ভাবনা-উদ্যোগ-প্রচেষ্টা

দুর্গাপুর গ্রাম – কুমারখালী পৌরসভা, কুমারখালী, কুষ্টিয়া

দুর্গাপুর কুমারখালী পৌরসভার একটি অন্যতম প্রধান এলাকা বা মহল্লা। একসময় এটি পুরোপুরি গ্রামীণ জনপদ থাকলেও কুমারখালী পৌরসভার সম্প্রসারণের ফলে বর্তমানে এটি আধা-শহুরে রূপ ধারণ করেছে। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কুমারখালীর ঐতিহ্যবাহী গড়াই নদী। সুজলা-সুফলা সবুজ শ্যামল পরিবেশের পাশাপাশি এখানকার উন্নত যোগাযোগ ব্যবস্থা একে বসবাসের জন্য বেশ আকর্ষণীয় করে তুলেছে।

 

দুর্গাপুর গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া

দুর্গাপুর গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা এমনিতেই সাহিত্য, সংস্কৃতি ও কাপড়ের ব্যবসার (টেক্সটাইল) জন্য দেশজুড়ে বিখ্যাত। কুমারখালী পৌরসভার অন্তর্ভুক্ত দুর্গাপুর এলাকাটিও এই ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন নয়। এটি মূলত কুমারখালী শহরের কেন্দ্রবিন্দু ও গড়াই নদীর কাছাকাছি অবস্থিত একটি আবাসিক ও অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় এলাকা।

এই গ্রামে সুফি ফারুক ইবনে আবুবকর এর কর্মসূচির বিস্তারিত নিচে দেয়া হল:

দুর্গাপুর গ্রামে পেশা পরামর্শ সভা:

দুর্গাপুর গ্রাম সহ পৌরসভার আশেপাশের গ্রামগুলোর শিক্ষার্থী ও অভিভাবক দের নিয়ে ০৫.১০.২০১৫ আয়োজন করা হয়েছে পেশা পরামর্শ সভা। এই সভায় অত্র এলাকার তরুণ শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। সভায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নানা রকম পেশার ধরণের সাথে পরিচয় করানো হয়।  সেইসাথে উক্ত পেশাতে সফল হতে করণীয় বিষয়গুলো সম্পর্কে ধারণা দেয়া হয়। এই বিষয়ে সুফি ফারুক এর ফ্রি দক্ষতা সেন্টার কিভাবে সহায়তা করে সেই বিষয়ে অবগত করা হয়।

কুমারখালী গুরুকুল দুর্গাপুর, কুমারখালী, কুষ্টিয়া

 

প্রায় ৩ ঘণ্টা ব্যাপী প্রেজেন্টেশনের মাধ্যমে উক্ত বিষয়গুলো তুলে ধরা হয়। সভা শেষে শিক্ষার্থীরা বলেন তারা ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে অনেক নতুন বিষয় জানতে পেরেছেন এবং নিজেকে তৈরি করার বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছেন। সভায় অংশগ্রহণকারী অভিভাবকরা এরকম আয়োজনের জন্য সুফি ফারুক কে ধন্যবাদ জানান।

 

ফটো গ্যলারী:

 

আরও দেখুন:

শেয়ার করুন: Facebook X WhatsApp LinkedIn

প্রেস ডেস্ক, সুফি ফারুক ইবনে আবুবকর এর অফিস

সুফি ফারুক ইবনে আবুবকর এর নিজের সকল লেখা, শুভেচ্ছা, স্মরণ ইত্যাদি এই ডেস্ক থেকে প্রকাশিত হয়।

সুফি ফারুক ইবনে আবুবকর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে লেখালেখি।

যোগাযোগ

কুমারখালী বাস স্ট্যান্ড, দুর্গাপুর, কুমারখালী।
+৮৮০ (১৭) ৬৩০৩৮,৬৩০৩৯।contact@sufifaruq.com

© ২০২৬ সুফি ফারুক ইবনে আবুবকর। সর্বস্বত্ব সংরক্ষিত।