২০০২ সালের সেপ্টেম্বর মাসটি ছিল বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসীদের জন্য এক বিভীষিকাময় সময়। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশজুড়ে সাম্প্রদায়িক উগ্রবাদীদের তান্ডব বৃদ্ধি পায়; কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর এবং মণ্ডপ উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনা ঘটে। এই মাসে নির্যাতনের এক নতুন মাত্রা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষককে দেশত্যাগের হুমকি দেওয়া হয়। পাশবিক যৌন সহিংসতা, বিশেষ করে মংলা ও কচুয়ায় গণধর্ষণের ঘটনা এবং বাগেরহাটে খোদ সংসদ সদস্য কর্তৃক অপরাধীদের দলীয় প্রশ্রয় দেওয়ার স্বীকারোক্তি তৎকালীন বিচারহীনতার সংস্কৃতিকে নগ্নভাবে উন্মোচিত করে। প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবশালীদের ভূমি দখল অনেক পরিবারকে ভিটেমাটিহীন করে দেয়।
২০০২ সালের সেপ্টেম্বর মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল
১. বাকলিয়ায় বিগত বিএনপি আমলের এক সন্ত্রাসী বাহিনীর পুনরুত্থান, ভোরের কাগজ, ১ সেপ্টেম্বর ২০০২
২. চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী অপহৃত : ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, যুগান্তর, ১ সেপ্টেম্বর ২০০২
৩. বরগুনায় সন্ত্রাসীদের হামলায় এনজিও কর্মী আহত, প্রথম আলো, ১ সেপ্টেম্বর ২০০২
৪. সংখ্যালঘু ব্যবসায়ী খুন ॥ কিশোরগঞ্জে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক, সংবাদ, ১ সেপ্টেম্বর ২০০২
৫. ছবি রাণীর নির্যাতনকারীরা আমাদের দলের লোক- বাগেরহাটে বিএনপি এমপি, জনকণ্ঠ, ২ সেপ্টেম্বর ২০০২
৬. নীরফামারীতে সন্ত্রাসীদের হাতে এক সংখ্যালঘু নিহত, জনকণ্ঠ, ২ সেপ্টেম্বর ২০০২
৭. ১৯ বুদ্ধিজীবীর বিবৃতি ॥ বরদেশ্বরী মন্দির কমিটির নেতা চিত্তরঞ্জন ও হারাধনের মুক্তি দাবি, ভোরের কাগজ, ২ সেপ্টেম্বর ২০০২
৮. সরকার সমর্থকদের দখলাভিযান সম্পর্কে জানে না পুলিশ ঃ উল্লাপাড়ায় মন্দিরের ৪২ বিঘা জমি দখল করে রাতারাতি বসত তৈরি, ভোরের কাগজ, ৩ সেপ্টেম্বর ২০০২
৯. জলঢাকায় আবারও জামাত ক্যাডারদের হামলা ॥ মামলা তুলে না নিলে জবাই করে হত্যার হুমকি, সংবাদ, ৩ সেপ্টেম্বর ২০০২
১০. মংলায় সাবেক ইউপি সদস্যাকে গণধর্ষণ, আজকের কাগজ, ৩ সেপ্টেম্বর ২০০২
১১. চবির ৫ সংখ্যালঘু শিক্ষককে দেশত্যাগের হুমকি দিয়েছে ইসলামিক সলিডারিটি ॥ ডাকযোগে চিঠি, জনকণ্ঠ, ৫ সেপ্টেম্বর ২০০২
১২. ঘটনাস্থল মনিরামপুর ঃ ধর্ষণ প্রচেষ্টার ঘটনায় আদালতে মামলা করে বিপাকে পড়েছেন বাদিপক্ষ, সংবাদ, ৫ সেপ্টেম্বর ২০০২
১৩. নাটক কথা কৃষ্ণকলি ২৮ নাট্যকর্মীর মাল ক্রোকের নির্দেশ, জনকণ্ঠ, ৬ সেপ্টেম্বর ২০০২
১৪. চবির পাঁচ সংখ্যালঘু শিক্ষককে দেশ ছাড়ার হুমকিতে বিস্ময়, গোয়েন্দা অনুসন্ধান শুরু, জনকণ্ঠ, ৬ সেপ্টেম্বর ২০০২
১৫. কটিয়াদীতে এক স্কুলছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা॥ অ্যাসিড নিক্ষেপ, সংবাদ, ৭ সেপ্টেম্বর ২০০২
১৬. মানিকগঞ্জে সংখ্যালঘু কৃষক হত্যা, সংবাদ, ৮ সেপ্টেম্বর ২০০২
১৭. প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ ঃ যশোরে নির্যাতনের প্রতিবাদে খ্রিস্টান সম্প্রদায়ের মৌন মিছিল, প্রথম আলো, ৮ সেপ্টেম্বর ২০০২
১৮. নওগাঁয় সংখ্যালঘু গৃহবধূকে গভীর রাতে অস্ত্রের মুখে অপহরণ, জনকণ্ঠ, ৯ সেপ্টেম্বর ২০০২
১৯. বাজিতপুরে স্কুলছাত্রী অপহরণের চেষ্টা ॥ অস্ত্র উদ্ধার ॥ ১ জন আটক, সংবাদ, ৯ সেপ্টেম্বর ২০০২
২০. কালিয়ায় ২ সংখ্যালঘুকে পিটিয়েছে সন্ত্রাসীরা, আজকের কাগজ, ৯ সেপ্টেম্বর ২০০২
২১. তিনদিন পরও মুক্তাগাছার অপহৃত স্কুলছাত্রী সুমীর সন্ধান মেলেনি, যুগান্তর, ৯ সেপ্টেম্বর ২০০২
২২. সংজ্ঞাহীন হয়ে নীপু বড়–য়া আবার হাসপাতালে, ভোরের কাগজ, ১০ সেপ্টেম্বর ২০০২
২৩. বগুড়ায় ফাঁসি দিয়ে নৈশপ্রহরীকে হত্যা, সংবাদ, ১১ সেপ্টেম্বর ২০০২
২৪. ঝালকাঠিতে অনিল পুলিশের পরিবারকে উচ্ছেদের চক্রান্ত! ৪ ছেলে এলাকাছাড়া, জনকণ্ঠ, ১১ সেপ্টেম্বর ২০০২
২৫. জুরাইনে আশ্রমের মনসা মূর্তি ভাংচুর, যুগান্তর, ১১ সেপ্টেম্বর ২০০২
২৬. লক্ষ্মীপুরে সংখ্যালঘু দু’মেয়ের ইজ্জত বাঁচাতে গিয়ে পিতা গুলিবিদ্ধ, সংবাদ, ১২ সেপ্টেম্বর ২০০২
২৭. নওগাঁয় গৃহবধূকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের, ভোরের কাগজ, ১২ সেপ্টেম্বর ২০০২
২৮. বগুড়ায় তালোড়া বাজারের হিন্দু ও মাড়োয়ারি ব্যবসায়ীদের উড়ো চিঠি, যুগান্তর, ১২ সেপ্টেম্বর ২০০২
২৯. মোটা অঙ্কের চাঁদা দাবি করে চিঠি ॥ যশোরে ১১ সংখ্যালঘু পরিবার আতঙ্কে, জনকণ্ঠ, ১২ সেপ্টেম্বর ২০০২
৩০. মোড়েলগঞ্জে চাঁদা দাবিতে সংখ্যালঘু বাড়িতে হামলা ৪ ছেলেকে বেদম মারপিট, জনকণ্ঠ, ১২ সেপ্টেম্বর ২০০২
৩১. মাদারীপুরে ৮ পরিবার ১০ দিন অবরুদ্ধ ঃ সন্ত্রাসীদের নেতৃত্বদানকারী এলেম বয়াতি, প্রথম আলো, ১২ সেপ্টেম্বর ২০০২
৩২. আসামিরা জামিনে বেরিয়ে নির্যাতিতদের হুমকি দেয় ঃ টাঙ্গাইলে অপহরণ-ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনক গতিতে বাড়ছে, সংবাদ, ১৩ সেপ্টেম্বর ২০০২
৩৩. চট্টগ্রামে সন্ত্রাসীদের বাঁচাতে কমিটি, যুগান্তর, ১৩ সেপ্টেম্বর ২০০২
৩৪. নওগাঁয় প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ, জনকণ্ঠ, ১৪ সেপ্টেম্বর ২০০২
৩৫. শ্যামপুরে ব্যবসায়ীকে ছুরি মেরে ৩ লাখ টাকা ছিনতাই, ভোরের কাগজ, ১৪ সেপ্টেম্বর ২০০২
৩৬. বিদ্যুৎ লাইন নিতে গিয়ে এক ব্যক্তির লাখ টাকার গাছ কেটে সাবাড়, সংবাদ, ১৪ সেপ্টেম্বর ২০০২
৩৭. সোনাগাজীতে গণধর্ষণের শিকার সংখ্যালঘু পরিবারের ২ বোন, আজকের কাগজ, ১৪ সেপ্টেম্বর ২০০২
৩৮. পার্বতীপুরে সরকারী দলের লোকেরা শ্মশানের জায়গা দখল করেছে, জনকণ্ঠ, ১৫ সেপ্টেম্বর ২০০২
৩৯. পিতার অস্বাভাবিক মৃত্যুর কথা বলে সন্তানদের কাছে চাঁদা দাবি, না পেয়ে মারধর, ভোরের কাগজ, ১৬ সেপ্টেম্বর ২০০২
৪০. মানিকগঞ্জে ৩ পরিবারের গাছপালা জমি দখলে নিচ্ছে প্রভাবশালীরা, প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০০২
৪১. গাজীপুরে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা আহত, আজকের কাগজ, ১৭ সেপ্টেম্বর ২০০২
৪২. নড়াইলে হাতুড়ি দিয়ে যুবকের হাত-পা গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা, প্রথম আলো, ১৭ সেপ্টেম্বর ২০০২
৪৩. জোট ক্যাডারদের নির্যাতনের বর্ণনা ঃ উখিয়ায় নির্যাতিত চাকমা নারী কক্সবাজার আদালতের শরণাপন্ন, জনকণ্ঠ, ১৮ সেপ্টেম্বর ২০০২
৪৪. চরবিষ্ণুপুর গ্রামের ঘটনা ॥ ২ জন গণধর্ষণের শিকার, সংবাদ, ১৮ সেপ্টেম্বর ২০০২
৪৫. নড়াইলে ঘেরমালিককে কুপিয়ে হত্যা, প্রথম আলো, ১৮ সেপ্টেম্বর ২০০২
৪৬. সরকারীদলীয় ক্যাডাররা এবার মাছ লুট করেছে, আজকের কাগজ, ১৮ সেপ্টেম্বর ২০০২
৪৭. নির্মূল কমিটির সংবাদ সম্মেলনে কবীর চৌধুরী ॥ জোট সরকার রাষ্ট্রকে পরিণত করেছে অসহায়, বিপন্ন, নির্যাতিতের বিরুদ্ধ শক্তিতে, নিষ্পেষণের হাতিয়ারে, জনকণ্ঠ, ১৮ সেপ্টেম্বর ২০০২
৪৮. চিতলমারীতে বিশ্বকর্মা প্রতিমা ভাংচুর, জনকণ্ঠ, ১৯ সেপ্টেম্বর ২০০২
৪৯. মানিকগঞ্জে জাপা নেতার দাপটে দিশাহারা ৪টি পরিবার, জনকণ্ঠ, ১৯ সেপ্টেম্বর ২০০২
৫০. তালায় বিএনপি সন্ত্রাসীরা একটি পরিবারের বাড়িঘর দখল করেছে, সংবাদ, ২০ সেপ্টেম্বর ২০০২
৫১. গৌরীপুরে ৩০টি হিন্দু পরিবার নিরাপত্তাহীনতায় ঃ জায়গা দখল করে নানা উৎপাত মেয়েদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ, প্রথম আলো, ২০ সেপ্টেম্বর ২০০২
৫২. পাবনায় সংখ্যালঘু কিশোরী অপহরণ ॥ ৬ দিনেও উদ্ধার হয়নি, জনকণ্ঠ, ২১ সেপ্টেম্বর ২০০২
৫৩. কেরানীগঞ্জে পূজামণ্ডপে হামলা করে দুর্গা প্রতিমা গুঁড়িয়ে দিয়েছে উগ্রবাদীরা, ভোরের কাগজ, ২১ সেপ্টেম্বর ২০০২
৫৪. পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সম্মেলন ঃ সংখ্যালঘুদের ওপর নির্যাতন সরকার কিছু করছে না, সংবাদ, ২১ সেপ্টেম্বর ২০০২
৫৫. কুড়িগ্রামে সংখ্যালঘু পরিবারে সন্ত্রাসী হামলা ॥ মহিলাকে বিবস্ত্র করে মারধর, জনকণ্ঠ, ২২ সেপ্টেম্বর ২০০২
৫৬. আরো ৪ পরিবার নিরাপত্তাহীনতায় ঃ বিএনপি সন্ত্রাসীদের চাঁদা দিতে ব্যর্থ হয়ে সংখ্যালঘু পরিবার বাড়িছাড়া, ভোরের কাগজ, ২৩ সেপ্টেম্বর ২০০২
৫৭. মামলা হলেও পুলিশ হামলাকারীদের ধরছে না ॥ বোয়ালমারীতে সন্ত্রাসীদের প্রহারে আহত কৃষক বিধান ঃ চিকিৎসার অভাবে এখন পঙ্গু হওয়ার পথে, আজকের কাগজ, ২৩ সেপ্টেম্বর ২০০২
৫৮. চাঁদপুরের ফরিদগঞ্জে মাছ ব্যবসায়ী খুন, আজকের কাগজ, ২৩ সেপ্টেম্বর ২০০২
৫৯. জমি নিয়ে বিরোধের জের ॥ মতলবে গৃহবধূর জিহবা কেটে নিয়েছে দুর্বৃত্তরা, ভোরের কাগজ, ২৪ সেপ্টেম্বর ২০০২
৬০. নাটোরে খ্রীস্টান পাড়ায় সন্ত্রাসীদের হামলা ২ মহিলা লাঞ্ছিত, ভাংচুর লুট, জনকণ্ঠ, ২৪ সেপ্টেম্বর ২০০২
৬১. সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে শেষ রক্ষা হয়নি সন্দিপের, যুগান্তর, ২৪ সেপ্টেম্বর ২০০২
৬২. সন্ত্রাসীদের চাঁদা দিতে না পেরে বাড়ি ছাড়তে হলো ডা. পরিমলকে, প্রথম আলো, ২৫ সেপ্টেম্বর ২০০২
৬৩. রূপসায় ঘুমন্ত দোকানি গুলিবিদ্ধ, ভোরের কাগজ, ২৬ সেপ্টেম্বর ২০০২
৬৪. ঘটনা তেরখাদার বলদ্ধর্ণা গ্রামের ঃ স্কুলপড়–য়া এক ছাত্রীকে রামপালের ছবি রানী মণ্ডলের ন্যায় সম্ভ্রমহানিসহ পরিবারকে ভিটেমাটি ছাড়া করার হুমকি, সংবাদ, ২৬ সেপ্টেম্বর ২০০২
৬৫. চিতলমারীতে নিখোঁজ হলো আরো একটি সংখ্যালঘু পরিবার, ভোরের কাগজ, ২৭ সেপ্টেম্বর ২০০২
৬৬. নওগাঁয় আদিবাসী পল্লীতে সশস্ত্র হামলা, ১০ আদিবাসী পরিবার গ্রামছাড়া, ভোরের কাগজ, ২৭ সেপ্টেম্বর ২০০২
৬৭. হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি দিবস পালিত, যুগান্তর, ২৭ সেপ্টেম্বর ২০০২
৬৮. মানিকগঞ্জের দৌলতপুরে নির্মাণাধীন দুর্গামূর্তি ভাঙচুর, আজকের কাগজ, ২৮ সেপ্টেম্বর ২০০২
৬৯. শালিখায় মণ্ডপে সন্ত্রাসী হামলা ॥ দুর্গা প্রতিমা ভাংচুর, জনকণ্ঠ, ২৮ সেপ্টেম্বর ২০০২
৭০. কচুয়ায় আবারো গণধর্ষণের শিকার হলো সংখ্যালঘু পরিবারের গৃহবধূ, ভোরের কাগজ, ২৮ সেপ্টেম্বর ২০০২
৭১. গাইবান্ধায় দুর্গা প্রতিমা ভাঙচুর, আজকের কাগজ, ২৯ সেপ্টেম্বর ২০০২
৭২. বাগেরহাটে মন্দিরে হামলা প্রতিমা ভাঙচুর, প্রথম আলো, ২৯ সেপ্টেম্বর ২০০২
৭৩. নেত্রকোনায় বোমা মেরে পূজা মণ্ডপ উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে মৌলবাদীরা, জনকণ্ঠ, ৩০ সেপ্টেম্বর ২০০২
৭৪. ধামরাইয়ে সংখ্যালঘু প্রবাসীর স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, বাড়ি-ভিটা থেকে উচ্ছেদ, ভোরের কাগজ, ৩০ সেপ্টেম্বর ২০০২
আরও দেখুন: