২০০৫ সালের ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক উচ্ছেদ, নারী নির্যাতন এবং সম্পত্তি গ্রাসের নির্মম চিত্র ফুটে ওঠে। এই মাসে পটুয়াখালীর দশমিনায় স্থানীয় কুখ্যাত ‘ছিদ্দিক বাহিনী’র পৈশাচিক নির্যাতনে ৩৫টি সংখ্যালঘু হিন্দু পরিবার ভিটেমাটি হারিয়ে চরম নিরাপত্তাহীনতায় পড়ে, যা মানবাধিকার সংগঠনগুলোর সরেজমিন তদন্তেও সত্য প্রমাণিত হয়। এছাড়া টাঙ্গাইলে খোদ তৎকালীন এক প্রতিমন্ত্রীর মামাবাড়ির পারিবারিক মন্দিরে বোমা হামলা এবং কিশোরগঞ্জের ঐতিহাসিক ‘দিল্লির আখড়া’র দেবোত্তর সম্পত্তি গ্রাসের পাঁয়তারা সাম্প্রদায়িক অপশক্তির দাপটকে স্পষ্ট করে। আলফ্রেড সরেন হত্যা মামলার বিচার ঝুলে থাকা এবং আদিবাসীদের ভূমিহীন হয়ে পড়ার ঘটনাগুলো আইনের শাসনের চূড়ান্ত অভাবকেই নির্দেশ করে।
২০০৫ সালের ফেব্রুয়ারি মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল
১. রূপগঞ্জে হিন্দু পরিবারের জমি দখল করেছে আ. লীগ নেতা, সংবাদ, ১ ফেব্রুয়ারি ২০০৫
২. ঢাকার বিউটি পার্লারে কর্মরত তরুণীকে ফুঁসলিয়ে কুলিয়ারচর এনে ধর্ষণের চেষ্টা, ইত্তেফাক, ১ ফেব্রুয়ারি ২০০৫
৩. হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন, ডিসেম্বরে ৩৯টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় নিহত-৩। গণধর্ষণের শিকার-৩, ভোরের কাগজ, ২ ফেব্রুয়ারি ২০০৫
৪. ৭২ সাঁওতাল পাড়ায় উন্নয়নের ছোঁয়া নেই, সংবাদ, ২ ফেব্রুয়ারি ২০০৫
৫. রাঙ্গামাটিতে পাহাড়ি মহিলার লাশ উদ্ধার, যুগান্তর ২ ফেব্রুয়ারি ২০০৫
৬. লোহাগড়ায় হামলার ভয়ে একটি ঋষি পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে, সংবাদ, ৩ ফেব্রুয়ারি ২০০৫
৭. গোবিন্দগঞ্জে ছিনতাই, সংবাদ, ৬ ফেব্রুয়ারি ২০০৫
৮. পার্বত্য আদিবাসীদের ভাষা বিলুপ্ত হওয়ার পথে, আজকের কাগজ, ৮ ফেব্রুয়ারি ২০০৫
৯. সন্ত্রাসী সিদ্দিক বাহিনীর হাতে জিম্মি দশমিনার আলিপুরা গ্রামের ১৪ সংখ্যালঘু পরিবার, আজকের কাগজ, ৮ ফেব্রুয়ারি ২০০৫
১০. টাঙ্গাইলে মন্ত্রী গৌতম চক্রবর্তীর মামা বাড়ির মন্দিরে বোমা হামলা, জনকণ্ঠ, সংবাদ, আজকের কাগজ, ১০ ফেব্রুয়ারি ২০০৫
১১. দশমিনায় ১৪টি সংখ্যালঘু পরিবারকে ঘর বাড়ী ছেড়ে চলে যাওয়ার হুমকি, সংবাদ, ১০ ফেব্রুয়ারি ২০০৫
১২. বাগেরহাটে হিন্দু পরিবারের উপর সরকারদলীয় সন্ত্রাসীর হামলা, সংবাদ, ১০ ফেব্রুয়ারি ২০০৫
১৩. সুনামগঞ্জে আবারও সংখ্যালঘু পরিবারের জমি দখল, সংবাদ, ১১ ফেব্রুয়ারি ২০০৫
১৪. বাগেরহাট হিন্দু পরিবারের উপর সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা, সংবাদ, ১১ ফেব্রুয়ারি ২০০৫
১৫. ছিদ্দিক বাহিনীর হাতে দশমিনার ৩৫ সংখ্যালঘু পরিবার জিম্মি, মন্দির শ্মশান উচ্ছেদ, জমি দখল করে উল্টো মামলা, ভোরের কাগজ, ১২ ফেব্রুয়ারি ২০০৫
১৬. কলাপাড়ার রাখাইন পল্লিতে কষ্টিপাথরের দুটি বৌদ্ধমূর্তি চুরি, ভোরের কাগজ, ১২ ফেব্রুয়ারি ২০০৫
১৭. দিনাজপুরে আদিবাসী তরুণীকে ধর্ষণ মামলা অবশেষে নিয়েছে পুলিশ, যুগান্তর, ১২ ফেব্রুয়ারি ২০০৫
১৮. মুরাদনগরে আ’লীগ নেতার হুমকিতে একটি সংখ্যালঘু পরিবার আতঙ্কে, সংবাদ, ১২ ফেব্রুয়ারি ২০০৫
১৯. বোচাগঞ্জে আদিবাসী তরুণীকে ধর্ষণ করেছে বিএনপি নেতা, ভোরের কাগজ, ১৩ ফেব্রুয়ারি ২০০৫
২০. কালিগঞ্জে খুনের মামলার বাদীর বাড়ীতে সন্ত্রাসীদের হামলা ॥ ৬ জন গ্রেফতার, ইত্তেফাক, ১৩ ফেব্রুয়ারি ২০০৫
২১. সীতাকুণ্ডে সন্ত্রাসীদের বর্বরতা ॥ বাড়িতে আটকিয়ে হিন্দু পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা, আহত-৬, ভোরের কাগজ, ১৪ ফেব্রুয়ারি ২০০৫
২২. গণপিটুনিতে যুবক নিহত জয়পুরহাটে ৪টি সংখ্যালঘু বাড়িতে অগ্নিসংযোগ, সংবাদ, ১৬ ফেব্রুয়ারি ২০০৫
২৩. সুনামগঞ্জে মূর্তি ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা গ্রেফতার-৬, ভোরের কাগজ, ১৬ ফেব্রুয়ারি ২০০৫
২৪. জয়পুরহাটে যুবতীকে ধর্ষণের চেষ্টা ॥ গণপিটুনিতে যুবক হত ভাংচুর অগ্নি সংযোগ, জনকণ্ঠ, ১৭ ফেব্রুয়ারি ২০০৫
২৫. আলফ্রেড সরেন হত্যা মামলা ॥ চারবছরে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ পুলিশ ক্যাম্প উঠে গেছে ঃ বাদী সাক্ষীরা আতংকে, যুগান্তর, ১৭ ফেব্রুয়ারি ২০০৫
২৬. জয়পুরহাটের পল্লীতে সন্ত্রাস ॥ সর্বস্ব হারিয়েছে ৩ পরিবারের লোকজন, যুগান্তর, ১৭ ফেব্রুয়ারি ২০০৫
২৭. আগৈলঝড়ায় মূর্তি ভাংচুর, আজকের কাগজ, ১৭ ফেব্রুয়ারি ২০০৫
২৮. ভূমিহীন আদিবাসীদের গন্তব্য কোথায়, ভোরের কাগজ, ১৮ ফেব্রুয়ারি ২০০৫
২৯. কিশোরগঞ্জের “দিল্লির আখড়ার” সম্পত্তি গ্রাস করার পাঁয়তারা, প্রথম আলো, ১৯ ফেব্রুয়ারি ২০০৫
৩০. আক্কেলপুরে কিশোরী ধর্ষণ চেষ্টায় যুবক খুনের জের ॥ ঘর বাড়ি পুড়িয়ে দেয়ায় ৩টি সংখ্যালঘু পরিবারের মানবেতর দিনযাপন, সংবাদ, ১৯ ফেব্রুয়ারি ২০০৫
৩১. লাকসামে অমূল্য হত্যাকাণ্ড ॥ ১০ দিনেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি, সংবাদ, ২০ ফেব্রুয়ারি ২০০৫
৩২. সংখ্যালঘু ঘের ব্যবসায়ী, নবজাতক ও অন্তঃসত্ত্বা গৃহবধূসহ নয় জেলায় খুন-১১, জনকণ্ঠ, ২২ ফেব্রুয়ারি ২০০৫
৩৩. চাঁদার টাকা না দেওয়ায়, জনকণ্ঠ, ২২ ফেব্রুয়ারি ২০০৫
৩৪. দশমিনায় ১৪টি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ চেষ্টা ॥ মানবাধিকার সংগঠনের ঘটনাস্থল পরিদর্শনে অভিযোগের সত্যতা মিলছে, সংবাদ, ২৩ ফেব্রুয়ারি ২০০৫
৩৫. মিরসরাইয়ে মন্দির ভাঙচুর ঘটনায় গ্রেফতার-২, সংবাদ, ২৪ ফেব্রুয়ারি ২০০৫
৩৬. রূপগঞ্জে এক হিন্দু পরিবারকে লাঞ্ছিত করেছে সন্ত্রাসীরা । ফরিদপুরে উপাসনালয় ভাঙার ক্ষোভ ॥ ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, প্রথম আলো, ২৫ ফেব্রুয়ারি ২০০৫
৩৭. কলাপাড়ায় জমি দখল, ৪ জন গ্রেফতার, সংবাদ, ২৮ ফেব্রুয়ারি ২০০৫
আরও দেখুন: