মুসলিম নামের সঙ্গে – ( রা. / হ. / হা / দা.বা. /মা.জি.আ. ) – ইত্যাদি শব্দ মানে কি? | ইসলাম ও মুসলিম সিরিজ

মুসলিম নামের সঙ্গে – ( রা. / হ. / হা / দা.বা. /মা.জি.আ. ) – ইত্যাদি শব্দ মানে কি? [ ইসলাম ও মুসলিম ]

ফেসবুকের বিভিন্ন পোস্টে, ওয়াজের ব্যানারে কিংবা ইসলামি বইপত্র পড়ার সময় আমরা প্রায়ই একটা জিনিস খেয়াল করি। অনেকের নামের শেষে ব্র্যাকেটে …

Read more

ইমাম আত্মহত্যা ও আমার চিন্তা | ইসলাম ও মুসলিম সিরিজ

এই রমজানে চাকরি হারিয়ে একজন ইমাম আত্মহত্যা করেছেন! মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার একটি মসজিদের ১৫ বছর ইমাম ছিলেন তিনি।   একবার …

Read more

শুরু হলো ইসলামিয়া গুরুকুল | ইসলাম ও মুসলিম সিরিজ

অনেকেই প্রায়শই একপেশে মন্তব্য করেন—আমি নাকি দুনিয়ার তাবৎ আধুনিক ও কারিগরি শিক্ষা নিয়ে এত মাথা ঘামাই, নানা রকম প্রশংসনীয় উদ্যোগ নিই; কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য কিছুই করি না! এই অভিযোগের আড়ালে তাঁরা প্রচ্ছন্নভাবে প্রমাণ করতে চান যে, মাদ্রাসা শিক্ষার প্রতি হয়তো আমার কোনো আক্রোশ বা অনীহা রয়েছে।

তাঁদের এই ভেবে নেওয়া বা অনুমান করাকে আমি স্বাগত জানাই। তবে বিনম্র অনুরোধ—এই ঢালাও অভিযোগটি জনসমক্ষে তোলার আগে ইন্টারনেটে একটু সার্চ করে দেখলে ভালো হতো। কারণ, আমরা ‘গুরুকুল’ (Gurukul Online Learning Network – GOLN) থেকে প্রথাগত সাধারণ ও কারিগরি শিক্ষার সমান্তরালে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নেও সমানতালে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, মাদ্রাসার একজন শিক্ষার্থীও এই দেশের নাগরিক এবং তাদেরও যুগোপযোগী শিক্ষার সমান অধিকার রয়েছে।

‘ইসলামিয়া গুরুকুল’ (Islamia Gurukul)-এর আদ্যোপান্ত

মাদ্রাসার পাঠ্যক্রম বা সিলেবাস অনুযায়ী যাঁরা সাবলীল ও সহজে পড়াশোনা করতে আগ্রহী, তাঁদের জন্য Islamia Gurukul, GOLN-এ নিয়মিত ভিডিও ক্লাস প্রকাশিত হচ্ছে। এটি কোনো সাময়িক উদ্যোগ নয়, বরং বেশ অনেক দিন ধরেই এই নীরব বিপ্লব চলছে। আমাদের এই প্ল্যাটফর্মে মূলত দুটি ধারায় পাঠদান করা হচ্ছে:

১. আলিয়া মাদ্রাসা শিক্ষাক্রম (দাখিল ৭ম থেকে ১০ম শ্রেণি):

আলিয়া মাদ্রাসার দাখিল পর্যায়ের ৭ম থেকে শুরু করে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের ক্লাস আমরা ভিডিও লেকচার আকারে ধারণ ও প্রকাশ করছি। সাধারণ গণিত বা বিজ্ঞানের পাশাপাশি ধর্মীয় বিষয়গুলোকেও এখানে সহজভাবে উপস্থাপন করা হয়েছে।

২. কওমি মাদ্রাসা শিক্ষাক্রম ও আরবি ব্যাকরণ:

যাঁরা কওমি ধারায় পড়াশোনা করছেন, তাঁদের ভাষা ও ব্যাকরণগত বুৎপত্তি বাড়াতে আমরা বিশেষভাবে জোর দিয়েছি। কওমি সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেমন—’নাহু’ (আরবি বাক্যতত্ত্ব) ও ‘সরফ’ (আরবি শব্দতত্ত্ব) সহ ক্লাসিক্যাল আরবি ব্যাকরণের ক্লাসগুলো অত্যন্ত দক্ষ শিক্ষকদের মাধ্যমে ধারণ করে নিয়মিত প্রকাশ করা হচ্ছে।

আমাদের দৃষ্টিভঙ্গি ও আহ্বান

শিক্ষা মানে কোনো বিভাজন নয়। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন শিক্ষার্থী যাতে শুধু মুখস্থ বিদ্যায় সীমাবদ্ধ না থেকে আরবি ভাষা ভালোভাবে বুঝতে পারেন এবং একইসাথে আধুনিক বিষয়ের সাথে খাপ খাইয়ে নিতে পারেন—সেই সেতুবন্ধন তৈরি করাই ইসলামিয়া গুরুকুলের মূল লক্ষ্য।

যাঁরা না জেনে সমালোচনা করতে ভালোবাসেন, তাঁদের প্রতি কোনো রাগ নেই। বরং বিনীত অনুরোধ থাকবে—সস্তা অনুমানের ওপর ভিত্তি করে মন্তব্য না করে গঠনমূলক কাজে অংশগ্রহণ করুন। আমাদের করা ক্লাসগুলো মাদ্রাসা পড়ুয়া ছোট ভাই-বোন বা সন্তানদের দেখান। যদি কোনো ভুলত্রুটি পান, ধরিয়ে দিন; আমরা তা সাদরে গ্রহণ করে আরও ভালো কিছু উপহার দেবো।

নিচের লিঙ্কে গিয়ে আমাদের কার্যক্রম আপনিও একবার ঘুরে আসতে পারেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিতে পারেন।

Islamia Gurukul – YouTube/Website Link:

বিনীত,

সুফি ফারুক ইবনে আবুবকর

মুজাহিদদের গোপনীয়তার অধিকার: গণতন্ত্র বনাম হেফাজতি দর্শন | ইসলাম ও মুসলিম সিরিজ

হেফাজতে ইসলামের মুজাহিদদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার ?

আল্লামা মামুনুল হকের এসব হরণ হয়েছে বলে যারা খুব চিন্তিত, দুঃখী, মরমে মরে যাচ্ছেন, তারা চলুন একটু সত্যের মুখোমুখি হই। …

Read more

বাংলাদেশের ভাড়াটে ধর্মজীবীদের আসল টার্গেট কি? | ইসলাম ও মুসলিম সিরিজ

বাংলাদেশের ভাড়াটে ধর্মজীবীদের আসল টার্গেট কি? [ ইসলাম ও মুসলিম ]

বাংলাদেশের ভাড়াটে ধর্মজীবীদের আসল টার্গেট কি? মুসলিম নির্যাতন এবং হত্যা-করিদের বিরুদ্ধে প্রতিবাদ /প্রতিরোধ? নাকি সম্পূর্ণ ভাড়াটিয়া রাজনৈতিক গুণ্ডামি? ইসলাম ও …

Read more

সৌদি তো মধ্যপন্থী হবে, আমাদের কী হবে? | ইসলাম ও মুসলিম সিরিজ

মধ্যপন্থী ইসলামি দেশ হবে সৌদি আরব: সৌদি প্রিন্স

সৌদি আরবে ‘মধ্যপন্থী ও উন্মুক্ত’ ইসলাম ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি সাফ জানিয়েছেন, সৌদি আরব আর …

Read more

২ টাকার দুনিয়া বনাম আখিরাতের হাতি | ইসলাম ও মুসলিম সিরিজ

আমাদের যে কওম ২ টাকার দুনিয়া নিয়ে দিশেহারা, তারা আখিরাতের জন্য কোন হাতি শিকার করবে? কি জবাব দেব?

প্রতিটি বড় অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমরা সমস্বরে আর্তনাদ করি—আন্তর্জাতিক মিডিয়া আর ইহুদি-নাসারাদের ষড়যন্ত্রে আমাদের ‘সন্ত্রাসী’ হিসেবে ব্র্যান্ডিং করা হচ্ছে। কিন্তু …

Read more

মুসলমানেরা কেন জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে? | ইসলাম ও মুসলিম সিরিজ

মুসলমানেরা কেন জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে ? [ Why Muslims are backward? ]

[ Why muslims are backward ] মুসলমানেরা কেন জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে? মাহে রমজানে গঠিত আমাদের বায়তুল হিকমাহ পাঠচক্র থেকে রাজিব …

Read more

“ইসলামের স্বর্ণযুগ” বা “ইসলামি স্বর্ণযুগ” কী, কেন, কিভাবে? | ইসলাম ও মুসলিম সিরিজ

বাইতুল হিকমাহ

“ইসলামি স্বর্ণযুগ” বা “ইসলামের স্বর্ণযুগ” [The Islamic Golden Age] কী, কেন এবং কীভাবে? রমজানে গঠিত আমাদের “বায়তুল হিকমাহ” পাঠচক্র থেকে …

Read more