হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন গ্রন্থ ও গবেষণায় প্রায় ১৮০০+ রাগের নাম পাওয়া যায়। অনুসন্ধান করলে এসব রাগের অন্তত এক বা দুটি করে রেকর্ডিংও খুঁজে পাওয়া সম্ভব। তবে এই বিশাল সংখ্যা মূলত তাত্ত্বিক বিস্তৃতি বোঝাতে ব্যবহৃত হয়; বাস্তব চর্চায় এত বিপুল সংখ্যক রাগ নিয়মিত পরিবেশিত হয় না।

প্রকৃতপক্ষে, বড় বড় পণ্ডিত বা ওস্তাদরাও তাঁদের সমগ্র জীবনে সাধারণত ২০–২৫টি রাগে গভীর দক্ষতা অর্জন করে সেগুলোকেই পরিবেশন করেন। অতীতে বিভিন্ন ঘরানায় ঐতিহ্যগতভাবে অনেক অপ্রচলিত রাগের চর্চা ছিল; কিন্তু বর্তমানে সেই প্রবণতা অনেকটাই কমে এসেছে। এখন অধিকাংশ শিল্পী মূলত প্রচলিত ও জনপ্রিয় রাগগুলোতেই গান ও বাদন পরিবেশন করেন।
এই বাস্তবতাকে সামনে রেখে, এখানে একটি প্রচলিত রাগভিত্তিক তালিকা ধরে নোট তৈরির চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে সময় ও সুযোগ অনুযায়ী অন্যান্য অপ্রচলিত রাগগুলোর নামও সংযোজন করা হবে।
বহুল প্রচলিত কিছু রাগ:

- রাগ ভৈরবী
- রাগ সিন্ধু-ভৈরবী
- রাগ ভৈরব
- রাগ বিলাসখানি টোড়ি
- রাগ দরবারী এবং দরবারী কানাড়া
- জৈনপুরী
- মালকোষ
- মেঘ এবং মেঘ মালহার
- মিয়া-মালহার
- পাহাড়ি
- পিলু
- শাহানা
- শঙ্করা
- ইমন এবং ইমন কল্যাণ
- মিঞা কি তোড়ী
- পুরিয়া কল্যাণ
- ভাটিয়ার
- হাম্বীর বা হামীর
- পুরিয়া
- পূর্বী বা পূরবী
- দীপক
- ভীমপলশ্রী
- দেশ
- রাগেশ্রী
- পুরিয়া ধানেশ্রী
- শুদ্ধ কল্যাণ
কিছুটা অপ্রচলিত:
রাগের নোট ছাড়া অন্যান্য সূচি:
