২০০২ সালের জুলাই মাসে বাংলাদেশের সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের ওপর নির্যাতনের মাত্রা এক ভয়াবহ রূপ ধারণ করে। এই মাসে একদিকে যেমন কুখ্যাত অপরাধীদের গ্রেফতারের খবর আসে, অন্যদিকে তেমনি রাষ্ট্রীয় বিচারহীনতার সুযোগে নতুন নতুন পৈশাচিক ঘটনার জন্ম হয়। বিশেষ করে বাঁশখালীর ‘বিভীষিকার জনপদ’ হয়ে ওঠা, বিয়েবাড়িতে নারকীয় হামলা, এবং হরকাতুল জিহাদের মতো উগ্রবাদী গোষ্ঠীর পক্ষ থেকে সরাসরি দেশত্যাগের হুমকি এই সময়ের সামাজিক অস্থিরতাকে চরম সীমায় নিয়ে যায়। মার্কিন সিনেটে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে শুনানির ঘোষণা এবং নিউইয়র্কে এই বিষয়ে বিশদ শ্বেতপত্র প্রকাশ প্রমাণ করে যে, তৎকালীন অভ্যন্তরীণ সংকট আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।
২০০২ সালের জুলাই মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল
১. মধুখালীতে সমর হত্যাকাণ্ড ॥ আসামি করার ভয় দেখিয়ে সংখ্যালঘুদের ওপর চলছে চাঁদাবাজি, সংবাদ, ১ জুলাই ২০০২
২. কক্সবাজারে কয়েকশ’ সংখ্যালঘুর ওপর নারকীয় তাণ্ডব, দুর্গামন্দিরে আগুন, ভোরের কাগজ, ১ জুলাই ২০০২
৩. ফরিদপুরে ধর্ষণের মিথ্যা মামলায় পালিয়ে বেড়াচ্ছে সংখ্যালঘু ব্যবসায়ী, ভোরের কাগজ, ২ জুলাই ২০০২
৪. কলাপাড়ায় মুক্তিযোদ্ধা কালিপদের চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ ঃ ২ লাখ টাকার মাছ মরে গেছে, আজকের কাগজ, ৩ জুলাই ২০০২
৫. অধ্যক্ষ মুহুরী হত্যার প্রধান হোতা মন্টু একে-৫৬ রাইফেলসহ গ্রেফতার। অভিযানকালে পালিয়েছে ছাত্রদল নেতা, জনকণ্ঠ, ৪ জুলাই ২০০২
৬. কংগ্রেসম্যান গিলম্যান বলেন, সংখ্যালঘু নির্যাতন বন্ধে তিনি খালেদা জিয়াকে বারবার অনুরোধ করেছেন, জনকণ্ঠ, ৪ জুলাই ২০০২
৭. বাজিতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আহত, যুগান্তর, ৫ জুলাই ২০০২
৮. মিথ্যা মামলায় দু’ভাইকে গ্রেফতার ঃ মোটর সাইকেল না দেয়ায় শেরপুরে সংখ্যালঘু ব্যবসায়ীর বাড়িতে হামলা, জনকণ্ঠ, ৬ জুলাই ২০০২
৯. নওগাঁয় সংখ্যালঘু তরুণী অপহরণ ॥ ২ সন্ত্রাসী গ্রেফতার, বাদীকে হুমকি, জনকণ্ঠ, ৬ জুলাই ২০০২
১০. গলাচিপায় এক সংখ্যালঘু পরিবার সন্ত্রাসীদের হাতে জিম্মি ॥ গণধর্ষণের হুমকি, জনকণ্ঠ, ৬ জুলাই ২০০২
১১. বেগমগঞ্জে সংখ্যালঘু বিয়েবাড়িতে হামলা ও লুটপাট, আহত ৩, সংবাদ, ৭ জুলাই ২০০২
১২. আমতলীতে সংখ্যালঘু পরিবারে সন্ত্রাসী হামলা ঃ ৭ মহিলাসহ আহত ১১, সংবাদ, ৭ জুলাই ২০০২
১৩. নির্যাতিত পাঁচ হিন্দু পরিবারের ১৯ সদস্য অবৈধ পথে ভারত যাওয়ার সময় দিনাজপুরে আটক, জনকণ্ঠ, ৭ জুলাই ২০০২
১৪. বাঁশখালী মন্দিরে সন্ত্রাসী হামলা ঃ আহত ৯, যুগান্তর, ৭ জুলাই ২০০২
১৫. নিখোঁজ হওয়ার ৩ দিন পর রূপসায় ব্যবসায়ীর লাশ উদ্ধার, ভোরের কাগজ, ৭ জুলাই ২০০২
১৬. বেগমগঞ্জে সংখ্যালঘু পরিবারের বিয়েবাড়িতে সন্ত্রাসীদের হামলা ঃ মালামাল লুট, মহিলাদের শ্লীলতাহানি, ভোরের কাগজ, ৮ জুলাই ২০০২
১৭. বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বিষয়ে মার্কিন সিনেটে শুনানি হবে, জনকণ্ঠ, ৯ জুলাই ২০০২
১৮. কালিগঞ্জে ডাকাতের গুলিতে ব্যবসায়ী খুন। ভাইসহ আহত-৮। দোকান লুট, জনকণ্ঠ, ৯ জুলাই ২০০২
১৯. সংখ্যালঘুদের খামারের মাছ লুট, সংবাদ, ১০ জুলাই ২০০২
২০. উল্লাপাড়ায় কালী মন্দির ও কালী মূর্তি ভাঙচুর, সংবাদ, ১০ জুলাই ২০০২
২১. তিন মাস আগে অপহৃত জয়পুরহাটের দুই সংখ্যালঘু কিশোরীকে এখনও পুলিশ উদ্ধার করতে পারেনি, জনকন্ঠ, ১০ জুলাই ২০০২
২২. বিয়েবাড়িতে সবাইকে জিম্মি করে সোনাদানা ও নগদ টাকা লুট, ভোরের কাগজ, ১১ জুলাই ২০০২
২৩. বোয়ালমারীতে চাঁদা না দেয়ায় সংখ্যালঘু এক কৃষকের হাত-পা ভেঙে দিয়েছে জোট সরকারের সন্ত্রাসীরা, আজকের কাগজ, ১১ জুলাই ২০০২
২৪. নওগাঁর মান্দায় বিএনপি সন্ত্রাসীদের হুমকি ধামকিতে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার, সংবাদ, ১২ জুলাই ২০০২
২৫. উল্লাপাড়ায় আদিবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, যুগান্তর, ১২ জুলাই ২০০২
২৬. চাঁদা না দেয়ায় লালপুরে সন্ত্রাসীরা স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করেছে, যুগান্তর, ১৩ জুলাই ২০০২
২৭. চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীদের মারধর মৎস্য খামার লুট, ভোরের কাগজ, ১৩ জুলাই ২০০২
২৮. চাঁদপুরের শীর্ষস্থানীয় হিন্দু নেতাদের দেশত্যাগের হুমকি দিয়ে হরকাতুল জিহাদের চিঠি, আজকের কাগজ, ১৩ জুলাই ২০০২
২৯. বাড়িঘর থেকে উচ্ছেদকৃত সংখ্যালঘু পরিবার ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থান ধর্মঘটে ঃ বারবার ফিরেও বাড়িতে ঢুকতে পারেনি, আজকের কাগজ, ১৩ জুলাই ২০০২
৩০. পিরোজপুরে এখনো সংখ্যালঘু নির্যাতন! বহু লোকের ভারতে পলায়ন, কেউ কেউ আত্মগোপনে ঢাকায়, ভোরের কাগজ, ১৪ জুলাই ২০০২
৩১. সোনাগাজীতে সন্ত্রাসী হামলা ঃ ৪টি সংখ্যালঘু পরিবার বাড়িছাড়া, আহত ৮, প্রথম আলো, ১৪ জুলাই ২০০২
৩২. চাঁদপুরে পৌর কমিশনারের নেতৃত্বে সংখ্যালঘুদের সম্পত্তি দখলের চেষ্টা, সংবাদ, ১৫ জুলাই ২০০২
৩৩. চাঁদা না দেওয়ায় সিলেটে প্রি-ক্যাডেট একাডেমির অধ্যক্ষকে পিটিয়েছে সন্ত্রাসীরা, ভোরের কাগজ, ১৫ জুলাই ২০০২
৩৪. এসিড সন্ত্রাসের শিকার দাউদকান্দির অনুকূলের পরিবার অসহায়, প্রথম আলো, ১৭ জুলাই ২০০২
৩৫. বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের উপর নিউইয়র্কে দু’শ পৃষ্ঠার বই প্রকাশ, জনকণ্ঠ, ১৮ জুলাই ২০০২
৩৬. বৃহত্তর সিলেটে খাসিয়া সম্প্রদায় উচ্ছেদ আতংক, প্রভাবশালী ভূমিদস্যুদের হুমকি ও আগ্রাসনে দিশেহারা, জনকণ্ঠ, ১৮ জুলাই ২০০২
৩৭. পাঁচবিবিতে আদিবাসী বৃদ্ধ কৃষককে হত্যা, জনকণ্ঠ, ১৮ জুলাই ২০০২
৩৮. আশাশুনিতে সংখ্যালঘুর চিংড়ি ঘের বেদখল, সংবাদ, ১৯ জুলাই ২০০২
৩৯. সরকার সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে রিট নিষ্পত্তিতে কালক্ষেপণ করছে ঃ রুলের জবাব দিতে ৮ মাসে ৬ বার সময় নিয়েছে তদন্ত রিপোর্টও দাখিল করেনি, ভোরের কাগজ, ২০ জুলাই ২০০২
৪০. চাঁদা না দেয়ায় ভালুকায় এক সংখ্যালঘু ব্যবসায়ী পরিবার চারমাস বাড়ি ছাড়া, জনকণ্ঠ, ২১ জুলাই ২০০২
৪১. জুনে সংখ্যালঘু নির্যাতন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্ট প্রকাশ, জনকণ্ঠ, ২২ জুলাই ২০০২
৪২. পাখি শিকারে বাঁধা দেওয়ায় ঃ আদিবাসী মেয়েকে প্রহার ॥ মাকে বিবস্ত্র করেছে সন্ত্রাসীরা, আজকের কাগজ, ২৩ জুলাই ২০০২
৪৩. গ্রামগুলোতে চলছে ডাকাতদের তাণ্ডব ঃ বিভীষিকার জনপদ বাঁশখালী ॥ ঘরে ঘরে নারী নির্যাতন, ধর্ষণ, জনকণ্ঠ, ২৩ জুলাই ২০০২
৪৪. চাঁদা না দেয়ায় রায়পুরায় কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, যুগান্তর, ২৩ জুলাই ২০০২
৪৫. গির্জায় জমি নিয়ে বিরোধ : ৭ জনকে কুপিয়ে জখম, আগৈলঝাড়ায় খ্রিস্টান পল্লীতে বিএনপি সন্ত্রাসীদের হামলা, ৪টি বাড়ি ভাংচুর, প্রথম আলো, ২৪ জুলাই ২০০২
৪৬. হালুয়াঘাটে একরাতে ২৪ সংখ্যালঘু বাড়িতে মুখোশধারীদের হামলা, কয়েক লাখ টাকার মাল লুট, জনকণ্ঠ, ২৪ জুলাই ২০০২
৪৭. হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা চিত্তরঞ্জন দাস গ্রেফতার, জনকণ্ঠ, ২৪ জুলাই ২০০২
৪৮. হাইমচরে নীরব চাঁদাবাজি, আওয়ামী লীগ নেতাকর্মী ও সংখ্যালঘুরা আতংকে, জনকণ্ঠ, ২৪ জুলাই ২০০২
৪৯. তালায় খ্রিস্টান ও ঋষি সম্প্রদায়ের উপর নির্যাতন, মানব বন্ধন, ডিসিকে স্মারক লিপি, জনকণ্ঠ, ২৪ জুলাই ২০০২
৫০. চাকরীর আশায় গ্রাম থেকে শহরে, হোটেলের ৭তলা থেকে লাফিয়ে পড়ে সম্ভ্রম বাঁচাল ঝর্ণা, জনকণ্ঠ, ২৬ জুলাই ২০০২
৫১. জমি বন্দকের ফাঁদে উত্তরাঞ্চলের আদিবাসী সমাজ, জনকণ্ঠ, ২৭ জুলাই ২০০২
৫২. দুই বিধবা-করুণাময়ী ও ননীবালা যাবেন কোথায় ?, জনকণ্ঠ, ২৮ জুলাই ২০০২
৫৩. কুলাউড়ায় খাসিয়া পুঞ্জি ধ্বংস, একজন খুন, প্রথম আলো, ২৮ জুলাই ২০০২
৫৪. নাঙ্গলকোটে সংখ্যালঘুর বিয়ে বাড়ীতে চাঁদা দাবী ॥ হামলায় একজন আহত, ইত্তেফাক, ২৯ জুলাই ২০০২
৫৫. উল্লাপাড়ায় মন্দিরে হামলা, লক্ষাধিক টাকার মালামাল লুট, সংবাদ, ৩০ জুলাই ২০০২
৫৬. নওগাঁয় বিএনপি কর্মির সন্ত্রাস, আদিবাসীদের বিক্ষোভ, স্মারকলিপি, জনকণ্ঠ, ৩১ জুলাই ২০০২
আরও দেখুন: