২০০২ সালের আগস্ট মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০২ সালের আগস্ট মাসটি ছিল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির এক কালিমালিপ্ত অধ্যায়। এই মাসে পাশবিকতার সকল সীমা ছাড়িয়ে যায় বাগেরহাটের রামপালে আওয়ামী লীগ কর্মী ছবি রানী মণ্ডলের ওপর চালানো মধ্যযুগীয় বর্বরতা—তাঁকে বিবস্ত্র করে হাতুড়িপেটা করা এবং মাথার চুল কেটে দেওয়ার ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এছাড়াও মোড়েলগঞ্জের মন্দিরে গরু জবাই করে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বানিয়াচঙ্গে মন্দিরের সেবায়েতকে গলা কেটে হত্যার মতো ঘটনাগুলো চরম সাম্প্রদায়িক উসকানির প্রমাণ দেয়। সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে হাইকোর্টে জমা দেওয়া রিপোর্ট, যেখানে এই পরিকল্পিত নির্যাতনগুলোকে কেবল ‘ব্যক্তিগত ও পারিবারিক বিরোধ’ হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল।

 

২০০২ সালের আগস্ট মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

১. সন্ত্রাস চাঁদাবাজি, বগুড়ায় গ্রামীন ব্যাংকের ভল্ট ভাঙ্গার চেষ্টা চিতলমারিতে দুই সংখ্যালঘু সহোদর জখম, জনকণ্ঠ, ২ আগস্ট ২০০২

২. কুষ্টিয়ায় ৫ লাখ টাকা চাঁদা চেয়ে দুই ডাক্তারকে উড়োচিঠি- হত্যার হুমকি, জনকণ্ঠ, ২ আগস্ট ২০০২

৩. সিলেটে সংখ্যালঘুর জমি দখলে হামলা॥ মুক্তিযোদ্ধা মায়ারাম গুরুতর আহত, জনকণ্ঠ, ৩ আগস্ট ২০০২

৪. চিতলমারীতে চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ॥ ৫ লাখ টাকার মাছ মরে গেছে, জনকণ্ঠ, ৫ আগস্ট ২০০২

৫. শালিখার ওপর সংখ্যালঘুদের ওপর সন্ত্রাসী হামলা ॥ আহত ৫, জনকণ্ঠ, ৫ আগস্ট ২০০২

৬. দোকানের কর্মচারী খুন, প্রথম আলো, ৬ আগস্ট ২০০২

৭. হালিশহর দাস পাড়ায় চাঁদার দাবিতে ঘরে ঢুকে মহিলাদের মারধর, দুই সন্ত্রাসীকে ধরে পিটুনি, জনকণ্ঠ, ৭ আগস্ট ২০০২

৮. সাতক্ষীরায় মা ছেলে দিগম্বর মামলা ঃ মোসলেমসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট আজ, জনকণ্ঠ, ৭ আগস্ট ২০০২

৯. সংবাদ সম্মেলনে অভিযোগ ঃ ব্রাহ্মণবাড়িয়ায় এক হিন্দুর বাড়ি দখল করে নিয়েছে বিএনপি সাংসদের ভাই, ভোরের কাগজ, ৮ আগস্ট ২০০২

১০. আগৈলঝাড়ার খ্রিস্টানপল্লী এখনো অবরুদ্ধ ঃ বিএনপি ক্যাডারদের হামলার ঘটনায় মামলা হলেও পুলিশ নির্বিকার, বাদী-সাক্ষীকে হুমকি, ভোরের কাগজ, ৯ আগস্ট ২০০২

১১. নলছিটিতে এক গ্রাম্য ডাক্তারের উপর মধ্যযুগীয় নির্যাতন, আজকের কাগজ, ১০ আগস্ট ২০০২

১২. সিলেটে ব্যবসায়ীর ওপর এসিড নিক্ষেপ, মুখমণ্ডল দগ্ধ, দুটি চোখ নষ্ট, প্রথম আলো, ১০ আগস্ট ২০০২

১৩. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির ক্যাডারদের হামলায় ৮ দিন ধরে ক্যাম্পাস ছাড়া সংখ্যালঘু এক ছাত্র, আজকের কাগজ, ১০ আগস্ট ২০০২

১৪. আবদার বিপত্তি, ভোরের কাগজ, ১১ আগস্ট ২০০২

১৫. মোড়েলগঞ্জের কালীমন্দিরে গরু জবাই, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ, ভোরের কাগজ, ১১ আগস্ট ২০০২

১৬. পূর্ব শত্র“তার জের ॥ যশোরে ১ ব্যক্তিকে কুপিয়ে জখম, জনকণ্ঠ, ১১ আগস্ট ২০০২

১৭. সংখ্যালঘুদের প্রতি সন্ত্রাসীদের নির্দেশ ঃ হয় চাঁদা অথবা মেয়ে দাও নতুবা জায়গাজমি লিখে দিয়ে চলে যাও, ভোরের কাগজ, ১২ আগস্ট ২০০২

১৮. রায়পুরায় ব্যবসায়ী মানিক হত্যাকাণ্ড ঃ পুলিশের নিষ্ক্রিয়তায় আসামিরা প্রকাশ্যে ॥ চরম নিরাপত্তাহীনতায় বাদীপক্ষ, ভোরের কাগজ, ১২ আগস্ট ২০০২

১৯. বোয়ালমারীতে কলেজ ছাত্রীকে নির্যাতনের অভিযোগ॥ থানা মামলা নেয়নি, সংবাদ, ১২ আগস্ট ২০০২

২০. জয়পুরহাটে আদিবাসী স্কুলশিক্ষিকাকে অপহরণ করে ধর্ষণ ঃ ময়মনসিংহ জামালপুরে ২ জনের শ্লীলতাহানি, প্রথম আলো, ১২ আগস্ট ২০০২

২১. বাগেরহাটে একরাতে ২ সংখ্যালঘু বাড়িতে ডাকাতি, আতঙ্ক, ভোরের কাগজ, ১৩ আগস্ট ২০০২

২২. ফরিদগঞ্জে পৃথক দুটি ঘটনায় সংখ্যালঘু পরিবারের ১০ জন আহত, ভোরের কাগজ, ১৩ আগস্ট ২০০২

২৩. দুর্নীতি দমন বিভাগে মামলা করায় হত্যার হুমকি ঃ সদরপুরে বাস্তুভিটাসহ সংখ্যালঘু পরিবারের জমিজমা দখল করেছে জালিয়াতচক্র, ভোরের কাগজ, ১৩ আগস্ট ২০০২

২৪. কুমিল্লায় শত বছরের পুরনো শ্মশান দখল, প্রথম আলো, ১৩ আগস্ট ২০০২

২৫. জোর করে সাদা স্ট্যাম্পে সই আদায় ঃ পাঁচবিবিতে আদিবাসী বৃদ্ধকে হত্যার পর পুত্রকেও প্রাণনাশের হুমকি, সংবাদ, ১৪ আগস্ট ২০০২

২৬. আদিবাসী ৪০টি পরিবারকে উচ্ছেদের নানা প্রচেষ্টা ঃ একটি মামলার রায়কে পুঁজি করে চুনারুঘাটে খাস ভূমি বৈরাগী পুঞ্জি দখলের উদ্যোগ, আজকের কাগজ, ১৪ আগস্ট ২০০২

২৭. পাবনায় আদিবাসী মহিলাকে ধর্ষণ, প্রথম আলো, ১৪ আগস্ট ২০০২

২৮. প্রাণভয়ে জয়পুরহাটে আশ্রয় নিয়েছেন ডাক কর্মকর্তা, প্রথম আলো, ১৪ আগস্ট ২০০২

২৯. ফরিদপুরে নাটক কথা কৃষ্ণকলি নিয়ে উত্তেজনা, আজ তৌহিদী জনতার প্রতিবাদ সমাবেশ, জনকণ্ঠ, ১৫ আগস্ট ২০০২

৩০. ৬ দিনেও উদ্ধার হয়নি চট্টগ্রামে অপহৃত যুবক, প্রথম আলো, ১৬ আগস্ট ২০০২

৩১. টুঙ্গীপাড়ায় সংখ্যালঘু একটি পরিবারের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ ও দখল, সংবাদ, ১৬ আগস্ট ২০০২

৩২. সাতক্ষীরায় ধর্ষণ মামলার রিপোর্ট নিয়ে অভিযোগ, যুগান্তর, ১৭ আগস্ট ২০০২

৩৩. দারোগা ব্যবসায়ী সহ ৩ খুন, ২ সন্ত্রাসীও মরেছে পিটুনিতে, জনকণ্ঠ, ১৮ আগস্ট ২০০২

৩৪. সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে সরকারের রিপোর্ট পেশ, ঘটনা ব্যক্তিগত ও পারিবারিক উল্লেখ করা হয়েছে, জনকণ্ঠ, ১৮ আগস্ট ২০০২

৩৫. আদিবাসী নেতা সরেন হত্যার দ্বিতীয় বার্ষিকী আজ, আসামীরা জামিনে বেরিয়ে বাদি সাক্ষীদের হত্যার হুমকি দিচ্ছে, জনকণ্ঠ, ১৮ আগস্ট ২০০২

৩৬. শ্রীপুরে সুইপারের ঘর কেটে পুকুরে, সংবাদ, ১৯ আগস্ট ২০০২

৩৭. সন্ত্রাস ধর্ষণ ও খুনের প্রতিবাদে জয়পুরহাটে আদিবাসীদের বিক্ষোভ, জনকণ্ঠ, ১৯ আগস্ট ২০০২

৩৮. বানারীপাড়ায় গৃহবধূকে কুপিয়ে জখম, যুগান্তর, ১৯ আগস্ট ২০০২

৩৯. ফরিদপুরে কথাকৃষ্ণকলি নিয়ে সংস্কৃতিকর্মীদের গ্রেফতার, আতংক, জনকণ্ঠ, ২০ আগস্ট ২০০২

৪০. তেজগাঁওয়ে এএসআই দিনেশ খুন হওয়ায় ফরিদপুরের ধোপাপাড়া গ্রাম শোকস্তব্ধ, জনকণ্ঠ, ২০ আগস্ট ২০০২

৪১. মাদারগঞ্জ বৃদ্ধা সুমতিবালা নিরাপদে থাকার নিশ্চয়তা চান, ফেরত চান বাড়ি ভিটা, জনকণ্ঠ, ২০ আগস্ট ২০০২

৪২. নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে ধর্ষণ, আজকের কাগজ, ২১ আগস্ট ২০০২

৪৩. সিলেটের গোলাপগঞ্জে প্রধান শিক্ষককে গুলি করে হত্যা ॥ আহত ২, আজকের কাগজ, ২২ আগস্ট ২০০২

৪৪. আগৈলঝাড়ায় স্কুলছাত্রী অপহরণের চেষ্টা ঃ স্কুল বন্ধ ঘোষণা, যুগান্তর, ২৩ আগস্ট ২০০২

৪৫. বিরোধ নিষ্পত্তিতে জামাত এমপির হস্তক্ষেপ ঃ সাতক্ষীরায় মারধর করে সংখ্যালঘু পরিবারকে জমিজমা থেকে উচ্ছেদ, ভোরের কাগজ, ২৩ আগস্ট ২০০২

৪৬. বিএনপি সন্ত্রাসীদের বর্বর নির্যাতন ঃ হাসপাতালেও সন্ত্রস্ত ছবি রানী ॥ রামপাল বিএনপি অফিসে নিয়ে আওয়ামী লীগের এই নারী কর্মীর চুল কেটে দিয়ে হাতুড়িপেটা করে বিবস্ত্র ছবি তোলা হয়, মামলা করবে কে?, ভোরের কাগজ, ২৪ আগস্ট ২০০২

৪৭. বাগেরহাটে আওয়ামী লীগ কর্মী ও এক গৃহবধূ এসিডদগ্ধ, গ্রেপ্তার ১, ভোরের কাগজ, ২৪ আগস্ট ২০০২

৪৮. ফটিকছড়িতে অপহৃত ব্যবসায়ীর এখনও খোঁজ মেলেনি, আজকের কাগজ, ২৪ আগস্ট ২০০২

৪৯. খালিয়াজুরীতে এক ব্যক্তিকে জবাই, জনকণ্ঠ, ২৪ আগস্ট ২০০২

৫০. নেত্রকোনায় দু’টি মন্দিরে হামলা, ভাংচুর, জনকণ্ঠ, ২৪ আগস্ট ২০০২

৫১. যশোরে ছাত্রলীগ কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে রড দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা, জনকণ্ঠ, ২৪ আগস্ট ২০০২

৫২. এবার বানিয়াচঙ্গে মন্দিরে সেবায়েতের গলাকাটা লাশ, জনকণ্ঠ, ২৪ আগস্ট ২০০২

৫৩. সৈয়দপুরে স্কুল শিক্ষিকার কাছে চাঁদা দাবি ॥ এসিড মারার হুমকি, জনকণ্ঠ, ২৪ আগস্ট ২০০২

৫৪. ছবিরানীকে নির্যাতনে জড়িত রামপাল বিএনপির চার সদস্য বহিস্কার ঃ গ্রেফতার-৩, শংকা কাটেনি, জনকণ্ঠ, ২৫ আগস্ট ২০০২

৫৫. ছবি রাণীর উপর নির্যাতনে শেখ হাসিনার নিন্দা, জনকণ্ঠ, ২৫ আগস্ট ২০০২

৫৬. জামিনে থাকা অবস্থায় অসিম কুমার উকিলকে ৫৪ ধারায় গ্রেফতার, জনকণ্ঠ, ২৫ আগস্ট ২০০২

৫৭. সেবায়েত হত্যায় বানিয়াচঙ্গে চরম আতঙ্ক, আটক দুজনকে আজ কোর্টে চালান, জনকণ্ঠ, ২৫ আগস্ট ২০০২

৫৮. ফরিদপুরে সাংবাদিক হত্যার হুমকি, গোপালগঞ্জের বিশিষ্ট নাগরিকদের নিন্দা, জনকণ্ঠ, ২৫ আগস্ট ২০০২

৫৯. সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে হাইকোর্টে দেয়া জোট সরকারের রিপোর্টটি জঘন্য মিথ্যাচার ॥ স্টেটসম্যান, জনকণ্ঠ, ২৬ আগস্ট ২০০২

৬০. বাগেরহাটের মোড়েলগঞ্জে মাছ ব্যবসায়ী অপহৃত, আজকের কাগজ, ২৬ আগস্ট ২০০২

৬১. শালিখায় অস্ত্রের মুখে দশম শ্রেণীর ছাত্রী তপতী মণ্ডলকে অপহরণ, আজকের কাগজ, ২৬ আগস্ট ২০০২

৬২. সাতক্ষীরার কালিগঞ্জে সংখ্যালঘু নির্যাতনবিরোধী কনভেনশন ঃ ভারতে পালাতে চাই না, প্রতিরোধ করে মাথা উঁচিয়ে দাঁড়াতে চাই, ভোরের কাগজ, ২৬ আগস্ট ২০০২

৬৩. প্রধান আসামী জামিনে ও অন্য কয়েকজন পলাতক ঃ সাতক্ষীরায় দিগম্বর করে নির্যাতনের শিকার মা ও পুত্র প্রাণভয়ে দু’মাস ধরে বাড়ি ফিরতে পারছেনা, জনকণ্ঠ, ২৭ আগস্ট ২০০২

৬৪. ছাতকে সন্ত্রাসী হামলায় খেলাঘরের চারু ও কারুকলা সম্পাদক রন্টু আচার্য আহত, আজকের কাগজ, ২৭ আগস্ট ২০০২

৬৫. রাজৈরে রাধা-গোবিন্দ মন্দিরে মূর্তি ভাংচুর ॥ সংখ্যালঘুদের ক্ষোভ, আতঙ্ক, আজকের কাগজ, ২৮ আগস্ট ২০০২

৬৬. কুমারখালীতে শিশু অপহরণ ॥ ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি ॥ এলাকাবাসী আতঙ্কে, জনকণ্ঠ, ২৮ আগস্ট ২০০২

৬৭. চাঁদা না দেয়ায় শৈলকুপায় একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম, জনকণ্ঠ, ২৮ আগস্ট ২০০২

৬৮. জামালপুরে সংখ্যালঘু এক পরিবারকে উচ্ছেদের হুমকি, যুগান্তর, ২৯ আগস্ট ২০০২

৬৯. মেডিকেল বোর্ড প্রধানও কথা বলেননি, ছবি রাণীর শয্যাপাশে শেখ হাসিনা, চিকিৎসার ত্র“টিতে অসন্তোষ, জনকণ্ঠ, ৩০ আগস্ট ২০০২

৭০. বাজিতপুরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা ব্যর্থ, গ্রেপ্তার ১, প্রথম আলো, ৩১ আগস্ট ২০০২

৭১. পাইকগাছায় সংখ্যালঘুর বাড়ি লুটপাট ও মন্দির ভাংচুরের অভিযোগ, যুগান্তর, ৩১ আগস্ট ২০০২

৭২. কোটচাঁদপুরে মুক্তিপণের দাবিতে ১ জন অপহৃত, সংবাদ, ৩১ আগস্ট ২০০২

 

আরও দেখুন: