২০০৩ সালের নভেম্বর মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০৩ সালের নভেম্বর মাসটি ছিল বাংলাদেশের সংখ্যালঘু ও আদিবাসীদের জন্য একটি রক্তক্ষয়ী ও শোকাবহ অধ্যায়। এই মাসের সবচেয়ে পৈশাচিক ঘটনাটি ঘটে চট্টগ্রামের বাঁশখালীতে, যেখানে ৪ দিনের নবজাতক ও ৭০ বছরের বৃদ্ধসহ একটি সংখ্যালঘু পরিবারের ১১ জন সদস্যকে ঘরের ভেতর জীবন্ত পুড়িয়ে মারা হয়। এই নারকীয় হত্যাকাণ্ড কেবল বাংলাদেশে নয়, আন্তর্জাতিক মহলেও তীব্র নিন্দার ঝড় তোলে। একই সাথে আদিবাসী পল্লীতে পরিকল্পিত উচ্ছেদ অভিযান, নারীদের ওপর পাশবিক যৌন সহিংসতা, উপাসনালয় ভাঙচুর এবং মানিকগঞ্জে উগ্রবাদী সংগঠন কর্তৃক হিন্দুদের দেশত্যাগ বা ধর্মান্তরের হুমকি এই সময়ের চরম রাষ্ট্রীয় ও সামাজিক অরাজকতাকে স্পষ্ট করে তোলে। প্রশাসনের চরম নিস্পৃহতা অপরাধীদের আরও বেশি বেপরোয়া করে তুলেছিল।

 

২০০৩ সালের নভেম্বর মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

১. কানাইঘাটে মন্দিরের সম্পত্তি দখলের চেষ্টা ঃ হুমকি, যুগান্তর, ১ নভেম্বর ২০০৩

২. রাজবাড়ীতে এক রাতে ২ সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি ॥ প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ মিছিল, ইত্তেফাক, ২ নভেম্বর ২০০৩

৩. বালিয়াকান্দিতে আদিবাসীর জমি দখলের চেষ্টা, থানা মামলা নেয়নি, সংবাদ, ২ নভেম্বর ২০০৩

৪. পূর্বধলায় কালীমূর্তি ভাংচুর, সংবাদ, ২ নভেম্বর ২০০৩

৫. নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১ সন্দেহভাজন গ্রেফতার, ভোরের কাগজ, ২ নভেম্বর ২০০৩

৬. পঞ্চগড়ে গণধর্ষণের শিকার গৃহবধূ ॥ এলাকার পরস্পরবিরোধী বক্তব্য, জনকণ্ঠ, ৩ নভেম্বর ২০০৩

৭. স্কুলছাত্রী অপহৃত, জনকণ্ঠ, ৩ নভেম্বর ২০০৩

৮. ডাকাতি ঃ মালামাল লুট, জনকণ্ঠ, ৩ নভেম্বর ২০০৩

৯. চট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলছাত্রীকে অপহরণ, প্রথম আলো, ৩ নভেম্বর ২০০৩

১০. ফটিকছড়িতে স্কুলছাত্রী অপহৃত, যুগান্তর, ৩ নভেম্বর ২০০৩

১১. মানিকগঞ্জে হিন্দুদের ইসলাম ধর্ম গ্রহণের নির্দেশ দিয়ে হরকতের চিঠি, জনকণ্ঠ, ৪ নভেম্বর ২০০৩

১২. নওগাঁয় সংখ্যালঘু বিধবার মাটির ঘর ঘেঁষে জোর করে প্রভাবশালীর ভবন নির্মাণ, জনকণ্ঠ, ৪ নভেম্বর ২০০৩

১৩. বিচারপতি দেবেশ ভট্টাচার্যের বাড়ির ওপর শকুনের দৃষ্টি, ইত্তেফাক, ৫ নভেম্বর ২০০৩

১৪. মনসামঙ্গলের কবি বিজয় দাস গুপ্তর প্রতিষ্ঠিত মন্দিরের জমি দখলের চেষ্টা, ভোরের কাগজ, ৫ নভেম্বর ২০০৩

১৫. চট্টগ্রামে স্বামীর সামনে গৃহবধূকে গণধর্ষণ, ভোরের কাগজ, ৫ নভেম্বর ২০০৩

১৬. নাটোরের আখক্ষেত থেকে জুয়েলারী কারিগরের লাশ উদ্ধার, ভোরের কাগজ, ৫ নভেম্বর ২০০৩

১৭. নওগাঁয় আদিবাসী পল্লীতে সন্ত্রাসী হামলা ঘরে অগ্নিসংযোগ, প্রথম আলো, ৬ নভেম্বর ২০০৩

১৮. লালমনিরহাটে সংখ্যালঘুর জমি দখল করে বিএনপি নেতার দোকান নির্মাণ, সংবাদ, ৬ নভেম্বর ২০০৩

১৯. নাগরপুরে হত্যার হুমকি দিয়ে বিনা মূল্যে রেজিস্ট্রি করে নিলো সংখ্যালঘুর জমি, ভোরের কাগজ, ৬ নভেম্বর ২০০৩

২০. বাউফলে মনসা প্রতিমা ভাংচুর, ভোরের কাগজ, ৬ নভেম্বর ২০০৩

২১. চিঠি ও টেলিফোনে হুমকি ঃ মানিকগঞ্জের হিন্দু পরিবারগুলো আতঙ্কে, ভোরের কাগজ, ৬ নভেম্বর ২০০৩

২২. ফরিদপুরে রামকৃষ্ণ মিশনে হামলা ভাংচুর মারধর, প্রথম আলো, ৬ নভেম্বর ২০০৩

২৩. ইটনার উন্মুক্ত নদীতে “জল জমিদারের ছত্রছায়ায় চলছে বেপরোয়া চাঁদাবাজি ॥ ২শ সংখ্যালঘু জেলে পরিবারের দুঃসহ জীবনযাপন, সংবাদ, ৭ নভেম্বর ২০০৩

২৪. ২৫০ বিঘা জমি নিয়ে আদিবাসী বন বিভাগ দ্বন্দ্ব ॥ প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত, সংবাদ, ৭ নভেম্বর ২০০৩

২৫. রাউজানে সন্ত্রাসীদের নির্যাতনে এক সংখ্যালঘু পরিবার এলাকাছাড়া, আজকের কাগজ, ৭ নভেম্বর ২০০৩

২৬. এবার মনিকগঞ্জে হরকত-ই-ইসলাম আল জিহাদের টেলিফোনে হিন্দুদের হুমকি, জনকণ্ঠ, ৭ নভেম্বর ২০০৩

২৭. মানিকগঞ্জে সংখ্যালঘুদের চিঠি দিয়ে হুমকি, জনকণ্ঠ, ৮ নভেম্বর ২০০৩

২৮. মানিকগঞ্জে হিন্দু সম্প্রদায়ের পাশে এসে দাঁড়াল সর্বস্তরের মানুষ, জনকণ্ঠ, ৮ নভেম্বর ২০০৩

২৯. কুতুবদিয়ায় দ্বীপে সন্ত্রাসীদের শ্মশান দখল, জনকণ্ঠ, ৯ নভেম্বর ২০০৩

৩০. জুমচাষী অপহৃত ঃ খাগড়াছড়িতে এক আদিবাসী ব্যবসায়ীকে গুলি করে হত্যা, প্রথম আলো, ৯ নভেম্বর ২০০৩

৩১. ফেনীতে সংখ্যালঘু হোটেলে শিবির সন্ত্রাসীদের তাণ্ডব, ভোরের কাগজ, ৯ নভেম্বর ২০০৩

৩২. আক্কেলপুরে ৫০ হাজার টাকা চাঁদার দাবীতে সংখ্যালঘু পরিবারে হামলা, আজকের কাগজ, ৯ নভেম্বর ২০০৩

৩৩. তাড়াশে আদিবাসী পল্লীতে সন্ত্রাসীদের হামলা ॥ দশ পরিবার উচ্ছেদ, জনকণ্ঠ, ১০ নভেম্বর ২০০৩

৩৪. জামাত নেতার কারিশমা, আজকের কাগজ, ১০ নভেম্বর ২০০৩

৩৫. মনিরামপুরে সংখ্যালঘু মেয়েকে অপহরণ করে ধর্মান্তরের চেষ্টা ॥ পরে উদ্ধার, জনকণ্ঠ, ১১ নভেম্বর ২০০৩

৩৬. বগুড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা ॥ প্রতিবাদে ধর্মঘট, সড়ক অবরোধ, প্রথম আলো, ১১ নভেম্বর ২০০৩

৩৭. তাড়াশে সন্ত্রাসী হামলায় ১০টি আদিবাসী পরিবার উচ্ছেদ আহত ২০, ভোরের কাগজ, ১১ নভেম্বর ২০০৩

৩৮. জয়পুরহাটে আদিবাসী পল্লীতে হামলা ঃ মহিলাসহ ৭ জন আহত ॥ ঘরবাড়ি ভাংচুর, গবাদিপশু লুট, সংবাদ, ১২ নভেম্বর ২০০৩

৩৯. দেবহাটায় সংখ্যালঘুর ঘের দখল করেছে যুবদল ক্যাডারা, সংবাদ, ১২ নভেম্বর ২০০৩

৪০. খাগড়াছড়িতে উপজাতীয় পল্লিতে সন্ত্রাসী হামলা ঃ গুলি অগ্নিসংযোগ, যুগান্তর, ১২ নভেম্বর ২০০৩

৪১. মুন্সীগঞ্জে সংখ্যালঘু একটি পরিবারকে নজরবন্দী করে রেখেছে প্রভাবশালীরা, জনকণ্ঠ, ১৩ নভেম্বর ২০০৩

৪২. চিংড়িঘেরের মালিক সহ ৬ জন খুন, সংবাদ, ১৩ নভেম্বর ২০০৩

৪৩. ফলো আপ ঃ জয়পুরহাটে আদিবাসী পল্লীতে হামলা ঃ রাত কেটেছে নতুন হামলার আশঙ্কায় ॥ গ্রেফতার নেই, সংবাদ, ১৩ নভেম্বর ২০০৩

৪৪. পাঁচবিবিতে আদিবাসী পল্লীতে হামলা ॥ গ্রামের অবস্থা থমথমে ভীতিকর, পুনঃহামলার ভয়ে রাত জেগে পাহারা, আজকের কাগজ, ১৩ নভেম্বর ২০০৩

৪৫. বাগেরহাটে গুলি করে ঘের মালিকসহ দু’জনকে হত্যা, যুগান্তর, ১৩ নভেম্বর ২০০৩

৪৬. বাগেরহাটে চিংড়িঘেরের মালিক ও তার কর্মচারীকে গুলি করে হত্যা, প্রথম আলো, ১৩ নভেম্বর ২০০৩

৪৭. বাগেরহাটে চিংড়িঘেরে জোড়া খুন, ইত্তেফাক, ১৩ নভেম্বর ২০০৩

৪৮. গৌরনদীতে মূর্তি ভাংচুর, সংবাদ, ১৪ নভেম্বর ২০০৩

৪৯. গৌরনদীতে প্রাচীন মন্দিরের শীতলা প্রতিমা ভেঙ্গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা, ভোরের কাগজ, ১৪ নভেম্বর ২০০৩

৫০. জয়পুরহাটে আদিবাসী পল্লীতে হামলা ঃ ৬ দিনেও কোন আসামী গ্রেফতার হয়নি, সংবাদ, ১৪ নভেম্বর ২০০৩

৫১. বানারীপাড়ায় সংখ্যালঘু পরিবারের ৭ সদস্যকে অপহরণ করেছে এক ভূমিগ্রাসী, জনকণ্ঠ, ১৫ নভেম্বর ২০০৩

৫২. সংখ্যালঘু পরিবারের গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে জখম ॥ পুলিশ মূল আসামীদের গ্রেফতার করছে না, সংবাদ, ১৫ নভেম্বর ২০০৩

৫৩. খুলনায় নদী থেকে ৩টি লাশ উদ্ধার, সংবাদ, ১৫ নভেম্বর ২০০৩

৫৪. কাপাসিয়ায় প্রতিমা ভাংচুরের ঘটনায় গ্রেফতার ১, সংবাদ, ১৫ নভেম্বর ২০০৩

৫৫. প্রাণনাশের উপর্যুপরি হুমকি ঃ মায়ের শ্রাদ্ধ করতে পারছেননা আইনজীবি, সংবাদ, ১৫ নভেম্বর ২০০৩

৫৬. লালপুরে সংখ্যালঘু নির্যাতন ৩ জন গ্রেফতার, সংবাদ, ১৫ নভেম্বর ২০০৩

৫৭. সুজানগরে সংখ্যালঘু ব্যবসায়ীর দোকানে ডাকাতি, সংবাদ, ১৫ নভেম্বর ২০০৩

৫৮. বরগুনায় একটি সংখ্যালঘু পরিবার বসতভিটা হারিয়ে পথে পথে ঘুরছে ॥ সংবাদ সম্মেলন, আজকের কাগজ, ১৫ নভেম্বর ২০০৩

৫৯. পাঁচবিবির আদিবাসী পল্লীতে হামলার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি, আজকের কাগজ, ১৫ নভেম্বর ২০০৩

৬০. পাঁচবিবির গ্রামে আদিবাসীদের উচ্ছেদের পায়তারা ॥ আবার হামলার আশঙ্কায় রাত জেগে পাহারা, জনকণ্ঠ, ১৫ নভেম্বর ২০০৩

৬১. রাজবাড়ীতে মন্দিরে ঢুকে দুটি মূর্তির মাথা কেটে নিয়ে গেছে, জনকণ্ঠ, ১৫ নভেম্বর ২০০৩

৬২. ফলোআপ ঃ জয়পুরহাটে ৮ দিনেও গ্রেফতার নেই ঃ হামলাকারীরা আদিবাসীদের ধান কেটে নিয়ে গেছে ॥ পুলিশ নির্বিকার, সংবাদ, ১৬ নভেম্বর ২০০৩

৬৩. রাজার হাটে ঘুমন্ত বাবা ও ছেলেকে এ্যাসিড নিক্ষেপ, সংবাদ, ১৬ নভেম্বর ২০০৩

৬৪. মধুপুরে আদিবাসী কোচদের জমিতে জোরপূর্বক বৃক্ষরোপণ ॥ গ্রাম ছাড়া করার হুমকি, ইত্তেফাক, ১৭ নভেম্বর ২০০৩

৬৫. কাপাসিয়ায় প্রতিমা ভাংচুর মামলায় জিজ্ঞাসা ॥ সম্পাদক গ্রেফতার, ইত্তেফাক, ১৭ নভেম্বর ২০০৩

৬৬. জয়পুরহাটে আদিবাসী পাড়ায় হামলা ভাংচুর লুটতরাজ, আহত ৫, পুলিশের বিরুদ্ধে অভিযোগ সন্ত্রাসীদের পক্ষ নেওয়ার, ভোরের কাগজ, ১৭ নভেম্বর ২০০৩

৬৭. মোল্লাহাটে ঘের মালিক ও তার কর্মচারীকে গুলি করে হত্যা, দিনকাল, ২০০৩

৬৮. আক্কেলপুরে সন্ত্রাসী চাঁদাবাজদের দৌরাত্ম্য ঃ কয়েকটি সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, ভারতে পাঠিয়ে দেয়ার হুমকি, সংবাদ, ১৮ নভেম্বর ২০০৩

৬৯. গাইবান্ধায় হরিজনদের বাড়িঘরে সন্ত্রাসী হামলা, দিনকাল, ১৯ নভেম্বর ২০০৩

৭০. জোরপূর্বক দেড় শতাধিক গাছ কেটে নিয়েছে বনবিভাগ ॥ মধুপুরে বনায়নের নামে আদিবাসী উচ্ছেদ অভিযান ॥ ২৯টি পরিবার আতঙ্কগ্রস্ত, সংবাদ, ১৯ নভেম্বর ২০০৩

৭১. সাড়ে ৬ মাসে দ্বিতীয়বার, ভোরের কাগজ, ২০ নভেম্বর ২০০৩

৭২. বাঁশখালীতে ১১ জনকে পুড়িয়ে হত্যা ॥ ঘটনার শিকার এক হিন্দু পরিবার ॥ ৭০ বছরের বৃদ্ধ থেকে শুরু করে ৪ দিনের শিশুও রেহাই পায়নি, ভোরের কাগজ, ২০ নভেম্বর ২০০৩

৭৩. একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা ॥ চট্টগ্রামের বাঁশখালীতে নারকীয় বর্বরতা। পরিবারের নারী ও শিশুসহ সদস্যরা পুড়ে কয়লা, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির ঘটনাস্থল পরিদর্শন, জনকণ্ঠ, ২০ নভেম্বর ২০০৩

৭৪. আঁর যাদুরে তোঁয়ারা আনি দে, জনকণ্ঠ, ২০ নভেম্বর ২০০৩

৭৫. জয়পুরহাটে আদিবাসী সংগঠনের কার্যালয়ে হামলা ॥ টাকা লুট ॥ ভাংচুর, ইত্তেফাক, ২০ নভেম্বর ২০০৩

৭৬. বাঁশখালীতে নারকীয় তাণ্ডবের নিন্দা ॥ জোট সরকারের আমলে সংখ্যালঘুর ওপর নগ্ন হামলারই ধারাবাহিকতা, জনকণ্ঠ, ২১ নভেম্বর ২০০৩

৭৭. বাউফলে একটি পরিবারে দুর্বৃত্তদের হানা ॥ মা-ছেলেকে জিম্মি করে লুটপাট ॥ প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ, প্রথম আলো, ২১ নভেম্বর ২০০৩

৭৮. বাঁশখালী ট্রাজেডি ঃ ঘটনাস্থলে বিক্ষুব্ধ মানুষের দল ॥ সন্ত্রাসীরা স্টিল আলমারী ভাঙেনি, লুটও করেনি, তাহলে কেন এই বর্বরতা?, প্রথম আলো, ২১ নভেম্বর ২০০৩

৭৯. সরজমিন-বাঁশখালী ঃ আগুনে পোড়া ১১টি কঙ্কাল ঘরের বাহিরে পড়ে আছে ॥ আজ সৎকার নিন্দার ঝড়, সংবাদ, ২১ নভেম্বর ২০০৩

৮০. সতীত্ব বাঁচাতে গিয়ে পুড়ে মরল তিন বোন ঃ আমরা নিরীহ, কোথায় যাব?, বীর চট্টগ্রাম মঞ্চ, ২১ নভেম্বর ২০০৩

৮১. পলাশবাড়ীতে ৮ সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, ৫ লাখ টাকার মালামাল লুট, আজকের কাগজ, ২২ নভেম্বর ২০০৩

৮২. আপন ঘরই হল নবজাতক কার্তিকের শ্মশান ঃ বাঁশখালীতে আগুনে পুড়ে নিহত ৯ জনের গণসৎকার, আজকের কাগজ, ২২ নভেম্বর ২০০৩

৮৩. বাঁশখালীতে সংখ্যালঘুরাই কেন টার্গেট ॥ ২৮ মাসে ১৮ জনকে পুড়িয়ে হত্যা, জনকণ্ঠ, ২২ নভেম্বর ২০০৩

৮৪. অক্টোবরে দেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে ৪৯টি, জনকণ্ঠ, ২২ নভেম্বর ২০০৩

৮৫. বাঁশখালী ট্রাজেডি কি স্রেফ ডাকাতির ঘটনা, যুগান্তর, ২২ নভেম্বর ২০০৩

৮৬. ‘আঁরা এদেশত ন’ থাইককুম’, আজকের কাগজ, ২২ নভেম্বর ২০০৩

৮৭. ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের শ্মশানঘাট দখল ॥ পুকুর দখলেরও অপচেষ্টা, জনকণ্ঠ, ২৩ নভেম্বর ২০০৩

৮৮. জমি বিক্রিতে রাজি না হওয়াই কি বাঁশখালী ট্রাজেডির কারণ?, যুগান্তর, ২৩ নভেম্বর ২০০৩

৮৯. সুনামগঞ্জে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা ॥ সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক, জনকণ্ঠ, ২৪ নভেম্বর ২০০৩

৯০. বাঁশখালী ট্রাজেডির খলনায়ক এক চেয়ারম্যান, আ’ লীগ সংসদীয় দলের ঘটনাস্থল পরিদর্শন, যুগান্তর, ২৪ নভেম্বর ২০০৩

৯১. বানারীপাড়ায় সংখ্যালঘু পরিবারকে আটকে রেখে ভূমি গ্রাসের চেষ্টা, যুগান্তর, ২৪ নভেম্বর ২০০৩

৯২. বাঁশখালীর ১১ জনকে পুড়িয়ে মারা হয় গান পাউডার দিয়ে?, প্রথম আলো, ২৪ নভেম্বর ২০০৩

৯৩. বাঁশখালী ট্রাজেডি ঃ জমি দখলে ব্যর্থ স্থানীয় বিএনপি নেতা ঘটনার নেপথ্যে? রহস্য উদঘাটনে পুলিশ ব্যর্থ, সংবাদ, ২৪ নভেম্বর ২০০৩

৯৪. বাগেরহাটে ২ তরুণী ধর্ষণের শিকার ॥ গ্রেফতার ৪, সংবাদ, ২৪ নভেম্বর ২০০৩

৯৫. বাঁশখালীর বিমল শীল নিরাপত্তা চান, ভোরের কাগজ, ২৪ নভেম্বর ২০০৩

৯৬. বাঁশখালী ট্রাজেডি ঃ চেয়ারম্যানের নেতৃত্বে ৮ জনের গ্রুপ ১১ জনকে পুড়িয়ে মেরেছে ॥ গ্রেফতারকৃত চারজনের চাঞ্চল্যকর তথ্য, যুগান্তর, ২৫ নভেম্বর ২০০৩

৯৭. মির্জাপুরে গ্রামে মন্দিরে ঢুকে মূর্তি ভাংচুর, নদীতে নিক্ষেপ, সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক, জনকণ্ঠ, ২৯ নভেম্বর ২০০৩

৯৮. মির্জাপুরের তিন গ্রামের ১০ মন্দিরের মূর্তি ভাংচুর, পূজা বন্ধ, ইত্তেফাক, ২৯ নভেম্বর ২০০৩

৯৯. মাদারীপুরে প্রভাবশালী একটি মহল হাতিয়ে নিয়েছে পুরানবাজার কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তি, জনকণ্ঠ, ২৯ নভেম্বর ২০০৩

১০০. ভোলায় সংখ্যালঘু পরিবারের ওপর বিএনপির ক্যাডারদের হামলা ॥ মহিলারা লাঞ্চিত, জনকণ্ঠ, ৩০ নভেম্বর ২০০৩

১০১. বাজিতপুরে সংখ্যালঘু পরিবারে ডাকাতবেশী দুর্বৃত্তদের তাণ্ডব, সংবাদ, ৩০ নভেম্বর ২০০৩

১০২. মির্জাপুরে ১০টি কালীমন্দিরের প্রতিমা গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, সংবাদ, ৩০ নভেম্বর ২০০৩

আরও দেখুন: