২০০৪ সালের জানুয়ারি মাসটি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসীদের জন্য একটি অত্যন্ত রক্তাক্ত ও বিভীষিকাময় সময় ছিল। এই মাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে টাঙ্গাইলের মধুপুরে, যেখানে বনায়নের নামে আদিবাসীদের ঐতিহ্যবাহী ভূমি কেড়ে নিয়ে তথাকথিত ‘ইকোপার্ক’ নির্মাণের প্রতিবাদ করায় পুলিশ ও বনরক্ষীদের গুলিতে গারো আদিবাসী যুবক পীরেন স্নাল নিহত হন। একই মাসে ফরিদপুরে এক সংখ্যালঘু হিন্দু পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা করা হয়। খাসজমি ও দেবোত্তর সম্পত্তি দখল করতে নাটোরের লালপুরে ও বড়াইগ্রামে হিন্দু পল্লীতে প্রকাশ্য দিবালোকে গণলুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় ও সামাজিক উগ্রতার কারণে এই এক মাসেই বহু পরিবারকে নিজ ভূমি ছেড়ে যাযাবরের মতো পালিয়ে বেড়াতে হয়।
২০০৪ সালের জানুয়ারি মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল
১. ফরিদপুরে ডাকাতরা একই পরিবারের ৫ জনকে কুপিয়ে খুন করেছে, জনকন্ঠ, ১ জানুয়ারি ২০০৪
২. পার্বতীপুরে স্কুল ছাত্র অপহৃত ঃ ২ লাখ টাকা মুক্তিপণ দাবী, জনকণ্ঠ, ১ জানুয়ারি ২০০৪
৩. সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে সশস্ত্র তাণ্ডব, লালপুরে ৩২টি সংখ্যালঘু বাড়িতে হামলা, গণলুট, ভাংচুর, অগ্নিসংযোগ, আহত ৩৫, সংবাদ, ২ জানুয়ারি ২০০৪
৪. দর্শনায় ৩ বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ, এক মহিলার অবস্থা আশঙ্কাজনক, সংবাদ, ২ জানুয়ারি ২০০৪
৫. নাটোরে সংখ্যালঘুদের ওপর হামলা, “বিএনপি নেতাসহ গ্রেপ্তার-২, ৩২ জনের বিরুদ্ধে মামলা, প্রথম আলো, ৩ জানুয়ারি ২০০৪
৬. বি.বাড়িয়ায় শিবিরের বাধার মুখে অদ্বৈত মল্লবর্মনের জন্মবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড, জনকণ্ঠ, ৩ জানুয়ারি ২০০৪
৭. লালপুরে এবার সংখ্যালঘু যুবক অপহরণ- মুক্তিপণ দেয়ার প্রতিশ্র“তি দিয়ে রক্ষা, জনকণ্ঠ, ৩ জানুয়ারি ২০০৪
৮. বালিয়াকান্দীতে সংখ্যালঘু ব্যবসায়ীকে মারপিট ও দোকান ভাংচুর, সংবাদ, ৪ জানুয়ারি ২০০৪
৯. এলাকায় টান টান উত্তেজনা, মধুপুরে পুলিশ ও বনরক্ষীদের গুলিতে ১ আদিবাসী নিহত, আহত ১৫, সংবাদ, ৪ জানুয়ারি ২০০৪
১০. বালিয়াকান্দীতে বাড়িঘর ভাংচুর করে আদিবাসী পরিবার উচ্ছেদ, ইত্তেফাক, ৪ জানুয়ারি ২০০৪
১১. সিরাজগঞ্জের আদিবাসী পল্লীতে সংঘর্ষ, জনকণ্ঠ, ৫ জানুয়ারি ২০০৪
১২. গারো যুবক পীরেন হত্যার প্রতিবাদে মধুপুর গড়ে মিছিল সমাবেশ, বনমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ, জনকণ্ঠ, ৫ জানুয়ারি ২০০৪
১৩. পরিকল্পিত হত্যাকাণ্ড ॥ শেখ হাসিনা ইকো পার্ক নির্মাণবিরোধী মিছিলে গুলির নিন্দা, দৈনিক জনকণ্ঠ, ৫ জানুয়ারি ২০০৪
১৪. জনমনে আতঙ্ক, সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা, গোপালগঞ্জে সংখ্যালঘু অধ্যুষিত বিভিন্ন গ্রামে সশস্ত্র চাঁদাবাজের তৎপরতা, সংবাদ, ৬ জানুয়ারি ২০০৪
১৫. পীরগঞ্জে আদিবাসী মন্দিরে সন্ত্রাসীদের অগ্নিসংযোগ, ১.৩৮ একর দেবোত্তর সম্পত্তি জবর দখল, পালিয়ে বেড়াচ্ছেন বাদী, সংবাদ, ৬ জানুয়ারি ২০০৪
১৬. সরজমিন মধুপুর, যে কারণে নিহত হলেন পীরেন øাল, সংবাদ, ৭ জানুয়ারি ২০০৪
১৭. লালপুরে সংখ্যালঘু ১০ বাড়িতে হামলার ঘটনায় আর কোন গ্রেফতার নেই, সংবাদ, ৮ জানুয়ারি ২০০৪
১৮. প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলছে না ঃ উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে হিন্দু ব্যবসায়ীর জায়গায় মার্কেট নির্মাণ, ভোরের কাগজ, ৯ জানুয়ারি ২০০৪
১৯. মধুপুর ইকোপার্ক বাতিলের দাবিতে আদিবাসী সমাবেশ, এ দেশে এখন পাকিস্তানিরা নেই কিন্তু তাদের প্রেতাÍারা আছে, ভোরের কাগজ, ৯ জানুয়ারি ২০০৪
২০. মধুপুর ইকোপার্ক বাতিলের দাবিতে আদিবাসী সমাবেশ এ দেশে এখন পাকিস্তানিরা নেই কিন্তু তাদের প্রেতাÍারা আছে, ভোরের কাগজ, ৯ জানুয়ারি ২০০৪
২১. মধুপুরে আদিবাসীদের আন্দোলন দমনে সক্রিয় বিএনপি ক্যাডাররা, কাদের সিদ্দীকির গাড়ি ভাংচুর, প্রথম আলো, ১০ জানুয়ারি ২০০৪
২২. কালকিনিতে সংখ্যালঘু অধ্যাপকের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, সংবাদ, ১০ জানুয়ারি ২০০৪
২৩. পীরেন øালের পরিবার নির্বাক ঃ মিছিলের ভাষা পড়বে কে?, ভোরের কাগজ, ১০ জানুয়ারি ২০০৪
২৪. মাদারগঞ্জে সংখ্যালঘুর জমিতে ঘর তুলতে গিয়ে বাধা ঃ হামলায় আহত ৭, ইত্তেফাক, ১০ জানুয়ারি ২০০৪
২৫. মধুপুরে ইকোপার্ক নিয়ে আদিবাসী গারো ও বন বিভাগের সংঘাতের নেপথ্যে, ইত্তেফাক, ১০ জানুয়ারি ২০০৪
২৬. পীরেন øালের পরিবার নির্বাক ঃ মিছিলের ভাষা পড়বে কে?, ভোরের কাগজ, ১০ জানুয়ারি ২০০৪
২৭. মির্জাপুরে অপহরণের ৪ ঘন্টা পর ছাড়া পেয়েছে শুভ্র কর্মকার ঃ জনতার হাতে ১ অপহরণকারী আটক, আজকের কাগজ, ১১ জানুয়ারি ২০০৪
২৮. পীরেন হত্যার বিচারের দাবী হিমাগারে, উল্টো পুলিশের দায়ের করা মামলায় পীরেনই প্রধান আসামী, জনকণ্ঠ, ১২ জানুয়ারি ২০০৪
২৯. দেবোত্তর সম্পত্তি দখলের ষড়যন্ত্র সোনারগাঁওয়ে সংখ্যালঘুদের মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ, সংবাদ, ১২ জানুয়ারি ২০০৪
৩০. সীতা নকরেক এখন কোথায় দাঁড়াবেন?, জনকণ্ঠ, ১৩ জানুয়ারি ২০০৪
৩১. নানিয়ারচরে নিহত অপর ব্যক্তির লাশ ও ৯ অপহৃত এখনও উদ্ধার হয়নি, সংবাদ, ১৪ জানুয়ারি ২০০৪
৩২. বালতি ভর্তি মল নিক্ষেপ ঃ প্রতিবাদে ফরিদপুরে ব্যবসায়ীদের ধর্মঘট, জনকণ্ঠ, ১৪ জানুয়ারি ২০০৪
৩৩. পাথরঘাটার ৩০টি সংখ্যালঘু পরিবার সন্ত্রাসীদের হাতে জিম্মি, আজকের কাগজ, ১৫ জানুয়ারি ২০০৪
৩৪. সংখ্যালঘুর চিংড়িঘেরে বিএনপি নেতার হামলায় লুট, ৬ দিনেও শ্যামনগর পুলিশ মামলা নেয়নি, আসামী ওসির সখ্য, সংবাদ, ১৫ জানুয়ারি ২০০৪
৩৫. শৈবাল কান্তি দে ১১ দিন ধরে নিখোঁজ, সংবাদ, ১৫ জানুয়ারি ২০০৪
৩৬. মধুপুরে নিহত আদিবাসী পীরেনের স্ত্রীর আর্তি, “আমি এখন সন্তানদের কিভাবে মানুষ করব”, প্রথম আলো, ১৫ জানুয়ারি ২০০৪
৩৭. রংপুরে দু’বোন গণধর্ষণের শিকার ঃ গ্রেফতার ৪, জনকণ্ঠ, ১৫ জানুয়ারি ২০০৪
৩৮. মাধবপুরে হিন্দু পল্লীতে সন্ত্রাসী হামলায় আহত ৩, আজকের কাগজ, ১৫ জানুয়ারি ২০০৪
৩৯. মংলায় বোমা হামলায় ইউপি চেয়ারম্যান নিহত, যুগান্তর, ১৫ জানুয়ারি ২০০৪
৪০. সাভারে গ্রেফতারকৃত ধর্ষককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ভোরের কাগজ, ১৬ জানুয়ারি ২০০৪
৪১. নারায়ণগঞ্জ-নাটোরে বাজারে ও মংমনসিংহে মন্দিরে ডাকাতি, জনকণ্ঠ, ১৬ জানুয়ারি ২০০৪
৪২. বলিয়াকান্দিতে সংখ্যালঘু পরিবারের শিশুকে চুরি করে হত্যা, সংবাদ, ১৮ জানুয়ারি ২০০৪
৪৩. দেল দুয়ারে সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা ঘটনার ১২ দিনেও আসামীদের গ্রেফতার করা হয়নি, মামলা প্রত্যাহারের হুমকি, সংবাদ, ১৮ জানুয়ারি ২০০৪
৪৪. নরসিংদীতে চাঁদা না পেয়ে পূজামণ্ডপ ও মূর্তি ভাংচুর, ভোরের কাগজ, ১৯ জানুয়ারি ২০০৪
৪৫. ফেনীর পরশুরামে উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা ঃ সংখ্যালঘু পরিবারের সম্পত্তিতে মার্কেট নির্মাণ করে বিএনপি নেতাকে বরাদ্দ, সংবাদ, ১৯ জানুয়ারি ২০০৪
৪৬. যশোরের গ্রামে সংখ্যালঘুর বাড়িতে হামলা, ভাংচুর,লুট, আহত তিন, জনকণ্ঠ, ১৯ জানুয়ারি ২০০৪
৪৭. চাঁদা না দেয়ায় নরসিংদীতে সন্ত্রাসীদের পূজামণ্ডপ তছনছ ও মূর্তি ভাংচুর, জনকণ্ঠ, ১৯ জানুয়ারি ২০০৪
৪৮. গ্রেফতারকৃত সন্ত্রাসীর দেয়া তথ্য নিয়ে ধুম্রজাল, জনকণ্ঠ, ২০ জানুয়ারি ২০০৪
৪৯. সরিষাবাড়িতে ২টি কালী মন্দিরে হামলা, ভাংচুর, লুটপাট, যুগান্তর, ২১ জানুয়ারি ২০০৪
৫০. বাজিতপুরে সন্ত্রাসীদের তাণ্ডব, সংখ্যালঘু পরিবার বাড়িছাড়া, প্রথম আলো, ২১ জানুয়ারি ২০০৪
৫১. নাটোরে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কে, আজ আইনজীবীদের বিক্ষোভ, সংবাদ, ২২ জানুয়ারি ২০০৪
৫২. সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্বার ওপর নির্যাতন চলছে, মতবিনিময় সভায় বক্তারা, ভোরের কাগজ, ২২ জানুয়ারি ২০০৪
৫৩. কাউখালীতে সন্ত্রাসীদের আগুনে সংখ্যালঘু পরিবারের বাড়ি মন্দির গোয়াল ভস্মীভূত, জনকণ্ঠ, ২৩ জানুয়ারি ২০০৪
৫৪. মধুপুরে ইকোপার্ক বিরোধী আদিবাসী নেতাসহ ১২ জনের বিরুদ্ধে লুটপাটের মামলা দায়ের, প্রথম আলো, ২৩ জানুয়ারি ২০০৪
৫৫. রাউজানে ছাত্রলীগ নেতাকে জবাই করে হত্যা, আজকের কাগজ, ২৪ জানুয়ারি ২০০৪
৫৬. বান্দরবনে সামাজিক বনায়ন কর্মসূচি ঃ কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ, আদিবাসীরা উচ্ছেদ আতঙ্কে, যুগান্তর, ২৪ জানুয়ারি ২০০৪
৫৭. বাজিতপুরে সরকারদলীয় সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে সংখ্যালঘু এক পরিবার গ্রামছাড়া, জনকণ্ঠ, ২৪ জানুয়ারি ২০০৪
৫৮. পাথরঘাটায় পুলিশের সামনেই দুই মন্দির পুড়ে ছাই করেছে সন্ত্রাসীরা, এলাকাবাসীকে মারধর, ফাকা গুলি, টিয়ার গ্যাস, মালামাল লুট, ভোরের কাগজ, ২৫ জানুয়ারি ২০০৪
৫৯. সিংড়ায় মন্দিরে হামলা, ৪টি প্রতিমা ভাংচুর, ভোরের কাগজ, ২৬ জানুয়ারি ২০০৪
৬০. দুই মন্দির পোড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে মিছিল, গঙ্গাবাড়ির পুরুষরা পলাতক, ভোরের কাগজ, ২৬ জানুয়ারি ২০০৪
৬১. চাঁদা না দেওয়ায় বাগেরহাটে পূজামণ্ডপ ভাংচুর, আহত ৭, প্রতিবাদে পূজা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল, প্রথম আলো, ২৭ জানুয়ারি ২০০৪
৬২. অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার ফাইনাল রিপোর্টে বাদীর বিষ্ময় বিচার বিভাগীয় তদন্ত দাবি, দৈনিক ইত্তেফাক, ২৬ জানুয়ারি ২০০৪
৬৩. বাগেরহাটে সরস্বতী পূজা মণ্ডপে সন্ত্রাসী হামলা, জনকণ্ঠ, ২৭ জানুয়ারি ২০০৪
৬৪. চাঁদাবাজিতে বাধা দেয়ায় ফরিদপুরে সন্ত্রাসীদের ওপর বোমা হামলা, জনকণ্ঠ, ২৭ জানুয়ারি ২০০৪
৬৫. কুমিল্লায় সরস্বতী মূর্তি ভাংচুর, গ্রেফতার-২, জনকণ্ঠ, ২৮ জানুয়ারি ২০০৪
৬৬. বাগেরহাটে পূজামণ্ডপ ভাংচুরের হোতা বিএনপি নেতার ভাই, কেউ গ্রেফতার হয়নি, জনকণ্ঠ, ২৯ জানুয়ারি ২০০৪
৬৭. লাকসামে সংখ্যালঘু এক বৃদ্ধার জমি আÍসাতে সন্ত্রাসীরা তৎপর, সংবাদ, ২৯ জানুয়ারি ২০০৪
৬৮. আখাউড়া কেন্দ্রীয় মহাশ্মশান ও মন্দিরের জায়গা দখল, আজকের কাগজ, ৩০ জানুয়ারি ২০০৪
৬৯. সংখ্যালঘু ও আহমদিয়া সম্প্রদায়ের জমিজমা দখলের অভিযোগ পাওয়া গেছে, খতিয়ে দেখা হবে, হ্যারি কে টমাস, জনকণ্ঠ, ৩০ জানুয়ারি ২০০৪
৭০. খাস জমি দখল করতে লাঠিয়ালদের তাণ্ডব, নাটোরের বড়াইগ্রামে ১০ হিন্দু বাড়িতে হামলা লুট অগ্নিসংযোগ, প্রথম আলো, ৩০ জানুয়ারি ২০০৪
৭১. পাবনায় সংখ্যালঘু পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার চেষ্টা ব্যর্থ করেছে গ্রামবাসী, জনকণ্ঠ, ৩০ জানুয়ারি ২০০৪
৭২. আখাউড়া কেন্দ্রীয় মহাশ্মশান ও মন্দিরের জায়গা দখল, আজকের কাগজ, ৩০ জানুয়ারি ২০০৪
৭৩. খাস জমি দখল করতে লাঠিয়ালদের তাণ্ডব নাটোরের বড়াইগ্রামে ১০ হিন্দু বাড়িতে হামলা লুট অগ্নিসংযোগ, প্রথম আলো, ৩০ জানুয়ারি ২০০৪
৭৪. বেড়ায় সংখ্যালঘুদের বাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা, যুগান্তর, ৩১ জানুয়ারি ২০০৪
৭৫. সুনামগঞ্জের তিন হিন্দু পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা ঃ বাড়ির আঙিনায় জোরপূর্বক ঘর তুলেছে এক প্রভাবশালী ব্যক্তি, ভোরের কাগজ, ৩১ জানুয়ারি ২০০৪
৭৬. বগুড়ার শিবগঞ্জে মন্দির ভাংচুর, গ্রেপ্তার-৬, ভোরের কাগজ, ৩১ জানুয়ারি ২০০৪
আরও দেখুন: