২০০৩ সালের অক্টোবর মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০৩ সালের অক্টোবর মাস জুড়ে শারদীয় দুর্গাপূজা ও শ্যামাপূজার প্রাক্কালে এবং পরবর্তীতে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর পদ্ধতিগত নিপিড়নের এক নারকীয় অধ্যায় রচিত হয়। এই মাসে একদিকে যখন ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির এলাকায় বোমা বিস্ফোরণ ঘটে, অন্যদিকে তখন পাবনায় উগ্রবাদীদের পক্ষ থেকে মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পূজা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। পাশবিকতার সমস্ত সীমা ছাড়িয়ে রাজশাহীতে এক অপহৃত সংখ্যালঘু তরুণীকে উদ্ধারের পর খোদ পুলিশ ও স্থানীয় বখাটেরা মিলে পুনরায় সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। কলাপাড়ায় রাখাইনদের ঐতিহ্যবাহী মন্দিরের জমিতে রাজনৈতিক দলের কার্যালয় স্থাপন এবং বান্দরবানে প্রায় ৯ শতাধিক আদিবাসী পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদের চক্রান্ত রাষ্ট্রের দুর্বল শাসনব্যবস্থাকে স্পষ্ট করে।

 

২০০৩ সালের অক্টোবর মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

১. গাইবান্ধা পটুয়াখালী, নওগাঁ খাগড়াছড়িতে প্রতিমা ভাংচুর, ক্ষোভ, জনকণ্ঠ, ১ অক্টোবর ২০০৩

২. হবিগঞ্জে সংখ্যালঘু পরিবারে হামলার খবর ধামাচাপা দিতে ডিসির ব্যর্থ চেষ্টা, জনকণ্ঠ, ১ অক্টোবর ২০০৩

৩. প্রতিমা ভাংচুর, মন্দিরে হামলা, উত্তরাঞ্চলে সংখ্যালঘুরা আতঙ্কে, সংবাদ, ১ অক্টোবর ২০০৩

৪. রানী শংকৈলে ধর্ষণে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা হত্যা করেছে নববধূ বিউটি সরেনকে, সংবাদ, ১ অক্টোবর ২০০৩

৫. পাবনায় উড়োচিঠি ॥ দুর্গাপুজা না করার নির্দেশ, জয়কালী মন্দির বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি, জনকণ্ঠ, ২ অক্টোবর ২০০৩

৬. নাসিরনগরে দুর্গা প্রতিমা ভাংচুর, জনকণ্ঠ, ২ অক্টোবর ২০০৩

৭. গাইবান্ধায় দুর্গা প্রতিমা গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা, পুজা বন্ধ, সংবাদ, ৩ অক্টোবর ২০০৩

৮. ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে পূজামণ্ডপে অগ্নিসংযোগ, হিন্দুদের মধ্যে আতঙ্ক, প্রথম আলো, ৩ অক্টোবর ২০০৩

৯. চাটমোহরে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাকে নানাভাবে হুমকি, জনকণ্ঠ, ৪ অক্টোবর ২০০৩

১০. পুনরায় হামলা আশঙ্কায় কুলাউড়ায় খাসিয়া আদিবাসীরা শঙ্কিত, আজকের কাগজ, ৪ অক্টোবর ২০০৩

১১. কেন্দুয়ায় প্রতিমা ভাংচুর, ইত্তেফাক, ৫ অক্টোবর ২০০৩

১২. সাতকানিয়ার অপহৃত চিকিৎসকের হদিস পায়নি পুলিশ, জনকণ্ঠ, ৫ অক্টোবর ২০০৩

১৩. হবিগঞ্জে পূজার আরতিতে নাচতে না দেয়ায় সংখ্যালঘুর বাড়ীতে হামলা ॥ আহত ৫, জনকণ্ঠ, ৬ অক্টোবর ২০০৩

১৪. ঢাকেশ্বরী মন্দির এলাকায় বহনের সময় বোমা বিস্ফোরণ, সংবাদ, ৬ অক্টোবর ২০০৩

১৫. কাপাসিয়ায় পূজামণ্ডপে হামলা ভাংচুর, প্রসাদ ছিনতাই, আজকের কাগজ, ৬ অক্টোবর ২০০৩

১৬. পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, খুলনায় অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, ভোরের কাগজ, ৬ অক্টোবর ২০০৩

১৭. কলাপাড়ায় রাখাইনদের আতঙ্ক এখনও কাটেনি ঃ মন্দিরের জমিতে বিএনপি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন, জনকণ্ঠ, ৭ অক্টোবর ২০০৩

১৮. মাগুরায় প্রতিমা বিসর্জন ॥ তরুণী লাঞ্ছিত করার চেষ্টা ভাংচুর মারধর আহত ১০, জনকণ্ঠ, ৭ অক্টোবর ২০০৩

১৯. চট্টগ্রামে ওষুধ ব্যবসায়ী উদ্ধার হননি, ভোরের কাগজ, ৭ অক্টোবর ২০০৩

২০. রাঙ্গামাটিতে বাজার ঘেরাও করে তিন ব্যবসায়ী অপহরণ, পালিয়ে আসতে গিয়ে গুলিবিদ্ধ-১, জনকণ্ঠ, ৮ অক্টোবর ২০০৩

২১. দশমিনায় গৃহবধূকে পাশবিক নির্যাতন, যুগান্তর, ৯ অক্টোবর ২০০৩

২২. পূজামণ্ডপে হামলা, কাপাসিয়ায় সংখ্যালঘুরা চরম আতঙ্কে ২ হাজার টাকায় আসামি ছেড়ে দিয়েছে পুলিশ, ভোরের কাগজ, ১০ অক্টোবর ২০০৩

২৩. চাঁদার দাবীতে অপহৃত ব্যবসায়ীর মস্তকবিহীন লাশ উদ্ধার, ভোরের কাগজ, ১০ অক্টোবর ২০০৩

২৪. মুক্তি পায়নি খাগড়ার অপহৃত দুই ব্যবসায়ী, এলাকায় উত্তেজনা শঙ্কা দুটোই রয়েছে, সংবাদ, ১০ অক্টোবর ২০০৩

২৫. চট্টগ্রামে স্বর্ণের দোকান লুট, যুগান্তর, ১০ অক্টোবর ২০০৩

২৬. দৌলতপুরে গুলি ও বোমা ফাটিয়ে দেড় লাখ টাকা ছিনতাই, যুগান্তর, ১০ অক্টোবর ২০০৩

২৭. রাজধানীতে সংখ্যালঘু পরিবারের ২ কিশোরী অপহরণ, জনকণ্ঠ, ১০ অক্টোবর ২০০৩

২৮. মোরেলগঞ্জে ওসি ইউসুফকে বাদ দিয়ে সবিতা ধর্ষণ মামলার গোপন চার্জশিট, যুগান্তর, ১০ অক্টোবর ২০০৩

২৯. নওগাঁয় নিরপরাধ স্বামীকে মুক্ত করতে না পেরে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, জনকণ্ঠ, ১০ অক্টোবর ২০০৩

৩০. চট্টগ্রামে ফের সোনার দোকানে ডাকাতি, ৫ লাখ টাকার মাল লুট, ভোরের কাগজ, ১১ অক্টোবর ২০০৩

৩১. বদরগঞ্জের সংখ্যালঘু ব্যবসায়ীকে উড়ো চিঠি দিয়ে চাঁদা দাবী, সংবাদ, ১১ অক্টোবর ২০০৩

৩২. আমতলীতে সংখ্যালঘু কিশোরী অপহরণ, সংবাদ, ১৩ অক্টোবর ২০০৩

৩৩. জবর দখলকৃত সম্পত্তি ফেরত পেতে সংবাদ সম্মেলন ॥ নিজ ভূমিতেই পরবাসী ধামরাইয়ের বিমল, ভোরের কাগজ, ১৪ অক্টোবর ২০০৩

৩৪. বরিশালে হিন্দু বাড়ীতে বিএনপি ক্যাডারদের হামলা, আহত ৪, ভোরের কাগজ, ১৫ অক্টোবর ২০০৩

৩৫. বরিশালে এক বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, সংবাদ, ১৫ অক্টোবর ২০০৩

৩৬. শ্রীপুরে কিশোরীকে উত্ত্যক্ত ঃ প্রতিবাদ করায় হামলা ১২ প্রতিমা ভাংচুর, প্রথম আলো, ১৫ অক্টোবর ২০০৩

৩৭. মহালছড়িতে গ্রেপ্তারের ভয়ে পালাচ্ছে পাহাড়িরা, প্রথম আলো, ১৫ অক্টোবর ২০০৩

৩৮. গৌরীপুরে গ্রাম সরকার প্রধানের ছেলের কাণ্ড ঃ ৮ মাসের অন্তঃসত্ত্বা সংখ্যালঘু তরুণী পালিয়ে বেড়াচ্ছে, সংবাদ, ১৬ অক্টোবর ২০০৩

৩৯. দুর্গাপুরের পাঁচ কাহনীয়া আদিবাসী আদর্শ গ্রামের ২ হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে, সংবাদ, ১৬ অক্টোবর ২০০৩

৪০. নিষেধাজ্ঞা অমান্য করে পাকা ভবন নির্মাণ অব্যাহত ॥ মাদারীপুরে কালীমন্দিরের সম্পত্তি বেদখল ॥ সংখ্যালঘুরা বিক্ষুব্ধ, সংবাদ, ১৬ অক্টোবর ২০০৩

৪১. নিজের ঘরেই সম্ভ্রমহানী, ইনকিলাব, ১৬ অক্টোবর ২০০৩

৪২. সাতক্ষীরার গ্রামে শিশুর গলিত লাশ উদ্ধার, ইনকিলাব, ১৬ অক্টোবর ২০০৩

৪৩. ঠাকুরগাঁয়ে সন্ত্রাসীরা গুড়িয়ে দিয়েছে মন্দির ও প্রতিমা, জনকণ্ঠ, ১৭ অক্টোবর ২০০৩

৪৪. রাজশাহীতে ধর্ষিত সংখ্যালঘু যুবতীকে উদ্ধারের পর দুই পুলিশ ও কয়েক যুবকের ফের ধর্ষণ, জনকণ্ঠ, ১৮ অক্টোবর ২০০৩

৪৫. গৃহবধূর শ্লীলতাহানী মামলার আসামীদের হুমকিতে নওগাঁয় সংখ্যালঘু গ্রামে আতঙ্ক, জনকণ্ঠ, ১৮ অক্টোবর ২০০৩

৪৬. যশোরে বুনো সম্প্রদায়ের ওপর সন্ত্রাসীদের হামলা, পুলিশ মোতায়েন, ইত্তেফাক, ১৯ অক্টোবর ২০০৩

৪৭. মাগুরছড়া খাসিয়াপুঞ্জীতে সশস্ত্র দুর্বৃত্তদের হামলা ভাঙচুর, লুট, জনকণ্ঠ, ১৯ অক্টোবর ২০০৩

৪৮. নীলফামারীতে দুই গৃহবধূ ধর্ষণের শিকার, জনকণ্ঠ, ১৯ অক্টোবর ২০০৩

৪৯. মাগুরছড়া খাসিয়াপুঞ্জিতে সশস্ত্র দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, লুট, জনকণ্ঠ, ১৯ অক্টোবর ২০০৩

৫০. রাউজানে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ, ভোরের কাগজ, ২০ অক্টোবর ২০০৩

৫১. টুঙ্গিপাড়ায় জমি দখল করতে এসে ১৫ জনকে পিটিয়ে জখম ॥ চিকিৎসা নিতেও দেয়নি সন্ত্রাসীরা, ভোরের কাগজ, ২০ অক্টোবর ২০০৩

৫২. বরিশালে দেবোত্তর সম্পত্তি দখল করল সরকারী দলের ক্যাডাররা, সংবাদ, ২০ অক্টোবর ২০০৩

৫৩. বরিশালের প্রাচীন মুখার্জীর একাংশ দখল করেছে সন্ত্রাসীরা, প্রথম আলো, ২০ অক্টোবর ২০০৩

৫৪. রংপুরের গ্রামে গৃহবধূ ধর্ষণের চেষ্টা করেছে সাবেক বিডিআর সুবেদার, জনকণ্ঠ, ২০ অক্টোবর ২০০৩

৫৫. পীরগাছায় স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে কলেজছাত্র, জনকণ্ঠ, ২১ অক্টোবর ২০০৩

৫৬. বরিশালে মন্দিরের জমি দখল ॥ ৩৫টি হিন্দু পরিবার নিরাপত্তাহীন, ইত্তেফাক, ২২ অক্টোবর ২০০৩

৫৭. গৃহবধূকে ধর্ষণের অপচেষ্টা ॥ জনতার হাতে দুই দুর্বৃত্ত আটক, ইনকিলাব, ২২ অক্টোবর ২০০৩

৫৮. মতিহারের জয়পুরে গৃহবধূ ধর্ষিত, সংবাদ, ২৩ অক্টোবর ২০০৩

৫৯. মোংলায় পূজারিকে মারধার ও প্রতিমা ভাংচুর এলাকায় উত্তেজনা, সংবাদ, ২৩ অক্টোবর ২০০৩

৬০. বরিশালে দেবোত্তর সম্পত্তির ভবন দখল করে মাদক ব্যবসা, জুয়া, হিন্দু বাসিন্দারা আতঙ্কে, কালিপূজা অনিশ্চিত, ভোরের কাগজ, ২৩ অক্টোবর ২০০৩

৬১. মানিকগঞ্জ ও নান্দাইলে মন্দিরে অগ্নিসংযোগ ভাংচুর, ইত্তেফাক, ২৪ অক্টোবর ২০০৩

৬২. মানিকগঞ্জে কালী মন্দিরে হামলা ॥ মূর্তির গায়ে আগুন, জনকণ্ঠ, ২৪ অক্টোবর ২০০৩

৬৩. নান্দাইলে কালীপূজা মণ্ডপে ভাংচুর, ভোরের কাগজ, ২৫ অক্টোবর ২০০৩

৬৪. খুলনায় ৭ সংখ্যালঘু বাড়িতে ডাকাতি, সংবাদ, ২৬ অক্টোবর ২০০৩

৬৫. হরিনাকুণ্ডুতে চাঁদাবাজদের দৌরাত্ম্য বৃদ্ধি ঃ ১১ দিনেও অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা যায়নি ॥ ১ সংখ্যালঘু পরিবার গ্রামছাড়া, সংবাদ, ২৬ অক্টোবর ২০০৩

৬৬. কালীগঞ্জে দত্ত পরিবারের কাছে আবারও চাঁদা দাবি। অন্যথায় প্রাণনাশ, সংবাদ, ২৭ অক্টোবর ২০০৩

৬৭. সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও দেশত্যাগের হুমকি ঃ শ্যামাপূজা চলাকালে সোনারগাঁওয়ের পানামে মন্দিরের জমি দখলের ফের চেষ্টা ॥ ১ সন্ত্রাসী গ্রেফতার, সংবাদ, ২৭ অক্টোবর ২০০৩

৬৮. কান কর্তন, আজকের কাগজ, ২৭ অক্টোবর ২০০৩

৬৯. পরশুরামে সংখ্যালঘু মহিলাকে গণধর্ষণ, জনকণ্ঠ, ২৮ অক্টোবর ২০০৩

৭০. পীরগাছায় সংখ্যালঘু পরিবারের জমি দখল ॥ মালিক পালিয়ে বেড়াচ্ছেন, সংবাদ, ২৯ অক্টোবর ২০০৩

৭১. গণপিটুনির শিকার চোরের পুলিশ হেফাজতে মৃত্যু ॥ রংপুরে সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে সশস্ত্র হামলা ॥ লুটপাট প্রতিমা ভাংচুর, সংবাদ, ২৯ অক্টোবর ২০০৩

৭২. বান্দরবানে সেনা গ্যারিসনের জন্য ভূমি অধিগ্রহণ ঃ ৯ শতাধিক আদিবাসী পরিবার উচ্ছেদ আতঙ্কে, প্রথম আলো, ৩০ অক্টোবর ২০০৩

৭৩. বাগেরহাটে ছবি রানী মণ্ডলকে ফের হুমকি দিচ্ছে বিএনপি সন্ত্রাসীরা, সংবাদ, ৩১ অক্টোবর ২০০৩

 

আরও দেখুন: