২০০৩ সালের জুলাই মাসে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী এবং প্রান্তিক জনগোষ্ঠীর ওপর পদ্ধতিগত নিপিড়ন ও মানবাধিকার লঙ্ঘনের এক ভয়ংকর চিত্র ফুটে ওঠে। এই মাসে সাতক্ষীরা, বাগেরহাট ও মোড়েলগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু পরিবারগুলোর ওপর বর্বরোচিত হামলা, ঘরবাড়ি উচ্ছেদ এবং খেলার মাঠ বানানোর নামে মন্দিরের জমি দখলের ঘটনা ঘটে। পাশবিকতার চূড়ান্ত সীমা ছাড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘু নারীকে গণধর্ষণের পর বিবস্ত্র ছবি তোলার মতো পৈশাচিক ঘটনা ঘটে। আদিবাসী খাসিয়া ও গারো জনগোষ্ঠীর স্কুল, হাসপাতাল ও গির্জা দখলের অপচেষ্টা এবং প্রশাসনের চূড়ান্ত নির্লিপ্ততা তৎকালীন বিচারহীনতার সংস্কৃতিকে স্পষ্টভাবে উন্মোচিত করে।
২০০৩ সালের জুলাই মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল
১. তানোরে খ্রিস্টানপল্লীতে হামলা ঃ উত্তেজনা নিরসনে পুলিশ মোতায়েন, প্রথম আলো, ১ জুলাই ২০০৩
২. বানারীপাড়া স্বরূপকাঠি ঝালকাঠি সদরের পাঁচ গ্রামের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার ঃ অনেকে এলাকাছাড়া, যুগান্তর, ২ জুলাই ২০০৩
৩. সুজানগরে চর্মকার খুন, ইত্তেফাক, ৩ জুলাই ২০০৩
৪. ধামরাইয়ে প্রাচীন কালী মন্দিরে হামলা, ভাঙচুর, প্রথম আলো, ৩ জুলাই ২০০৩
৫. রাজশাহীতে সংখ্যালঘু পরিবারকে ভিটামাটি ছাড়তে ওয়ার্ড কমিশনারের লোকজনের হুমকি, জনকন্ঠ, ৩ জুলাই ২০০৩
৬. সংখ্যালঘু মহিলাকে গণধর্ষণ ব্রাহ্মণবাড়িয়ায় তোলপাড় ঃ ছাত্রদলের ৬ কর্মীর বিরুদ্ধে পিটিশন দায়ের, ভোরের কাগজ, ৩ জুলাই ২০০৩
৭. কুমারখালীতে মুক্তিপণের দাবিতে যুবক অপহরণ, ইত্তেফাক, ৪ জুলাই ২০০৩
৮. মিরসরাইয়ে বৌদ্ধদের ১৬টি দোকানের ভাড়া আজকের মধ্যে দৈত্যরাজের অ্যাকাউন্টে জমা দেয়ার নির্দেশ ঃ নইলে দোকানে তালা, সংবাদ, ৫ জুলাই ২০০৩
৯. জলঢাকায় সংখ্যালঘু স্কুলছাত্রী অপহরণ ঘটনায় মামলা ঃ শিবিরকর্মী ও অপহৃতা পুলিশ হেফাজতে, সংবাদ, ৫ জুলাই ২০০৩
১০. কথিত সর্বহারা পার্টির অত্যাচার-নির্যাতনে অনেক সংখ্যালঘু পরিবার এলাকাছাড়া ঃ দাবিকৃত টাকা পরিশোধে ব্যর্থ হলে পরিবারের মহিলা বা তরুণী দাবি, সংবাদ, ৫ জুলাই ২০০৩
১১. অষ্টগ্রামে সন্ত্রাসীদের দৌরাÍ্য ঃ সংখ্যালঘুদের দেশ থেকে বিতাড়িত করার জন্য হুমকি অব্যাহত, সংবাদ, ৫ জুলাই ২০০৩
১২. কুলাউড়ায় ৩ আদিবাসী অপহৃত ঃ পানজুম দখল, যুগান্তর, ৫ জুলাই ২০০৩
১৩. ধর্ষিতা সংখ্যালঘুর বিবস্ত্র ছবি তোলায় ব্রাহ্মণবাড়িয়ায় তোলপাড়, জনকণ্ঠ, ৫ জুলাই ২০০৩
১৪. চলনবিল এলাকায় আদিবাসী সংখ্যালঘুদের ওপর নির্যাতন ঃ জমিজমা, বাড়িঘর দখল ও ডাকাতির ঘটনায় মানুষ আতঙ্কে, ভোরের কাগজ, ৫ জুলাই ২০০৩
১৫. হাট হাজারীতে ব্যবসায়ী অজিত হত্যার দায় স্বীকার করেছে ছাত্রদল ক্যাডার মইন্যা, জনকণ্ঠ, ৬ জুলাই ২০০৩
১৬. বাগেরহাটে ছবিরাণী নির্যাতন মামলার আরও এক আসামী গ্রেফতার, জনকণ্ঠ, ৬ জুলাই ২০০৩
১৭. সাতক্ষীরায় সংখ্যালঘুর বাড়ি ভাঙচুর করে খেলার মাঠ দখল, হামলায় আহত ৭, প্রথম আলো, ৭ জুলাই ২০০৩
১৮. সাতক্ষীরায় চার সংখ্যালঘু গৃহবধূকে মারধর, বাড়ি জমি দখল মাগুরায় ৩ জনকে হাতুড়িপেটা, জনকন্ঠ, ৭ জুলাই ২০০৩
১৯. বরগুনায় বেতাগী উপজেলা বিএনপি সভাপতি কর্তৃক সংখ্যালঘুর বাড়ি দখলের অভিযোগ, আজকের কাগজ, ৭ জুলাই ২০০৩
২০. ১৫ দিনে অন্তত ২৫টি বাড়িতে হানা, লুটপাট ঃ বরিশালের পেয়ারা বাগান এলাকার সংখ্যালঘুদের মাঝে ডাকাত আতঙ্ক, ভোরের কাগজ, ৭ জুলাই ২০০৩
২১. মাগুরায় চাঁদা না পেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে কৃষককে জখম, প্রথম আলো, ৮ জুলাই ২০০৩
২২. সাতক্ষীরায় সংখ্যালঘুর বাড়ি ও মন্দির ভাংচুর ঃ দুই গৃহবধূর ওপর পাশবিক নির্যাতন ঃ বেতাগীতে বৈঠকখানা ভেঙে পাকা ভবন নির্মাণ, যুগান্তর, ৮ জুলাই ২০০৩
২৩. কুলাউড়ায় আদিবাসীর গির্জা দখলের চেষ্টার অভিযোগ, ভোরের কাগজ, ৮ জুলাই ২০০৩
২৪. ৫ হিন্দু পরিবার উচ্ছেদ, মন্দির ভাঙচুর ঃ কালিগঞ্জের তারালি এখনো থমথমে, কেউ গ্রেপ্তার হয়নি, ভোরের কাগজ, ৮ জুলাই ২০০৩
২৫. চার সংখ্যালঘু পরিবারের বসতঘর নিশ্চিহ্ন ॥ ধর্মের বাবা ডেকেও রেহাই পায়নি গৃহবধূ ঃ সাতক্ষীরায় সন্ত্রাসীদের মধ্যরাতের তাণ্ডব, জনকণ্ঠ, ৮ জুলাই ২০০৩
২৬. আখাউড়ায় মধ্যরাতে ৩টি মন্দিরে হামলা, মূর্তি ভাঙচুর, প্রথম আলো, ৯ জুলাই ২০০৩
২৭. চাঁপাইনবাবগঞ্জে এক সরকারি কর্মকর্তার অত্যাচারে অতিষ্ঠ ১৫টি সংখ্যালঘু পরিবার, সংবাদ, ৯ জুলাই ২০০৩
২৮. আখাউড়ায় তিনটি বাড়িতে প্রতিমা ভাঙচুর, সংবাদ, ৯ জুলাই ২০০৩
২৯. সাতক্ষীরার কালীগঞ্জে এবার বাড়িঘর ও পূজামণ্ডপ দখল করে খেলার মাঠ বানিয়েছে জোট সন্ত্রাসীরা, সংবাদ, ৯ জুলাই ২০০৩
৩০. সাতক্ষীরায় গৃহবধূ ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় প্রশাসনে তোলপাড় ॥ পুলিশের মামলাগ্রহণ না করা রহস্যজনক, জনকণ্ঠ, ৯ জুলাই ২০০৩
৩১. মোরেলগঞ্জে সংখ্যালঘু নির্যাতনের বীভৎস কাহিনীচাঁদাবাজি শ্লীলতাহানি নিত্যঘটনা, জনকন্ঠ, ১০ জুলাই ২০০৩
৩২. মোরেলগঞ্জের ২শ’ সংখ্যালঘু পরিবার দেশ ছেড়ে চলে যেতে চায়, যুগান্তর, ১০ জুলাই ২০০৩
৩৩. কালীগঞ্জে সংখ্যালঘু পরিবারের ওপর বর্বর নির্যাতন ঃ পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের ঘটনাস্থল পরিদর্শন ॥ লোমহর্ষক তথ্য প্রকাশ ঃ বাবা বলে পা ধরেও রেহাই পাননি রাধা রানী সরকার, সংবাদ, ১০ জুলাই ২০০৩
৩৪. আশাশুনিতে ৫ সংখ্যালঘু বাড়িতে ডাকাতি, সংবাদ, ১০ জুলাই ২০০৩
৩৫. মাইজদীকোর্টে সংখ্যালঘুর ১০ কোটি টাকার সম্পত্তি দখল, জনকন্ঠ, ১১ জুলাই ২০০৩
৩৬. দুমকীতে একটি প্রভাবশালী মহলের তৎপরতা ঃ রায়পুকুরটি কৌশলে দখল ॥ ৩টি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের চেষ্টা, সংবাদ, ১১ জুলাই ২০০৩
৩৭. নোয়াখালীতে সংখ্যালঘুর বাড়ি দখল ॥ জনমনে নানা প্রশ্ন, সংবাদ, ১১ জুলাই ২০০৩
৩৮. সংবাদ সম্মেলনে অভিযোগ ঃ সন্ত্রাসীদের নির্যাতনে দেশ ত্যাগে বাধ্য হচ্ছে বাগেরহাটের সংখ্যালঘুরা, ভোরের কাগজ, ১২ জুলাই ২০০৩
৩৯. নোয়াখালীতে সংখ্যালঘুর বাড়ি দখল করেছে বিএনপি নেতারা, ভোরের কাগজ, ১২ জুলাই ২০০৩
৪০. সংখ্যালঘু নির্যাতনের ৩৫টি অভিযোগ, ইত্তেফাক, ১৫ জুলাই ২০০৩
৪১. উপজাতীয় চেয়ারম্যান রুই প্র“কে পাঁচ দিনেও উদ্ধার করা গেলনা, জনকণ্ঠ, ১৪ জুলাই ২০০৩
৪২. আত্রাইয়ের সংখ্যালঘুরা সন্ত্রাসীদের কাছে জিম্মি, জনকন্ঠ, ১৫ জুলাই ২০০৩
৪৩. বালিয়াকান্দিতে সংখ্যালঘু পরিবারে হামলা ॥ ৩ জনকে কুপিয়ে আহত, সংবাদ, ১৬ জুলাই ২০০৩
৪৪. রূপগঞ্জের কাঞ্চনে ২শ’ সংখ্যালঘু পরিবার সন্ত্রাসী লিটনের হাতে জিম্মি ঃ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বস্ত্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, সংবাদ, ১৬ জুলাই ২০০৩
৪৫. নাজিরপুরে সংখ্যালঘু গৃহবধূকে গণধর্ষণ ॥ থানা মামলা নেয়নি, সংবাদ, ১৭ জুলাই ২০০৩
৪৬. ঝিনাইদহে সন্ত্রাসীদের লাখ টাকা চাঁদা দাবি ঃ বাড়ি কিনেও উঠতে পারছেন না শচীন, প্রথম আলো, ১৭ জুলাই ২০০৩
৪৭. কালীমন্দির থেকে দুলাখ টাকার স্বর্ণালংকার চুরি, সংবাদ, ১৮ জুলাই ২০০৩
৪৮. বাহ্মণবাড়িয়ায় এক সংখ্যালঘুকে খুন করে ঘরেই মাটিচাপা ঃ ৪ জন গ্রেফতার, যুগান্তর, ১৯ জুলাই ২০০৩
৪৯. জগন্নাথপুরে এক পরিবারকে হয়রানির অভিযোগ, যুগান্তর, ১৯ জুলাই ২০০৩
৫০. স্বরূপকাঠিতে ডাকাতি ঃ নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নেয়া ছাড়াও মহিলাদের ওপর চালানো হয়েছে পাশবিক নির্যাতন, সংবাদ, ১৯ জুলাই ২০০৩
৫১. সূত্রাপুরে ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে বোরখাপরা খুনীরা, ইত্তেফাক, ২০ জুলাই ২০০৩
৫২. সাতক্ষীরায় মাকে বেঁধে রেখে মেয়েকে অপহরণ, জনকন্ঠ, ২০ জুলাই ২০০৩
৫৩. গোদাগাড়ীতে আদিবাসীকে নির্যাতন করে হত্যার অভিযোগ, সংবাদ, ২২ জুলাই ২০০৩
৫৪. শেরপুরের এক ব্যবসায়ী পরিবারকে হয়রানির অভিযোগ, জনকণ্ঠ, ২২ জুলাই ২০০৩
৫৫. মন্দিরে-মন্দিরে প্রতিমা ভাঙচুর হিন্দু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক, সংবাদ, ২৩ জুলাই ২০০৩
৫৬. বাঙালি দখলদারদের দাপটে খাসিয়ারা বাস্তুচ্যুত হচ্ছে ঃ মিথ্যা মামলার ভয়ে ফেরারি কুলাউড়ার ৪৫ পরিবার, প্রথম আলো, ২৩ জুলাই ২০০৩
৫৭. মাগুরার নির্যাতিত ২৬টি হিন্দু পরিবার ঃ চাঁদার দাবিতে চরমপন্থীদের হামলা, মারধর, ভোরের কাগজ, ২৩ জুলাই ২০০৩
৫৮. দখল হতে বসেছে খাসিয়া পাহাড়ের গির্জা স্কুল হাসপাতাল ঃ ২৫ হাজার আদিবাসী উচ্ছেদ আতঙ্কে, ভোরের কাগজ, ২৪ জুলাই ২০০৩
৫৯. নড়াইলের রায়খালীগ্রামের ঘটনা, বিয়ের ৩ দিন পর গৃহবধূ খুন, সংবাদ, ২৫ জুলাই ২০০৩
৬০. কামারচারার ঘটনা, ২৯টি আদিবাসী পরিবার উচ্ছেদের জন্য পুলিশি তৎপরতা শুরু, সংবাদ, ২৫ জুলাই ২০০৩
৬১. প্রতিমা ভাঙচুরের ঘটনায় উত্তাল, সংবাদ, ২৫ জুলাই ২০০৩
৬২. বাগেরহাটে হিন্দু পরিবারের ওপর হামলায় মা-মেয়েসহ আহত ৫, পুলিশ আইনগত ব্যবস্থা না নিয়ে মীমাংসার পরামর্শ দিয়েছে, ভোরের কাগজ, ২৬ জুলাই ২০০৩
৬৩. গলাচিপায় সংখ্যালঘু তরুণী ধর্ষণের শিকার ॥ দু’সপ্তাহ ধরে বাবা-মেয়ে নিখোঁজ ॥ স্থানীয় বিএনপি নেতা জড়িত, সংবাদ, ২৭ জুলাই ২০০৩
৬৪. খাগড়াছড়িতে অপহৃত শিক্ষকের সন্ধান মেলেনি, আটক-১, সংবাদ, ২৮ জুলাই ২০০৩
৬৫. সরজমিন আদিবাসী পল্লী শ্যামপুর বনবিভাগ যেভাবে দখল করেছে আদিবাসী মঙ্গল মুর্মুর জমিজমা, সংবাদ, ২৮ জুলাই ২০০৩
৬৬. নিহত অনিলের লাশ পুঁতে রাখা হয়েছিল মাটির নিচে ॥ একমাত্র পুত্রকে হত্যা করেছে ভূমিখেকোরা বৃদ্ধ মা মনোমোহিনীর এখন কি হবে?, ভোরের কাগজ, ৩০ জুলাই ২০০৩
৬৭. কমলগঞ্জে আদিবাসীদের ওপর হামলা ঃ পুলিশ মামলা নেয়নি, যুগান্তর, ৩১ জুলাই ২০০৩
আরও দেখুন: