২০০৩ সালের ফেব্রুয়ারি মাস জুড়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর পদ্ধতিগত রাজনৈতিক প্রতিহিংসার এক নারকীয় অধ্যায় রচিত হয়। এই মাসে নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য চাপ সৃষ্টি, নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য প্রকাশ্যে হুমকি এবং নির্বাচনে পরাজয়ের আক্রোশে হিন্দু ও খ্রিস্টান পল্লীগুলোতে বর্বরোচিত হামলা চালানো হয়। বিশেষ করে ঝিনাইদহে ভোট না দেওয়ার অপরাধে ৩ সংখ্যালঘু গৃহবধূকে গণধর্ষণ এবং যশোরে সংখ্যালঘু গ্রামে নির্বিচারে গুলিবর্ষণে এক নারী নিহতের ঘটনা তৎকালীন চরম বিচারহীনতা ও মানবিক বিপর্যয়ের কথাই স্মরণ করিয়ে দেয়। এছাড়াও বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর, বোমা মেরে মন্দির ধ্বংস ও জোরপূর্বক উচ্ছেদের মতো সাম্প্রদায়িক অপরাধের বিপরীতে প্রশাসনের নিষ্ক্রিয়তা ছিল চোখে পড়ার মতো।
২০০৩ সালের ফেব্রুয়ারি মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল
১. নান্দাইলে সংখ্যালঘু ব্যবসায়ীর বিরুদ্ধে ৫শ’ টাকা চুরির মামলা, সংবাদ, ১ ফেব্রুয়ারি ২০০৩
২. বাজিতপুরে প্রতিমা ভাঙচুর গ্রেফতার ২, সংবাদ, ১ ফেব্রুয়ারি ২০০৩
৩. ভীতি ও আতংকের মধ্যে বাগেরহাটে ৭ ইউনিয়নে ভোট আজ, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এক চেয়ারম্যান প্রার্থীকে হত্যার চেষ্টা, অপর প্রার্থীকে অপহরণ, জনকণ্ঠ, ২ ফেব্রুয়ারি ২০০৩
৪. নির্বাচনী সহিংসতা, চাঁদপুরে বৃদ্ধ খুন, পটুয়াখালীতে হিন্দু পাড়ায় আগুন, কিশোরগঞ্জ,বগুড়ায় আগুন, জনকণ্ঠ, ৩ ফেব্রুয়ারি ২০০৩
৫. মাগুরায় বিয়ের দাওয়াত না পেয়ে সংখ্যালঘু পরিবারের গরু দিয়ে আনন্দভোজ, জনকণ্ঠ, ৩ ফেব্রুয়ারি ২০০৩
৬. মান্দায় পরাজিত বিএনপি প্রার্থীর ক্যাডার বাহিনীর তাণ্ডব, জনকণ্ঠ, ৩ ফেব্রুয়ারি ২০০৩
৭. সাতক্ষীরায় চিংড়িঘের দখল নিয়ে সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ, আহত ৪০, এলাকায় উত্তেজনা, জনকণ্ঠ, ৪ ফেব্রুয়ারি ২০০৩
৮. স্কুলছাত্রী সম্পাকে পুলিশ চার মাসেও উদ্ধার করতে পারেনি, জনকণ্ঠ, ৪ ফেব্রুয়ারি ২০০৩
৯. নির্বাচনোত্তর সহিংসতা ঃ মান্দায় পরাজিত বিএনপি নেতার সন্ত্রাসে পালপাড়া পুরুষশূন্য, সংবাদ, ৫ ফেব্রুয়ারি ২০০৩
১০. সিংড়ায় গুলি করে ১ ব্যক্তিকে হত্যা, আজকের কাগজ, ৫ ফেব্রুয়ারি ২০০৩
১১. ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য চাপ ॥ বাঘায় সংখ্যালঘু পল্লীতে হামলা, মারধর, লুট, প্রথম আলো, ৫ ফেব্রুয়ারি ২০০৩
১২. প্রথম আলোর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধির ওপর হামলার চেষ্টা, প্রথম আলো, ৫ ফেব্রুয়ারি ২০০৩
১৩. ৪ শিবির ক্যাডারের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন মুহুরী হত্যাকাণ্ডের রায়, জনকণ্ঠ, ৭ ফেব্রুয়ারি ২০০৩
১৪. বাগেরহাটে সরস্বতী প্রতিমা ভাঙচুর, প্রথম আলো, ৮ ফেব্রুয়ারি ২০০৩
১৫. রায়পুরে সরস্বতী পূজামণ্ডপ ভাঙচুর, আজকের কাগজ, ৮ ফেব্রুয়ারি ২০০৩
১৬. বাগাতিপাড়ায় সংখ্যালঘুদের হুমকিদানকারী রশিদ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সংবাদ, ১০ ফেব্রুয়ারি ২০০৩
১৭. চিতলমারীতে কালীমূর্তি ভাঙচুর ॥ ১ জন আটক, সংবাদ, ১০ ফেব্রুয়ারি ২০০৩
১৮. ভোট না দেওয়ার অভিযোগ ঃ ঝিনাইদহে ৩ সংখ্যালঘু গৃহবধূকে গণধর্ষণ, প্রথম আলো, ১১ ফেব্রুয়ারি ২০০৩
১৯. রূপগঞ্জে চাঁদা না দেয়ায় স্বর্ণের দোকান লুট ঃ কাঞ্চন বাজারে হরতাল পালিত, যুগান্তর, ১৫ ফেব্রুয়ারি ২০০৩
২০. যশোরে সন্ত্রাসীরা সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে নির্বিচারে গুলি চালালে এক মহিলা নিহত ॥ আহত ৭১, জনকণ্ঠ, ১৬ ফেব্রুয়ারি ২০০৩
২১. সীতাকুণ্ডের জেলে পল্লীতে সন্ত্রাসীদের হামলাব্র্যাক স্কুল-দোকানপাটে আগুন, আহত ২৫, প্রথম আলো, ১৬ ফেব্রুয়ারি ২০০৩
২২. রাতের আঁধারে মাছ লুট, বাধা দিলে হামলা ॥ গোপালগঞ্জের ঘের মালিকরা সন্ত্রাসীদের হাতে জিম্মি, ভোরের কাগজ, ১৭ ফেব্রুয়ারি ২০০৩
২৩. তুচ্ছ ঘটনায় ফৌজদারহাট জেলেপাড়ায় ৪ দিনের তাণ্ডব, আহত ১২ জন, ভোরের কাগজ, ১৭ ফেব্রুয়ারি ২০০৩
২৪. সাটুরিয়ায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতার নির্দেশে ঋষিপাড়ায় তাণ্ডব, জনকণ্ঠ ১৭ ফেব্রুয়ারি ২০০৩
২৫. মানিকছড়ি সেবাশ্রমে ফের সন্ত্রাসী হামলা, গুলি বিনিময়ে কনস্টেবল আহত, জনকণ্ঠ, ১৭ ফেব্রুয়ারি ২০০৩
২৬. শিবচরে এক সংখ্যালঘুকে উচ্ছেদের অভিযোগ প্রশাসন নীরব, জনকণ্ঠ, ১৮ ফেব্রুয়ারি ২০০৩
২৭. ফরিদগঞ্জে সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলা, প্রতিমা ভাঙচুর, ভোরের কাগজ, ১৮ ফেব্রুয়ারি ২০০৩
২৮. অভয়নগরে মাঘী পূর্ণিমার অনুষ্ঠানে জোট প্রার্থীর হামলা ঃ ৫০ পরিবার এলাকা ছেড়েছে, যুগান্তর, ১৮ ফেব্রুয়ারি ২০০৩
২৯. কচুয়ায় সংখ্যালঘুদের ২০টি দোকান ও মন্দিরে হামলা ঃ আহত ১০ ॥ দাঙ্গা পুলিশ মোতায়েন, সংবাদ, ১৯ ফেব্রুয়ারি ২০০৩
৩০. বান্দরবানে যুবলীগ সভাপতিকে জবাই করে মাথা কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা, আজকের কাগজ, ১৯ ফেব্রুয়ারি ২০০৩
৩১. রামুতে বৌদ্ধদের মহাসম্মেলন ঃ দুর্বৃত্তদের হামলা ও অপহরণ চেষ্টা ঃ পুলিশ প্রহরায় অনুষ্ঠান সম্পন্ন, সংবাদ, ২০ ফেব্রুয়ারি ২০০৩
৩২. খোকসায় সংখ্যালঘুদের ওপর বিএনপি ক্যাডারদের হামলা, আহত ১০, সংবাদ, ২০ ফেব্রুয়ারি ২০০৩
৩৩. মোল্লাহাটে সহিংসতায় আহত ২০ ॥ পরাজিত চেয়ারম্যান প্রার্থীর ছেলের হাতে সংখ্যালঘু নেতা রক্তাক্ত, ভোরের কাগজ, ২০ ফেব্রুয়ারি ২০০৩
৩৪. ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা এক ব্যক্তিকে, ভোরের কাগজ, ২১ ফেব্রুয়ারি ২০০৩
৩৫. কচুয়ায় পরাজিত বিএনপির চেয়ারম্যান প্রার্থীর সন্ত্রাসীদের হামলায় সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠান পণ্ড ঃ আহত অর্ধশতাধিক, ভোরের কাগজ, ২১ ফেব্রুয়ারি ২০০৩
৩৬. গোপালগঞ্জে সংখ্যালঘুদের ৫টি বাড়িতে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলা ও লুটপাট, আহত ১৫, ভোরের কাগজ, ২১ ফেব্রুয়ারি ২০০৩
৩৭. ইউপি নির্বাচনকে ঘিরে মুজিবনগরে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক, আজকের কাগজ, ২১ ফেব্রুয়ারি ২০০৩
৩৮. ১৭ দিনেও বরুড়ার স্কুলছাত্রী প্রণতি উদ্ধার হয়নি, আজকের কাগজ, ২২ ফেব্রুয়ারি ২০০৩
৩৯. দেখিয়ে ভোট দিতে হবে বলে কতিপয় চেয়ারম্যান প্রার্থীর হুমকি, সংবাদ, ২২ ফেব্রুয়ারি ২০০৩
৪০. বোদার বোয়ালমারির গঙ্গা মন্দিরের মূর্তি ভাঙচুর ॥ স্মারকলিপি পেশ, সংবাদ, ২৩ ফেব্রুয়ারি ২০০৩
৪১. লাঠিয়াল বাহিনীর অত্যাচারে বন্ধ হয়ে গেছে জেলে পরিবারগুলোর জীবিকার পথ, সংবাদ, ২৩ ফেব্রুয়ারি ২০০৩
৪২. রানী ভবানীর প্রাসাদ চত্বরে ঈদগাহ স্থাপনের পাঁয়তারা!, জনকণ্ঠ, ২৩ ফেব্রুয়ারি ২০০৩
৪৩. বুড়িচঙে ডাক্তারের কান কেটে দিয়েছে ছাত্রদল ক্যাডাররা, ভোরের কাগজ, ২৪ ফেব্রুয়ারি ২০০৩
৪৪. নীলফামারীর সাড়াগ্রামে ইউপি নির্বাচন ঃ সংখ্যালঘু ভোটারদের হুমকি প্রদান‘ভোট দিতে গেলে ভারতে পাঠিয়ে দেয়া হবে’, সংবাদ, ২৪ ফেব্রুয়ারি ২০০৩
৪৫. বাঁশতলি ইউনিয়ন ঃ নির্বাচনে সমর্থন না দেয়ায় সংখ্যালঘুসহ অন্যদের ওপর জামাতকর্মীদের নির্যাতন, সংবাদ, ২৫ ফেব্রুয়ারি ২০০৩
৪৬. রাঙ্গুনিয়ায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত, ভোরের কাগজ, ২৬ ফেব্রুয়ারি ২০০৩
৪৭. চাকরির প্রলোভন দেখিয়ে সংখ্যালঘু স্কুলছাত্রীকে গণধর্ষণ, জনকণ্ঠ, ২৭ ফেব্রুয়ারি ২০০৩
৪৮. মতবিনিময় সভায় নীলফামারী সদর উপজেলার প্রার্থীরা জানালেন ঃ ফতোয়াবাজি সংখ্যালঘুপীড়ন আর এক রাতের নির্বাচন ভীতির কথা, আজকের কাগজ, ২৭ ফেব্রুয়ারি ২০০৩
৪৯. কচুয়ার নামযজ্ঞ কীর্তনে হামলা, রহস্যজনক কারণে শুক্কুরকে ছেড়ে দিয়েছে পুলিশ, জনকণ্ঠ, ২৮ ফেব্রুয়ারি ২০০৩
৫০. কুষ্টিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতি, ব্যবসায়ীদের বিক্ষোভ-ভাংচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৩২০, জনকণ্ঠ, ২৮ ফেব্রুয়ারি ২০০৩
৫১. আগৈলঝাড়ায় বোমা হামলায় মন্দির ধ্বংস, সংখ্যালঘুদের দোকান ভাংচুর, জনকণ্ঠ, ২৮ ফেব্রুয়ারি ২০০৩
আরও দেখুন: