিয়া-দুর্গাপুরের ২০টি গ্রামে এখনও চলছে অত্যাচার নির্যাতন ঃ ৫ শ’ সংখ্যালঘু পরিবার গ্রামছাড়া, জনকণ্ঠ, ১ মার্চ ২০০২
৩. মাগুরায় স্কুল ছাত্রী অপহৃত, ডেইলি স্টার, ১ মার্চ ২০০২
৪. শাহরাস্তির দুটি গ্রামে জোট সন্ত্রাসীদের তাণ্ডব ঃ ঝিনাইদহে গ্রামছাড়া ৫০ সংখ্যালঘু ॥ খুলনায় সহস্রাধিক পরিবার জিম্মি, জনকণ্ঠ, ১ মার্চ ২০০২
৫. ধর্মপাশার ইউপি সদস্যার শ্লীলতাহানির চেষ্টা, সংবাদ, ২ মার্চ ২০০২
৬. বোয়ালমারীতে রক্ষাচণ্ডীর মূর্তি ভাঙচুর, ভোরের কাগজ, ২ মার্চ ২০০২
৭. বরিশালে ২ গৃহবধূ ও ১ কিশোরী ধর্ষিত, জেলার সংখ্যালঘুদের মাঝে ফের আতঙ্ক, ভোরের কাগজ, ২ মার্চ ২০০২
৮. দাগনভূঁঞার ৩২টি সংখ্যালঘু পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, আজকের কাগজ, ২ মার্চ ২০০২
৯. অপহরণের ৪ দিন পর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, বাংলাবাজার পত্রিকা, ২ মার্চ ২০০২
১০. সোনাগাজীতে ১০ সংখ্যালঘু পরিবারের সর্বস্ব লুট, ইত্তেফাক, ২ মার্চ ২০০২

১১. ঠাকুরগাঁয়ে ৩ সন্তানের জননী অপহরণ, খবর, ২ মার্চ ২০০২
১২. মঠবাড়িয়ায় অসহায় ১৮টি পরিবার সন্ত্রাসীদের কাছে জিম্মি, মাতৃভূমি, ৩ মার্চ ২০০২
১৩. হাতিয়ায় সহস্রাধিক সংখ্যালঘু নর-নারীর মিছিল ঃ নির্যাতনকারীকে জামিনে মুক্তি দেওয়ার প্রতিবাদ, আজকের কাগজ, ৩ মার্চ ২০০২
১৪. বোয়ালমারীতে ২টি মন্দিরে হামলা॥ ১০ পরিবার নিরাপত্তাহীন, ইত্তেফাক, ৩ মার্চ ২০০২
১৫. সুজানগরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ হয়নি, ভোরের কাগজ, ৪ মার্চ ২০০২
১৬. জলঢাকায় সংখ্যালঘুদের খতমের হুমকি দিচ্ছে জামায়াত, ভোরের কাগজ, ৪ মার্চ ২০০২
১৭. সেই সংখ্যালঘু কিশোরীকে ৫০ দিনেও উদ্ধার করা যায়নি, সংবাদ, ৪ মার্চ ২০০২
১৮. চাটমোহর খ্রীস্টানপাড়ায় মানুষের ঢল ॥ সন্ত্রস্ত পরিবারে যেন প্রাণসঞ্চার, জনকণ্ঠ, ৪ মার্চ ২০০২
১৯. ধর্ষিতার জরিমানা, সংবাদ, ৫ মার্চ ২০০২

২০. রাঙ্গামাটিতে এক পরিবারের ৩ জন খুন, জনকণ্ঠ, ৫ মার্চ ২০০২
২১. নাটোর মহাশ্মশানে হামলা, যুগান্তর, ৫ মার্চ ২০০২
২২. ফুলপুরে সন্ত্রাসী কর্তৃক শ্যালো মেশিন ভাঙচুর ॥ জ্যোতিষ দেবনাথের চাষাবাদ ব্যাহত, প্রথম আলো, ৬ মার্চ ২০০২
২৩. বানারীপাড়ায় মন্দির দখলের চেষ্টা ॥ পুজো বন্ধ ॥ মিথ্যা মামলা, পুরোহিত এলাকাছাড়া, স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ নেতার হুমকি, জনকণ্ঠ, ৬ মার্চ ২০০২
২৪. বোয়ালমারীতে রক্ষাচণ্ডি মূর্তি ভাঙচুর, সংবাদ, ৬ মার্চ ২০০২
২৫. হাটহাজারীতে সমাজসেবা কর্মকর্তা বকুল রানী নৃশংসভাবে খুন এলাকায় শোকের ছায়া, জনকণ্ঠ, ৬ মার্চ ২০০২
২৬. পাংশায় সংখ্যালঘুদের ওপর হামলা॥ মালামাল লুট, খবর, ৬ মার্চ ২০০২
২৭. চট্টগ্রামে চাঁদা না পেয়ে বিয়ের আসর পণ্ড করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা ঃ মামলা করলে হত্যার হুমকি দিয়ে বিয়ের উপহারসামগ্রী নিয়ে যাওয়া হয়েছে, ভোরের কাগজ, ৭ মার্চ ২০০২
২৮. দৌলতপুরে স্বর্ণ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি হত্যার হুমকি, প্রথম আলো, ৭ মার্চ ২০০২
২৯. হাতিয়ার জেলেপাড়ায় মোস্তফা মেম্বর বাহিনীর অকথ্য নির্যাতন ঃ প্রায় ২০ সহস্রাধিক সংখ্যালঘু জিম্মি॥ মুক্তি পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, সংবাদ, ৭ মার্চ ২০০২
৩০. সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করুন ঃ পঙ্গু হাসপাতালে নির্যাতিতদের পাশে ডেনমার্ক ও জার্মান রাষ্ট্রদূত, প্রথম আলো, ৮ মার্চ ২০০২

৩১. বগুড়ায় মুক্তিপণ না পেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রকে হত্যা, সংবাদ, ৮ মার্চ ২০০২
৩২. চাঁদার দাবিতে বড়াইগ্রামে খ্রিস্টান পল্লীতে সন্ত্রাসীদের হামলা, আহত ৫, প্রথম আলো, ৯ মার্চ ২০০২
৩৩. নোয়াখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা ও লুট, সংবাদ, ৯ মার্চ ২০০২
৩৪. মানিকগঞ্জে সংখ্যালঘু ডাক্তারের বাড়িতে অগ্নিসংযোগ, সংবাদ, ৯ মার্চ ২০০২
৩৫. সিলেটে আদিবাসীর জমি আত্মসাৎ ॥ শেষ সম্বলটুকু নামমাত্র মূল্যে বিক্রির চাপ, জনকণ্ঠ, ৯ মার্চ ২০০২
৩৬. নবাবগঞ্জের গ্রামে চাঁদার দাবিতে সংখ্যালঘু বাড়িতে হামলা ও গুলি, আজকের কাগজ, ৯ মার্চ ২০০২
৩৭. চাঁদাবাজি ঃ নাটোর ও নবাবগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে হামলা ঃ বরিশালে কুপিয়ে ২ জনকে জখম, যুগান্তর ৯ মার্চ ২০০২
৩৮. সাভারে হিন্দু ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাঙচুর, ভোরের কাগজ, ৯ মার্চ ২০০২
৩৯. বাজিতপুরের আয়নারকান্দি গ্রামে সন্ত্রাস ঃ মরদেহ জিম্মি করেও চাঁদাবাজি, ২০ হিন্দু পরিবার গ্রামছাড়া, প্রথম আলো, ১০ মার্চ ২০০২
৪০. পূজা মণ্ডপে মানব বিষ্ঠা নিক্ষেপ ॥ যুবক গ্রেফতার, বাংলাবাজার পত্রিকা, ১০ মার্চ ২০০২

৪১. সন্ত্রাসীরা নোয়াখালীতে মন্দিরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, বাংলাবাজার পত্রিকা, ১০ মার্চ ২০০২
৪২. মিরসরাইয়ে জেলে সর্দার খুন, যুগান্তর, ১১ মার্চ ২০০২
৪৩. সাটুরিয়ায় প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ, প্রথম আলো, ১১ মার্চ ২০০২
৪৪. মাদারীপুরে সংখ্যালঘুর দোকানে হামলা, চাটখিলে ব্যবসায়ীকে পিটিয়ে ফল লুট, প্রথম আলো, ১১ মার্চ ২০০২
৪৫. বাজিতপুরে চাঁদাবাজ ছিনতাইকারীদের তৎপরতা ঃ পালিয়ে বেড়াচ্ছে একটি হিন্দু পরিবার, প্রথম আলো, ১১ মার্চ ২০০২
৪৬. নোয়াখালীর রামদি গ্রামে মন্দিরে অগ্নিসংযোগ, প্রথম আলো, ১১ মার্চ ২০০২
৪৭. পুঠিয়ায় সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত আরেক সংখ্যালঘু, সংবাদ, ১১ মার্চ ২০০২
৪৮. ভীতির মধ্যে গারো সম্প্রদায়, প্রথম আলো, ১১ মার্চ ২০০২
৪৯. কুড়িগ্রামের পল্লীতে সন্ত্রাসীদের তাণ্ডব ৩টি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ঃ লোকজনদের মারধোর, চোখে আগুন দিয়ে অন্ধ করা হয়েছে একজনকে, ভোরের কাগজ, ১২ মার্চ ২০০২
৫০. চাঁদাবাজি ঃ রায়পুরায় সন্ত্রাসীরা পুড়িয়ে দিয়েছে সংখ্যালঘু মাছ ব্যবসায়ীর বাড়ি, যুগান্তর, ১৩ মার্চ ২০০২

৫১. সাতক্ষীরায় ধর্ষকদের পক্ষে বিএনপি নেতার সংবাদ সম্মেলন, আজকের কাগজ, ১৩ মার্চ ২০০২
৫২. বরিশালে তরুণী স্কুলশিক্ষিকা ধর্ষণের শিকার, ভোরের কাগজ, ১৩ মার্চ ২০০২
৫৩. নরসিংদীর চরাঞ্চলে সন্ত্রাসীদের আগুনে সংখ্যালঘুদের ৩টি ঘর ভস্মীভূত, প্রথম আলো, ১৩ মার্চ ২০০২
৫৪. মহাদেবপুরে সংখ্যালঘুর বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, প্রথম আলো, ১৩ মার্চ ২০০২
৫৫. ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের ঘর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত, ভোরের কাগজ, ১৪ মার্চ ২০০২
৫৬. রাজশাহীর বাঘায় সংখ্যালঘুদের বাড়িতে লুটতরাজ, সংবাদ, ১৪ মার্চ ২০০২
৫৭. বৃদ্ধ দশরথ বললেন, বাড়িতে কিভাবে যাব, আমার নিরাপত্তা কোথায়?, সংবাদ, ১৪ মার্চ ২০০২
৫৮. সর্দার রেবতী মোহনকে পশুর মতো জবাই করে হত্যার পর মীরসরাইয়ের বানাতলী জেলেপাড়ার মানুষগুলো ‘জীবন নিয়ে কোনরকম বেঁচে আছে’, আজকের কাগজ, ১৪ মার্চ ২০০২
৫৯. গোপালগঞ্জে প্রতিমা ভাংচুর, যুগান্তর, ১৫ মার্চ ২০০২
৬০. জলঢাকায় সংখ্যালঘু ব্যবসায়ীকে মারধর, সংবাদ, ১৬ মার্চ ২০০২

৬১. চাঁদা না দেয়ায় ইটনায় এক ব্রাহ্মণের ওপর সন্ত্রাসীদের হামলা ঃ আতঙ্কিত পরিবার-পরিজন, সংবাদ, ১৬ মার্চ ২০০২
৬২. নাটোরে সংখ্যালঘু এলাকায় ফের সন্ত্রাসী হামলা পিতাপুত্র গুরুতর আহত, জনকণ্ঠ, ১৬ মার্চ ২০০২
৬৩. মোল্লাহাটের সংখ্যালঘুরা চাঁদাবাজি ও দখল আতঙ্কে, ভোরের কাগজ, ১৬ মার্চ ২০০২
৬৪. নবাবপুরে মরণচাঁদে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, লুটপাট গ্রেফতার ১, আজকের কাগজ, ১৬ মার্চ ২০০২
৬৫. আলীকদমে পাহাড়ি কিশোরী অপহরণ এলাকায় উত্তেজনা, প্রথম আলো, ১৭ মার্চ ২০০২
৬৬. ১১ দিনে নিহত ৬ ॥ সমানে চলছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সংবাদ, ১৭ মার্চ ২০০২
৬৭. বরিশালের আস্তাকাঠি গ্রাম ॥ সংখ্যালঘুদের ওপর সন্ত্রাসীদের নিয়মিত হামলা ॥ পুলিশ চুপচাপ ঃ শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের, সংবাদ, ১৭ মার্চ ২০০২
৬৮. নওগাঁয় সন্ত্রাসীদের হামলায় এক সংখ্যালঘু খুন, জনকণ্ঠ, ১৭ মার্চ ২০০২
৬৯. হবিগঞ্জে পৌর কমিশনারসহ ১১ হিন্দু বাড়িতে সন্ত্রাসী হামলা, মালামাল লুট, ভোরের কাগজ, ১৮ মার্চ ২০০২
৭০. রাজনগরে নিজ বাড়িতে গাড়ি ঢুকাতে বিএনপি নেতার কাণ্ড ঃ সংখ্যালঘুর বাড়ি ও জমি দখল করে রাস্তা প্রশস্ত করার অভিযোগ, প্রথম আলো, ১৮ মার্চ ২০০২

৭১. রংপুরে সংখ্যালঘু মুক্তিযোদ্ধা পরিবারে হামলা, লুটপাট, জখম ঃ চাঁদা না পেয়ে ছাত্রদল ক্যাডারদের কাণ্ড ॥ গৃহকর্তাকে কুপিয়ে জখম, ভোরের কাগজ, ১৯ মার্চ ২০০২
৭২. লক্ষ্মীপুরে মন্দির দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, আজকের কাগজ, ১৯ মার্চ ২০০২
৭৩. আগৈলঝাড়ায় জমি দখল, মাতৃভূমি, ২০ মার্চ ২০০২
৭৪. নবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় বৌদ্ধ পরিবারের পাঁচ জনকে কুপিয়ে জখম, ভোরের কাগজ, ২০ মার্চ ২০০২
৭৫. ভালুকা ও নবাবগঞ্জে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ঃ টাঙ্গাইলে হিন্দু ব্যবসায়ীর গুদামঘর দখল করে নিয়েছে বিএনপি নেতা, প্রথম আলো, ২০ মার্চ ২০০২
৭৬. ঘটনাস্থল বাঘার বাউসা ইউনিয়নের দিঘা গ্রাম ঃ অনিল কুমার সরকারের নামে এবার মৃত্যুর পরোয়ানা দিয়ে চিঠি ঃ সংখ্যালঘুদের মধ্যে নতুন করে ভীতি, সংবাদ, ২১ মার্চ ২০০২
৭৭. কুড়িগ্রামে মূর্তি ভাঙচুর, প্রথম আলো, ২১ মার্চ ২০০২
৭৮. গুরুদাসপুরে হিন্দু আ. লীগ কর্মীকে পিটিয়েছে সন্ত্রাসীরা, প্রথম আলো, ২১ মার্চ ২০০২

৭৯. উজিরপুরে এস.এস.সি পরীক্ষার্থীকে অপহরণ চেষ্টা, মারধর, প্রথম আলো. ২২ মার্চ ২০০২
৮০. ইটনায় সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা ঃ আহত ২, আজকের কাগজ, ২৩ মার্চ ২০০২

৮১. অসামাজিক কাজে বাধা দেওয়ায় দ্বিতীয় দফা হামলা ঃ বরিশাল খ্রিস্টান পল্লীতে ছাত্রদল ক্যাডারদের হামলা, গ্রেপ্তার ২, ভোরের কাগজ, ২৩ মার্চ ২০০২
৮২. নওগাঁয় সংখ্যালঘু কিশোরী ধর্ষণ যুবক খুন, জনকণ্ঠ, ২৩ মার্চ ২০০২
৮৩. কক্সবাজারে জমি দখলের জন্য বৌদ্ধমন্দির পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা, প্রথম আলো, ২৪ মার্চ ২০০২
৮৪. কেবল ফেব্রুয়ারি মাসে সংখ্যালঘু মানুষের ওপর ১৩১টি নির্যাতনের ঘটনা ঘটেছে, আজকের কাগজ, ২৫ মার্চ ২০০২
৮৫. গলাচিপায় ফের ধর্ষণকালে অঙ্গ হারাল ইউপি মেম্বার, জনকণ্ঠ, ২৬ মার্চ ২০০২
৮৬. সাতক্ষীরার তালা উপজেলার কলাপাতা গ্রাম ঃ ২ সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি নিঃস্ব করে দিয়ে গেছে সবাইকে, সংবাদ, ২৮ মার্চ ২০০২
৮৭. বানিয়ানগরে খোদ ওয়ার্ড কমিশনার দখল করেছে হিন্দু বাড়ি, জনকণ্ঠ, ২৮ মার্চ ২০০২
৮৮. ধামরাইয়ে বিএনপি নেতার ফার্মে ঃ আওয়ামী লীগ কর্মীকে পুড়িয়ে হত্যা, জনকণ্ঠ, ২৮ মার্চ ২০০২
৮৯. বিয়ানীবাজারে ‘শ্মশান ভূমি’ আত্মসাতের অভিযোগ, বাংলাবাজার পত্রিকা, ২৯ মার্চ ২০০২
৯০. ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, যুগান্তর, ৩০ মার্চ ২০০২

৯১. বৃন্দাবন দাসের লাশ দাহ করতে দেয়া হয়নি, ইত্তেফাক, ৩০ মার্চ ২০০২
৯২. মাগুরায় পরীক্ষার হল সুপারসহ দু’জনের হাত পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা, ইত্তেফাক, ৩০ মার্চ ২০০২
৯৩. বিএনপি সমর্থকদের নির্যাতনের শিকার ঝালকাঠীর দুই সংখ্যালঘু পরিবার, ভোরের কাগজ, ৩১ মার্চ ২০০২

 

আরও দেখুন: