২০০২ সালের ডিসেম্বর মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০২ সালের ডিসেম্বর মাসটি ছিল বাংলাদেশের সংখ্যালঘু এবং আদিবাসীদের জন্য এক চরম হতাশা ও ভীতিকর সমাপ্তির মাস। বছরের শেষ মাসে এসেও জমি দখল, ফসল লুট এবং উপাসনালয়ে হামলার ধারা অব্যাহত থাকে। এই মাসে পৈশাচিকতার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে বৌদ্ধমূর্তি লুটে বাধা দেওয়ায় এক প্রবীণ বৌদ্ধ ভিক্ষুকে জবাই করার মধ্য দিয়ে। শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতার পৈত্রিক ভিটা জবরদখল করে বিএনপি নেতার ঘর তোলা এবং ঐতিহ্যবাহী মা ভবানী মন্দিরের সম্পত্তি দখলের ঘটনাগুলো রাষ্ট্রীয় ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় চলা আগ্রাসনকেই স্পষ্ট করে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে বছরের শেষলগ্নে এসে গভীর আক্ষেপের সাথে জানানো হয়— “সংখ্যালঘুরা এ দেশে এখনো এক গভীর ভয়ের পরিবেশে বসবাস করছে।

২০০২ সালের ডিসেম্বর মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

১. ফকিরহাটে সংখ্যালঘুদের বাড়িতে ফের ডাকাতি আটক ৬ ॥ অস্ত্র উদ্ধার, জনকণ্ঠ, ১ ডিসেম্বর ২০০২

২. পূর্বধলায় সংখ্যালঘুর বাড়িতে ছাত্রদলের সন্ত্রাসীদের হামলা, সংবাদ, ২ ডিসেম্বর ২০০২

৩. লামায় আদিবাসী মুরুংরা সন্ত্রাসী কালু বাহিনীর হাতে জিম্মি, জনকণ্ঠ, ৩ ডিসেম্বর ২০০২

৪. আমতলীতে সংখ্যালঘুদের ধান লুট ॥ গ্রেফতার ১, আজকের কাগজ, ৪ ডিসেম্বর ২০০২

৫. সাভারে তিন বাড়িতে ডাকাতি, ভোরের কাগজ, ১০ ডিসেম্বর ২০০২

৬. জলঢাকায় জামাত সমর্থক ও থানা পুলিশের কাণ্ড! জমি দখলের জন্য সংখ্যালঘুকে নির্যাতন ও মিথ্যা মামলায় জেল হাজতে প্রেরণ, সংবাদ, ১০ ডিসেম্বর ২০০২

৭. কুড়িগ্রাম একটি সংখ্যালঘু পরিবারের জমি আত্মসাতের চেষ্টা ॥ পরিবারে নিরাপত্তাহীনতা, সংবাদ, ১২ ডিসেম্বর ২০০২

৮. সংখ্যালঘু নির্যাতন ঃ এবারে প্রচারে নেমেছে খোদ শিক্ষা মন্ত্রণালয়, ইনকিলাব, ১২ ডিসেম্বর ২০০২

৯. কুমিল্লায় মন্দিরের দানবাক্স লুট, প্রথম আলো, ১৩ ডিসেম্বর ২০০২

১০. বাউফলে সোনার দোকান লুট, প্রথম আলো, ১৩ ডিসেম্বর ২০০২

১১. বালাগঞ্জে ৪টি মূর্তি ভাঙচুর, সংবাদ, ১৩ ডিসেম্বর ২০০২

১২. বগুড়ায় নিহত যুবকের পরিচয় ও খুনের মোটিভ মিলেছে, জনকণ্ঠ, ১৫ ডিসেম্বর ২০০২

১৩. নভেম্বরে সংখ্যালঘু ও নারী নির্যাতন, জনকণ্ঠ, ১৬ ডিসেম্বর ২০০২

১৪. খুলনায় এক সংখ্যালঘু পরিবারের জমি দখল ॥ থানা মামলা নেয়নি, জনকণ্ঠ, ১৭ ডিসেম্বর ২০০২

১৫. লালমোহনে ৫টি সংখ্যালঘু পরিবারের ৯ একর জমির ধান লুট ঃ থানায় মামলা, সংবাদ, ১৮ ডিসেম্বর ২০০২

১৬. সাংবাদিক প্রবীর শিকদার ও গৌতম দাসকে গ্রেফতার না করতে হাইকোর্টের নির্দেশ, জনকণ্ঠ, ১৯ ডিসেম্বর ২০০২

১৭. মূল হোতা সরকার ক্যাডার বাহিনী ঃ বুদ্ধমূর্তি লুটে বাধা পেয়ে বৌদ্ধ ভিক্ষুকে জবাই, জনকণ্ঠ, ২৩ ডিসেম্বর ২০০২

১৮. প্রতিমা বিসর্জনকালে সন্ত্রাসী হামলা মিরসরাইয়ে আহত ৮, প্রথম আলো, ২০ ডিসেম্বর ২০০২

১৯. জমি নিয়ে বিরোধ, সরাইলে সংঘর্ষে হত-১, আহত অর্ধশত, জনকণ্ঠ, ২৪ ডিসেম্বর ২০০২

২০. জ্ঞানজোতির ঘাতকদের ধরতে সিআইডির অভিযান, জনকণ্ঠ, ২৫ ডিসেম্বর ২০০২

২১. সন্ত্রাসীদের কোপে বাগেরহাট এনজিও কর্মকর্তা জখম, মোড়েলগঞ্জে চাঁদাবাজদের হাতে ২জন প্রহৃত, জনকণ্ঠ, ২৬ ডিসেম্বর ২০০২

২২. চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসীদের ভয়ে নাচোলের ২শ আদিবাসীর সেনা ক্যাম্পের সামনে অবস্থান গ্রহণ, জনকণ্ঠ, ২৭ ডিসেম্বর ২০০২

২৩. নবাবগঞ্জে কালিমূর্তি ভাঙচুর, আজকের কাগজ, ২৮ ডিসেম্বর ২০০২

২৪. দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীসহ ৫ জন আহত, যুগান্তর, ২৮ ডিসেম্বর ২০০২

২৫. পুঠিয়ায় আবারও ধর্ষণের ঘটনা, সংবাদ, ২৮ ডিসেম্বর ২০০২

২৬. বগুড়ায় শেরপুরে মা ভবানী মন্দিরের দখল হওয়া ৪টি পুকুর ও সম্পত্তি উদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনা, সংবাদ, ২৮ ডিসেম্বর ২০০২

২৭. বোয়ালখালীতে পল্লী চিকিৎসক অপহরণ, মুক্তিপণ দাবি, আজকের কাগজ, ২৯ ডিসেম্বর ২০০২

২৮. জবরদখল করা শহীদ জ্যোতির্ময় গুহঠাকুরতার পৈত্রিক ভিটায় ঘর তুলেছেন বিএনপি নেতা, ভোরের কাগজ, ৩০ ডিসেম্বর ২০০২

২৯. ঐক্য পরিষদের আলোচনা সভা: সংখ্যালঘুরা এ দেশে ভয়ের পরিবেশে বসবাস করছে, প্রথম আলো, ৩১ ডিসেম্বর ২০০২

 

আরও দেখুন: