২০০২ সালের এপ্রিল মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০২ সালের এপ্রিল মাসটি ছিল বাংলাদেশের সংখ্যালঘু এবং ভিন্নমতাবলম্বীদের জন্য এক রক্তক্ষয়ী ও বিভীষিকাময় অধ্যায়। এই মাসে নির্যাতনের ধরনে এক ভয়াবহ নৃশংসতা লক্ষ্য করা যায়—যেখানে প্রবীণ বৌদ্ধ ভিক্ষুকে অনাথ আশ্রমে ঢুকে জবাই করা থেকে শুরু করে পুরোহিতকে কুপিয়ে হত্যার মতো ঘটনা ঘটে। রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ক্যাডাররা কেবল শারীরিক নিপিড়নেই ক্ষান্ত হয়নি, বরং খাবারে বিষ প্রয়োগ করে হত্যা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত হানতে কিশোরকে জোরপূর্বক ধর্মান্তরিত করার (খৎনা) মতো চরম অমানবিক পথ বেছে নেয়। প্রশাসনের নিস্পৃহতা এবং অনেক ক্ষেত্রে খোদ সরকারি কর্মকর্তাদের (ইউএনও) লাঞ্ছিত হওয়ার ঘটনাগুলো প্রমাণ করে যে, তৎকালীন সময়ে আইন-শৃঙ্খলার নূন্যতম নিয়ন্ত্রণও অবশিষ্ট ছিল না।

২০০২ সালের এপ্রিল মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

১. চট্টগ্রামে ছাত্রদল ক্যাডারদের হাতে স্বর্ণ ব্যবসায়ী খুন, সংবাদ, ১ এপ্রিল ২০০২

২. ডোমারে কালীমন্দির ও প্রতিমা ভাঙচুর, সংবাদ, ১ এপ্রিল ২০০২

৩. শাহজাদপুর কালীমন্দিরে বোমা হামলা, ভোরের কাগজ, ১ এপ্রিল ২০০২

৪. চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, বাংলাবাজার পত্রিকা, ১ এপ্রিল ২০০২

৫. দেবীগঞ্জে সংখ্যালঘু গৃহবধূ ধর্ষিত ॥ অবশেষে ৫ দিন পর ধর্ষণ চেষ্টা মামলা, জনকণ্ঠ, ১ এপ্রিল ২০০২

৬. সত্য পালের পরিবারকে হুমকি ঃ উদ্দেশ্য জমি দখল, সংবাদ, ২ এপ্রিল ২০০২

৭. মাগুরায় ঐক্য পরিষদ নেতা সন্ত্রাসী হামলার শিকার, সংবাদ, ২ এপ্রিল ২০০২

৮. চাটমোহরে ধান ক্ষেত থেকে আদিবাসী যুবকের লাশ উদ্ধার, প্রথম আলো, ২ এপ্রিল ২০০২

৯. গৌরনদী ও আগৈলঝাড়ায় সংখ্যালঘুরা এখনো আতঙ্কে, ভোরের কাগজ, ২ এপ্রিল ২০০২

১০. উল্লাপাড়ায় অপহৃত কলেজ ছাত্রী ১৬ দিন পরও উদ্ধার হয়নি, বাংলাবাজার পত্রিকা, ২ এপ্রিল ২০০২

১১. ঘাটাইলে প্রতিমা ভাঙচুর, সংখ্যালঘুরা আতঙ্কে, সংবাদ, ৩ এপ্রিল ২০০২

১২. ইটনায় বিধবাকে ধর্ষণ ॥ ধর্ষক গ্রেফতার, সংবাদ, ৩ এপ্রিল ২০০২

১৩. মৌলভীবাজারের পল্লীতে সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণের পর জ্বালিয়ে দিয়েছে তার ঘর, আজকের কাগজ, ৪ এপ্রিল ২০০২

১৪. গোপালপুরে এখনো চলছে সন্ত্রাসীদের তাণ্ডব ঃ ইউপি সদস্য কল্পনা রানীর পরিবার ৬ মাস ধরে বাড়ি ছাড়া ॥ কলেজছাত্রী সোমা ও স্কুলছাত্র শুভর লেখাপড়া বন্ধ, সংবাদ, ৫ এপ্রিল ২০০২

১৫. চট্টগ্রামে ঐক্যপরিষদের সম্মেলন, পুলিশের হামলায় নাটক মঞ্চস্থ হতে পারেনি, সংবাদ, ৫ এপ্রিল ২০০২

১৬. পালিয়ে বেড়ানো এক সংখ্যালঘু পরিবার, সংবাদ, ৫ এপ্রিল ২০০২

১৭. গোপালগঞ্জে সংখ্যালঘুদের ঘের থেকে চিংড়ি চুরির হিড়িক, যুগান্তর, ৬ এপ্রিল ২০০২

১৮. গোপালপুরের ইউএনও নিজেই এলাকা ছাড়তে বলেছেন কল্পনা রানীকে, জনকণ্ঠ, ৬ এপ্রিল ২০০২

১৯. চাঁদা না পেয়ে সাতক্ষীরায় এলজিইডি প্রকৌশলীকে পিটিয়েছে ছাত্রদল সভাপতি ঃ রাস্তা মেরামতের কাজও বন্ধ করে দেওয়া হয়েছে, আজকের কাগজ, ৬ এপ্রিল ২০০২

২০. সান্তাহারে কলেজছাত্রীকে অপহরণের পর উদ্ধার আবার অপহরণ, প্রথম আলো, ৬ এপ্রিল ২০০২

২১. ঘাটাইলে প্রাচীন কৃষ্ণমূর্তি ভাঙচুর ঃ এলাকার বর্মণ সম্প্রদায়ের মাঝে ক্ষোভ, হতাশা, প্রথম আলো, ৬ এপ্রিল ২০০২

২২. মুক্তাগাছায় সংখ্যালঘুদের দোকানপাট ভাঙচুর, প্রথম আলো, ৬ এপ্রিল ২০০২

২৩. বিএনপি নামধারী সন্ত্রাসীদের ত্রাসের রাজত্ব ঃ রাজাপুরে স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ করেছে সন্ত্রাসীরা, ভোরের কাগজ, ৬ এপ্রিল ২০০২

২৪. কেরানীগঞ্জ ঃ বাড়ি দখলের পর অস্ত্র মামলায় জড়ানোর হুমকি, সংবাদ, ৭ এপ্রিল ২০০২

২৫. ৩টি পরিবারের ২৬ জন দেশছাড়া হয়েছে ঃ যশোরের একটি সংখ্যালঘু গ্রামে সন্ত্রাসীদের অব্যাহত নির্যাতন, সংবাদ, ৭ এপ্রিল ২০০২

২৬. আড়াইহাজারে দেবোত্তর সম্পত্তি জবরদখল চেষ্টার প্রতিবাদ, সংবাদ, ৭ এপ্রিল ২০০২

২৭. বাগেরহাটে বেপরোয়া ঘের দখল ঃ পার্বতীপুরে সুইপার কলোনির জমি দখল করেছে সরকারী দল সমর্থকরা, জনকণ্ঠ, ৭ এপ্রিল ২০০২

২৮. রূপসায় সংখ্যালঘু পরিবারের খাবারে বিষ গৃহকর্তার মৃত্যু, ৩ জন গুরুতর অসুস্থ ॥ বাড়ির মালামাল লুট, জনকণ্ঠ, ৭ এপ্রিল ২০০২

২৯. চাটখিলে রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে উচ্ছেদের পরিকল্পনা, বাংলাবাজার পত্রিকা, ৮ এপ্রিল ২০০২

৩০. রায়পুরায় সংখ্যালঘুদের ওপর সন্ত্রাসীদের হামলা লুটপাট, যুগান্তর, ৮ এপ্রিল ২০০২

৩১. জীবিত তারেক জিয়ার নামে স্মৃতি সংঘ! সংখ্যালঘুদের কাছে চাঁদা দাবি, সংবাদ, ৮ এপ্রিল ২০০২

৩২. ভোলায় সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণ ও কুপিয়ে মালামাল লুট ॥ সিরাজগঞ্জে অপহৃত হিন্দু কিশোরকে খৎনা, জনকণ্ঠ, ৯ এপ্রিল ২০০২

৩৩. নওগাঁয় আদিবাসী মহিলার শ্লীলতাহানি স্বামী আহত, সংবাদ, ৯ এপ্রিল ২০০২

৩৪. চন্দনাইশে ৭ হিন্দু বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি দেশ ছেড়ে চলে যেতে হুমকি দেয় দুর্বৃত্তরা, ভোরের কাগজ, ১০ এপ্রিল ২০০২

৩৫. গৌরনদীতে গৃহবধূর ওপর বোমা হামলা, ইত্তেফাক, ১০ এপ্রিল ২০০২

৩৬. ঘটনাস্থল রাজশাহীর দেবীপুর গ্রাম ঃ সংখ্যালঘুর বাড়িতে ছাত্রদল ক্যাডারদের ব্যাপক তাণ্ডব, সংবাদ, ১১ এপ্রিল ২০০২

৩৭. মীরসরাইয়ে হিন্দু পাড়ায় হামলা আহত ৩ জন, ভোরের কাগজ, ১২ এপ্রিল ২০০২

৩৮. ভোলায় মেয়ের সামনে মাকে ধর্ষণ, ভোরের কাগজ, ১২ এপ্রিল ২০০২

৩৯. ফরিদপুরের গ্রামে সংখ্যালঘু কিশোরীকে অপহরণের চেষ্টা ঃ পথের কাঁটা সরাতে বৃদ্ধাকে তুলে নিয়ে হত্যা, গৃহবধূকে ধর্ষণ, প্রথম আলো, ১২ এপ্রিল ২০০২

৪০. ২শ’ বছরের পুরাতন মন্দির ভেঙ্গে জমি দখলের পাঁয়তারা, বাংলাবাজার পত্রিকা, ১২ এপ্রিল ২০০২

৪১. গৌরনদীতে বিএনপির সশস্ত্র ক্যাডারদের তাণ্ডব ঃ সংখ্যালঘুদের ওপর হামলায় আহত ৮, অনেকে বাড়িছাড়া, ভোরের কাগজ, ১৩ এপ্রিল ২০০২

৪২. কেরানীগঞ্জে সংখ্যালঘু কিশোরী ধর্ষিত, আজকের কাগজ, ১৩ এপ্রিল ২০০২

৪৩. জামায়াত এমপি ও ক্যাডার বাহিনীর হাতে ইউএনও লাঞ্ছিত, মানব জমিন, ১৪ এপ্রিল ২০০২

৪৪. সাতক্ষীরায় পূজা মণ্ডপে জামাতের হামলা ॥ ৩০ নারী-পুরুষ প্রহৃত, আজকের কাগজ, ১৪ এপ্রিল ২০০২

৪৫. রাউজানে অস্ত্রের মুখে যুবক অপহরণ, আজকের কাগজ, ১৫ এপ্রিল ২০০২

৪৬. ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে খুন করে দুর্বৃত্তরা ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে, ইত্তেফাক, ১৬ এপ্রিল ২০০২

৪৭. আখাউড়ায় মূর্তি ভাঙচুর, প্রথম আলো, ১৬ এপ্রিল ২০০২

৪৮. গোপালগঞ্জে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে স্কুল শিক্ষককে পিটিয়ে গুলি করে জখম, প্রথম আলো, ১৬ এপ্রিল ২০০২

৪৯. ছাগলনাইয়ায় ৪ জনকে মারধর বাগেরহাটে দুই বাড়ি লুট ঃ মঠবাড়িয়ায় ছাত্রদল ক্যাডারদের নির্যাতনে সংখ্যালঘু গৃহবধূসহ তিনজন মৃত্যুর সঙ্গে লড়ছে, জনকণ্ঠ, ১৬ এপ্রিল ২০০২

৫০. গৌরনদীর কাপালিক পাড়ায় বিএনপি সন্ত্রাসীদের হামলা, সংবাদ, ১৭ এপ্রিল ২০০২

৫১. জমিজমা সংক্রান্ত বিরোধ ঃ মহাদেবপুরে গৃহবধূকে বিবস্ত্র ও লাঞ্ছিত করার অভিযোগ॥ পুলিশ মামলা গ্রহণ করেনি, সংবাদ, ১৭ এপ্রিল ২০০২

৫২. বেগমগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা ॥ লম্পট যুবক গ্রেফতার, সংবাদ, ১৭ এপ্রিল ২০০২

৫৩. জলদাস পাড়ায় আবারও হামলা, সংবাদ, ১৮ এপ্রিল ২০০২

৫৪. কেরানীগঞ্জের সংখ্যালঘু এক কলেজ ছাত্রীকে ৫ দিন আটক রেখে গণধর্ষণ, আজকের কাগজ, ১৮ এপ্রিল ২০০২

৫৫. ঘটনাস্থল মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়ন, চাঁদাবাজির ভয়ে সংখ্যালঘুরা এখনও এলাকাছাড়া, সংবাদ, ১৮ এপ্রিল ২০০২

৫৬. জামায়াত এমপি ও ক্যাডার বাহিনীর হাতে ইউএনও লাঞ্ছিত, মানব জমিন, ১৮ এপ্রিল ২০০২

৫৭. জমি দখলে বাধার জের, পাথরঘাটায় বিএনপি ক্যাডাররা সংখ্যালঘু গৃহবধূকে বেদম পিটিয়েছে, প্রথম আলো, ১৯ এপ্রিল ২০০২

৫৮. রাঙ্গুনিয়ায় সংখ্যালঘু পাড়ায় দুর্বৃত্তদের হামলা, আহত ২৫, সংবাদ, ২০ এপ্রিল ২০০২

৫৯. আখাউড়ায় মূর্তি ভাঙচুর, খবর, ২১ এপ্রিল ২০০২

৬০. পার্বতীপুরে সংখ্যালঘু বাড়িতে ডাকাতি, সংবাদ, ২১ এপ্রিল ২০০২

৬১. কলাপাড়ায় সংখ্যালঘু শিশুকে ধর্ষণ চেষ্টা ॥ নরপশুকে হাজতে প্রেরণ, জনকণ্ঠ, ২১ এপ্রিল ২০০২

৬২. সাতক্ষীরায় সংখ্যালঘু গৃহবধূকে সন্তানের সামনে ধর্ষণ করেছে জামায়াতকর্মী, জনকণ্ঠ, ২২ এপ্রিল ২০০২

৬৩. ঐক্য পরিষদের জরিপ ঃ দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সব ধরনের নির্যাতন অব্যাহত রয়েছে, ভোরের কাগজ, ২২ এপ্রিল ২০০২

৬৪. পূর্বশত্রুতার জের ধরে আগুন ঃ গুরুদাসপুরে সংখ্যালঘু ৩ পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই, প্রথম আলো, ২২ এপ্রিল ২০০২

৬৫. কেরানীগঞ্জে সংখ্যালঘু গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ, আজকের কাগজ, ২৩ এপ্রিল ২০০২

৬৬. পঞ্চগড়ে এক ব্যক্তির দোকান ও বাড়ী বেদখল, ইত্তেফাক, ২৩ এপ্রিল ২০০২

৬৭. রাউজানে গভীর রাতে অনাথ আশ্রমে ঢুকে জবাই করে প্রবীণ বৌদ্ধ ভিক্ষুকে হত্যা, ভোরের কাগজ, ২৩ এপ্রিল ২০০২

৬৮. চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের গুলি ঃ পাবনায় স্কুলশিক্ষক আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, প্রথম আলো, ২৩ এপ্রিল ২০০২

৬৯. ১০ দিনেও উদ্ধার হয়নি অপহৃত কিশোরী, ভোরের কাগজ, ২৪ এপ্রিল ২০০২

৭০. যশোরে ইউপি মেম্বারের দণ্ড ঃ ৭৫ হাজার টাকা জরিমানা করে এক সংখ্যালঘুর সম্পত্তি লিখে নিয়েছে, সংবাদ, ২৪ এপ্রিল ২০০২

৭১. চৌমুহনীতে বৈষ্ণব বেশে ডাকাতি ঃ গৃহকর্ত্রীকে বেঁধে স্বর্ণালংকার লুট, যুগান্তর, ২৪ এপ্রিল ২০০২

৭২. মারধরসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঃ চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের বিএনপি নেতা-কর্মীদের হুমকি, আজকের কাগজ, ২৪ এপ্রিল ২০০২

৭৩. নবীগঞ্জে প্রাচীন মন্দির ভেঙে জমিদার বাড়ি বেদখল, যুগান্তর, ২৫ এপ্রিল ২০০২

৭৪. সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসায় প্রতিষ্ঠান লুট ও দখলের প্রতিবাদে অনশন, সংবাদ, ২৫ এপ্রিল ২০০২

৭৫. রাউজানে সংখ্যালঘু পাড়া অবরুদ্ধ, সংবাদ, ২৫ এপ্রিল ২০০২

৭৬. পুলিশের চাহিদা মতো টাকা দিতে না পারায়, সংবাদ, ২৫ এপ্রিল ২০০২

৭৭. জমি সংক্রান্ত বিরোধ ঃ বসত ঘরে অগ্নিসংযোগ একটি পরিবারকে উচ্ছেদের প্রচেষ্টা, ইত্তেফাক, ২৫ এপ্রিল ২০০২

৭৮. কিশোরগঞ্জে চাঁদার দাবিতে এক সংখ্যালঘুকে খুন, জনকণ্ঠ, ২৬ এপ্রিল ২০০২

৭৯. উল্লাপাড়ায় সন্ত্রাসীরা আদিবাসীদের জমির ধান কেটে নিয়ে গেছে, সংবাদ, ২৬ এপ্রিল ২০০২

৮০. পঞ্চগড়ে এক ব্যক্তির দোকান ও বাড়ী বেদখল, ইত্তেফাক, ২৬ এপ্রিল ২০০২

৮১. পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি এলাকাবাসীর ঃ সন্ত্রাস চাঁদাবাজি অপহরণ ধর্ষণ ও ডাকাতি আতঙ্কে কৃষ্ণনগরবাসী, প্রথম আলো, ২৭ এপ্রিল ২০০২

৮২. নেত্রকোনায় চারদিনেও অপহৃত নাট্যশিল্পী অপর্ণার সন্ধান মেলেনি, যুগান্তর, ২৭ এপ্রিল ২০০২

৮৩. ৬০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেল নরেন হালদার, সংবাদ, ২৮ এপ্রিল ২০০২

৮৪. হাইমচরে মন্দিরের প্রতিমা ভাঙচুর, আজকের কাগজ, ২৮ এপ্রিল ২০০২

৮৫. বাগমারায় স্কুলছাত্রী অপহরণ, প্রথম আলো, ২৯ এপ্রিল ২০০২

৮৬. আওয়ামী লীগকে সমর্থন করার খেসারত ঃ নির্যাতনের ভয়ে পালিয়ে থেকে চাকরি খোয়ালেন প্রবীণ স্কুল শিক্ষক জগদীশ, ভোরের কাগজ, ৩০ এপ্রিল ২০০২

৮৭. ধামরাইয়ে কালীমন্দিরে হামলা-ভাঙচুর, প্রাচীন বটগাছ কর্তন, ভোরের কাগজ, ৩০ এপ্রিল ২০০২

৮৮. বরিশালে সেইন্ট পিটার্স চার্চের জমি ও পুকুর দখলের উদ্যোগ ঃ জেলা জজ আদালতের সম্পত্তি দাবি করে বর্ধিত ভবন তৈরির প্রক্রিয়া শুরু, ভোরের কাগজ, ৩০ এপ্রিল ২০০২

৮৯. নাচোলে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে মারধর, মামলায় জড়িয়ে হয়রানি, ভোরের কাগজ, ৩০ এপ্রিল ২০০২

৯০. বৌদ্ধ ভিক্ষু হত্যার জন্য সাকা ক্যাডারদের দায়ী করেছে আন্দোলন কমিটি, প্রথম আলো, ৩০ এপ্রিল ২০০২

৯১. এবার পুরোহিতকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা, জনকণ্ঠ, ৩০ এপ্রিল ২০০২

৯২. মানিকগঞ্জে চাঁদাবাজদের দাপট ঃ হত্যার হুমকির মুখে হার্ট অ্যাটাকে মারা গেলেন রাধা বল্লভ, আজকের কাগজ, ৩০ এপ্রিল ২০০২

 

আরও দেখুন: