২০০৫ সালের জুলাই মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলির খতিয়ান

২০০৫ সালের জুলাই মাস জুড়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর রাজনৈতিক জুলুম, ভূমি দখল এবং পাশবিক নারী নির্যাতনের তীব্রতা অব্যাহত থাকে। এই মাসের অন্যতম লোমহর্ষক ঘটনা ছিল রাজশাহীর গোদাগাড়ীতে গণধর্ষণের শিকার এক আদিবাসী গৃহবধূ বিচার চাইতে গিয়ে খোদ পুলিশের দ্বারাই পুনরায় ধর্ষণের শিকার হওয়া। একই সাথে ফরিদপুরের বোয়ালমারীতে দুই খ্রিস্টান এনজিও কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। বিতর্কিত ‘অর্পিত সম্পত্তি আইন’ (শত্রু সম্পত্তি আইন)-এর কবলে পড়ে লাখ লাখ হিন্দু পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হওয়ার প্রামাণ্য চিত্রও এই মাসে উঠে আসে। ক্ষমতার দাপটে শ্মশান দখল, আদিবাসী উচ্ছেদ এবং বাঁশখালী ট্র্যাজেডির চার্জশিট নিয়ে দীর্ঘসূত্রতা তৎকালীন বিচারহীনতার এক চূড়ান্ত দলিল।

 

২০০৫ সালের জুলাই মাসের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের ঘটনাবলি যেভাবে গণমাধ্যমে এসেছিল

১. গণধর্ষণের বিচার চাইতে গিয়ে রাজশাহীতে আদিবাসী গৃহবধূ পুলিশের ধর্ষণের শিকার, জনকণ্ঠ, ১ আগস্ট ২০০৫

২. বোয়ালমারীতে খুনের দায়ে আটক ভ্যানচালক পুলিশ রিমান্ডে ॥ মাদ্রাসা সুপার পলাতক, জনকণ্ঠ, ১ আগস্ট ২০০৫

৩. নবীনগর ছাত্র ইউনিয়ন সভাপতি প্রকাশকে নৃশংসভাবে খুন, ভোরের কাগজ, ১ আগস্ট ২০০৫

৪. বরিশালে খ্রিস্টান পল্লীতে হামলার নিন্দায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইত্তেফাক, ১ আগস্ট ২০০৫

৫. বান্দরবানে আদিবাসীদের ভূমি দখল করে মসজিদ নির্মাণের কাজ চলছে, আজকের কাগজ, ১ আগস্ট ২০০৫

৬. রাজৈরে ভূমিদস্যুর কাছে জিম্মি চার সংখ্যালঘু পরিবার, কিশোরীর স্কুল বন্ধ, জনকণ্ঠ, ২ আগস্ট ২০০৫

৭. সাভারে সংখ্যালঘু পরিবারে মহিলাদের শ্লীলতাহানি, দেশছাড়া করার হুমকি, জনকণ্ঠ, ২ আগস্ট ২০০৫

৮. আদিবাসী নেতা সরেনের খুনীদের ১৮ আগস্টের মধ্যে গ্রেফতার দাবি, জনকণ্ঠ, ২ আগস্ট ২০০৫

৯. আলফ্রেড সরেন হত্যার বিচার ও নির্যাতন বন্ধের দাবি, ভোরের কাগজ, ২ আগস্ট ২০০৫

১০. জুন মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ২ জন খুন ও ৭ জন ধর্ষিত, ভোরের কাগজ, ২ আগস্ট ২০০৫

১১. রহস্য এখনো অনুদঘাটিত, হুমকিদাতা মাদ্রাসা সুপারের হদিস মেলেনি, ভোরের কাগজ, ২ আগস্ট ২০০৫

১২. হত্যাকাণ্ডের প্রতিবাদে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের বিক্ষোভ সমাবেশ, প্রথম আলো, ২ আগস্ট ২০০৫

১৩. হয়রানি ও মহিলাদের ধর্ষণের হুমকি, আজকের কাগজ, ২ আগস্ট ২০০৫

১৪. বোয়ালমারীতে এনজিও কর্মী হত্যার বিচার দাবিতে খ্রিস্টানদের মিছিল, জনকণ্ঠ, ৩ আগস্ট ২০০৫

১৫. ঈশ্বরগঞ্জে মন্দির থেকে মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ চুরি, ইত্তেফাক, ৩ আগস্ট ২০০৫

১৬. আমিন চেয়ারম্যানের নির্দেশে গান পাউডার দিয়ে আগুন লাগানো হয়, প্রথম আলো, ৪ আগস্ট ২০০৫

১৭. বান্দরবানে লুসাই পরিবারের জমি দখল করে পাহাড় কাটার অভিযোগ, মারাÍক ঝুকিতে শতাধিক পরিবার, প্রথম আলো, ৪ আগস্ট ২০০৫

১৮. ফরিদপুরে দুই খ্রিস্টান হত্যায় দূতাবাসের উদ্বেগ, জনকণ্ঠ, ৪ আগস্ট ২০০৫

১৯. বিএনপি নেতা আমিনুলই বাঁশাখালীর ১১ খুনের মূল হোতা, জনকণ্ঠ, ৪ আগস্ট ২০০৫

২০. ফরিদপুরে দুই খৃষ্ট ধর্মাবলম্বীর খুনের ঘটনায় মার্কিন দূতাবাসের শোক, ইত্তেফাক, ৪ আগস্ট ২০০৫

২১. সংখ্যালঘুদের হয়রানির প্রতিবাদে যশোরে ডিসি এসপি অফিস ঘেরাও, সংবাদ, ৪ আগস্ট ২০০৫

২২. চট্টগ্রামে খুন করতে এসে বাঁশখালী হত্যা মামলার আসামি গ্রেফতার, সংবাদ, ৪ আগস্ট ২০০৫

২৩. ফরিদপুরে নিহত দুই এনজিও কর্মী ধর্মীয় উগ্রবাদের শিকার, ভোরের কাগজ, ৪ আগস্ট ২০০৫

২৪. বাঁশখালীর বহু নৃশংস অপরাধের পেছনে আমিন চেয়ারম্যান, সমকাল, ৪ আগস্ট ২০০৫

২৫. সংখ্যালঘু পরিবার উচ্ছেদের প্রতিবাদে পার্বতীপুরের বড়দলে আওয়ামী লীগের সমাবেশ, আজকের কাগজ, ৪ আগস্ট ২০০৫

২৬. সাতকানিয়ায় পুলিশের উপস্থিতিতে বিয়েবাড়িতে ডাকাতি ঃ আহত ২৩, সমকাল, ৫ আগস্ট ২০০৫

২৭. হত্যা পরিকল্পনার অভিযোগে আমিনের বিরুদ্ধে মামলা, বাঁশখালীর ১১ হত্যা ঘটনার আরো তথ্য, সমকাল, ৫ আগস্ট ২০০৫

২৮. প্রতিমন্ত্রীর ভাইয়ের নাম ফাঁস হয়ে যাওয়ায় তোলপাড়, সংবাদ, ৫ আগস্ট ২০০৫

২৯. নাটোরে সংখ্যালঘু পরিবারকে গ্রাম ছাড়ার নির্দেশ, জনকণ্ঠ, ৫ আগস্ট ২০০৫

৩০. বাঁশখালী হত্যাকাণ্ড ভিন্ন খাতে নিতে উঠেপড়ে লেগেছে একটি মহল, ইউনুস ও দুদু মেম্বারের রিমাণ্ড চেয়েছে পুলিশ, ভোরের কাগজ, ৬ আগস্ট ২০০৫

৩১. ডোমারে একটি সংখ্যালঘু পরিবারের ভিটেবাড়ি দখলে দাঙ্গা বাধানোর উস্কানি দিচ্ছে জামাতিরা, আজকের কাগজ, ৬ আগস্ট ২০০৫

৩২. বগুড়ায় ধরেরবাড়িতে বসবাসরত ২৫ পরিবার উচ্ছেদ আতঙ্কে, জনকণ্ঠ, ৬ আগস্ট ২০০৫

৩৩. নড়াইলে সংখ্যালঘুদের বাড়িতে একের পর এক ডাকাতি, জনকণ্ঠ, ৬ আগস্ট ২০০৫

৩৪. বাঁশখালীর ১১ খুনের সঙ্গে বিএনপি নেতা আমিনুর জড়িত থাকায় চট্টগ্রামে চাঞ্চল্য, গ্রেফতার বা জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিচ্ছে না পুলিশ, জনকণ্ঠ, ৬ আগস্ট ২০০৫

৩৫. ময়মনসিংহে সংখ্যালঘু পরিবারকে ভিটে থেকে উচ্ছেদ ॥ মুন্সীগঞ্জে সর্বস্ব লুট, জনকণ্ঠ, ৬ আগস্ট ২০০৫

৩৬. নবাবগঞ্জে সংখ্যালঘুদের মার্কেট দখলের পাঁয়তারা করছে প্রভাবশালী মহল, যুগান্তর, ৬ আগস্ট ২০০৪

৩৭. কুলাউড়ায় আদিবাসী পল্লীতে চরম আতঙ্ক, বনবিভাগের উচ্ছেদ অভিযান, সমকাল, ৬ আগস্ট ২০০৫

৩৮. ভারতে পাচারের সময় আদিবাসী তরুণী উদ্ধার, আটক ১, জনকণ্ঠ, ৭ আগস্ট ২০০৫

৩৯. বরিশালে খ্রিস্টান পল্লীতে হামলা মামলার বাদিনীর স্বামীকে অপহরণ, জনকণ্ঠ, ৭ আগস্ট ২০০৫

৪০. পার্বত্য অঞ্চলে এখনও সামরিক শাসন চলছে, আদিবাসীরা অস্তিত্বের সঙ্কটে ॥ সন্তু লারমা, জনকণ্ঠ, ৭ আগস্ট ২০০৫

৪১. মান্দায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতার ওপর হামলার বিচার দাবি, সংবাদ, ৭ আগস্ট ২০০৫

৪২. এবার হামলা প্রতিরোধের শপথ নিয়েছে কুলাউড়ার খাসিয়া আদিবাসীরা, সমকাল, ৮ আগস্ট ২০০৫

৪৩. সিরাজগঞ্জের আদিবাসীরা নানা বঞ্চনার শিকার, ভোরের কাগজ, ৯ আগস্ট ২০০৫

৪৪. আÍনিয়ন্ত্রণাধিকার মুক্তির প্রধান শর্ত ঃ সন্তু লারমা, নিজভূমে পরবাসী আদিবাসী জনগোষ্ঠী, ভোরের কাগজ, ৯ আগস্ট ২০০৫

৪৫. দিনাজপুরের সমাবেশে দাবি, আদিবাসীদের রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, সংবাদ, ৯ আগস্ট ২০০৫

৪৬. পাঠচক্রে বক্তারা, পাঠ্যবইয়ে আদিবাসীদের খণ্ডিত তথ্য দেয়া হয়েছে, সংবাদ, ৯ আগস্ট ২০০৫

৪৭. আদিবাসী তরুণীর ভাসমান লাশ নিয়ে রাঙামাটিতে রহস্য, প্রথম আলো, ৯ আগস্ট ২০০৫

৪৮. ব্যরিস্টার মওদুদের সঙ্গে একমত পোষণ করে, প্রথম আলো, ৯ আগস্ট ২০০৫

৪৯. কুলাউড়ায় পানপুঞ্জিতে বন বিভাগের অভিযান, পাঁচ দিনেও আদিবাসীরা ঘরে ফিরতে পারেননি, আবার উচ্ছেদ আতঙ্ক, প্রথম আলো, ৯ আগস্ট ২০০৫

৫০. আদিবাসী দিবস পালন, বিশ্বব্যাপী ঘৃণ্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান, সংবাদ, ১০ আগস্ট ২০০৫

৫১. আদিবাসী দিবসে আলোচনাসভা, সামরিক বাহিনী আদিবাসীদের ভূমি দখলে নেবে-এটা অনাকাঙ্খিত ॥ ইইউ মিশনপ্রধান, জনকণ্ঠ, ১০ আগস্ট ২০০৫

৫২. চাঁদা না পেয়ে চাঁদপুরে সংখ্যালঘুর বিয়ের অনুষ্ঠানে হামলা, জনকণ্ঠ, ১০ আগস্ট ২০০৫

৫৩. ফরিদপুরে এতিমখানার নামে সংখ্যালঘুদের খেলার মাঠ দখল ॥ বিক্ষোভ, জনকণ্ঠ, ১০ আগস্ট ২০০৫

৫৪. সাধন কি বিচার পাবে না?, জনকণ্ঠ, ১১ আগস্ট ২০০৫

৫৫. ২ এনজিও কর্মী হত্যা, ফরিদপুরে আজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন, প্রথম আলো, ১১ আগস্ট ২০০৫

৫৬. বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি মাহবুবে আলমের উল্লাপাড়ায় পূর্ণিমার পরিবারের সাথে সাক্ষাত, আজকের কাগজ, ১১ আগস্ট ২০০৫

৫৭. সংখ্যালঘু নির্যাতকদের শাস্তি চাই ॥ আমিন চেয়ারম্যানের গ্রেফতার দাবি, চট্টগ্রামে হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন, ভোরের কাগজ, ১২ আগস্ট ২০০৫

৫৮. ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান ॥ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ, ভোরের কাগজ, ১২ আগস্ট ২০০৫

৫৯. ঐক্য পরিষদে বক্তারা, ধর্মীয় সংখ্যালঘুদের নানাভাবে বঞ্চিত করা হচ্ছে, সংবাদ, ১৩ আগস্ট ২০০৫

৬০. সংখ্যালঘুদের উচ্ছেদ করায় টাকা দেবে না ইউরোপীয় কমিশন, সংবাদ, ১৩ আগস্ট ২০০৫

৬১. চট্টগ্রামে দু’উপজাতীয় তরুণী ধর্ষিত ঃ এক ধর্ষক গ্রেফতার, যুগান্তর, ১৩ আগস্ট ২০০৫

৬২. আদিতমারীতে সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতনের কাহিনী, আজকের কাগজ, ১৪ আগস্ট ২০০৫

৬৩. ঠাকুরগাঁওয়ে আদিবাসী মহল্লায় হামলা, ইউএনও অফিস ঘেরাও, আজকের কাগজ, ১৫ আগস্ট ২০০৫

৬৪. আদিতমারীতে স্কুলের নৈশপ্রহরীর প্রতারণা, সংখ্যালঘু কিশোরীকে ধর্মান্তরিত করে বিয়ে ঃ মামলা প্রত্যাহারের জন্য হুমকি, সংবাদ, ১৫ আগস্ট ২০০৫

৬৫. ঠাকুরগাঁওয়ে আদিবাসী মহিলার শ্লীলতাহানির প্রতিবাদে ইউএনও অফিস ঘেরাও, সংবাদ, ১৫ আগস্ট ২০০৫

৬৬. সাদুল্যাপুরে ৮টি মূর্তি ভেঙে ঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা, সংবাদ, ১৬ আগস্ট ২০০৫

৬৭. রামপালের সেই নির্যাতিত ছবি রাণী বাঁচতে চান ঃ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, জনকণ্ঠ, ১৭ আগস্ট ২০০৫

৬৮. নওগাঁর গ্রামে সংখ্যালঘুর বাড়িতে রাতভর তাণ্ডব ঃ বোমার আঘাতে মহিলাসহ ৫ জন আহত, আজকের কাগজ, ১৭ আগস্ট ২০০৫

৬৯. নেত্রকোনায় ৮০০ আদিবাসী পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা, ১৫টি ভিটেছাড়া, প্রথম আলো, ২০ আগস্ট ২০০৫

৭০. সংখ্যালঘু উপেন মিস্ত্রীর চিংড়ি ঘের দখল ঃ দাকোপে ছাত্রদল সভাপতি মান্নান দখলের রাজত্ব কায়েম করলেও পুলিশ নিরব, আজকের কাগজ, ২৫ আগস্ট ২০০৫

 

আরও দেখুন: